IPL 2025: কোহলির সঙ্গে আলিঙ্গন সিরাজের, আরসিবির পার্টিতে ধোনি-ভক্তকে দেখে কী করলেন বিরাট? দেখুন ভিডিও
IPL 2025: আইপিএলে কাল বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর সঙ্গে দ্বৈরথ গুজরাত টাইটান্সের। মহম্মদ সিরাজের কাছে এই ম্যাচে বেশ আবেগঘন পরিস্থিতি।
আজ চিন্নাস্বামীতে দুই দল যখন অনুশীলন করতে হাজির তখনই দেখা গেল আরসিবির নেটের দিকে এগিয়ে গেলেন সিরাজ। যে দলের হয়ে ২০১৮ থেকে ২০২৪ অবধি সাত মরশুম খেলেছেন, এবার যে সেই দলই প্রতিপক্ষ।

মহম্মদ সিরাজ প্রথম আইপিএল খেলেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে। সেবার ৬ ম্যাচে নেন ১০ উইকেট। এরপর আরসিবির হয়ে ৮৭টি ম্যাচ খেলে তিনি ৮৩টি উইকেট পেয়েছেন। ২০২৩ ও ২০২৪ সালে ১৪টি করে ম্যাচ খেলে যথাক্রমে ১৯টি ও ১৫টি উইকেট পেয়েছিলেন। তবে এবারের আইপিএলের জন্য যে মেগা নিলাম হয় তার আগে সিরাজকে ধরে রাখেনি আরসিবি।
চলতি আইপিএলে গুজরাত টাইটান্সের হয়ে সিরাজ ২টি ম্যাচে ২টি উইকেট পেয়েছেন। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে উইকেট না পেলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৩৪ রানের বিনিময়ে ২ উইকেট নিয়েছেন। কাল বিরাট কোহলিদের বিরুদ্ধে বড় পরীক্ষা সিরাজের।
সিরাজ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ছিলেন না। মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচে তিনি রোহিত শর্মা ও রায়ান রিকেলটনের উইকেট তুলে নিয়ে পাওয়ারপ্লেতে ধাক্কা দিয়েছিলেন। কাল বিরাট কোহলি ও ফিল সল্টের ওপেনিং জুটিতে সিরাজ কতটা বেগ দিতে পারেন তা বলবে সময়।
আজ অনুশীলনে গিয়েই বিরাট কোহলির কাছে যান সিরাজ। আলিঙ্গন করেন। দুজনেরই ছিল হাসিমুখ। কিছুক্ষণ কথাও হয়। পাশাপাশি সিরাজ গিয়ে দেখা করেন আরসিবির হেড কোচ অ্যান্ডি ফ্লাওয়ার ও টিম ডিরেক্টর মো বোবাটের সঙ্গে। আরসিবির প্রাক্তন ক্রিকেটারের সঙ্গে বর্তমান দলের সাক্ষাতের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে আরসিবি।
The nights change fast but the bond remains intact. ❤️
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 1, 2025
Once an RCBian, always an RCBian! 🫶
🎧: One Direction (Night Changes) pic.twitter.com/pe9F8h0x1i
এগিকে, গতকাল বিরাট কোহলি সম্প্রতি বেঙ্গালুরুতে নিজের রেস্তরাঁয় আরসিবি টিমের জন্য ডিনারের বন্দোবস্ত করেছিলেন। সেখানকার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যাতে দেখা গিয়েছে, কোহলি যখন নিজের রেস্তরাঁয় ঢুকছেন সেখানে দাঁড়িয়ে ২ ব্য়ক্তি।
Virat Kohli and RCB team at One8 Commune. ❤️🫶pic.twitter.com/unq9wboUOZ
— Akshat Om (@AkshatOM10) March 31, 2025
একজনের পরনে ছিল বিরাট কোহলির নাম ও ১৮ নম্বর লেখা আরসিবি জার্সি। আরেকজনের পরনে মহেন্দ্র সিং ধোনির ৭ নম্বর ও নাম লেখা চেন্নাই সুপার কিংসের জার্সি। বিরাট দরজা দিয়ে ঢুকেই হাসিমুখে চেন্নাই সুপার কিংসের জার্সি পরিহিত ব্যক্তিকে দেখে ইশারা করেন। তিনি আরসিবির পার্টিতে সিএসকে জার্সি পরে কাউকে দেখে অবাকও হয়ে গিয়েছিলেন। বিষয়টি তারিয়ে উপভোগ করেন উপস্থিত সকলেই।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications