IPL 2025: কলকাতায় আসার আগেই ১২ লক্ষ টাকা গচ্চা গেল গিলের! কেন শাস্তি গুজরাত টাইটান্স অধিনায়কের?

IPL 2025: আইপিএলের ম্য়াচে দিল্লি ক্যাপিটালসকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানের দখল নিয়েছে গুজরাত টাইটান্স। যদিও সেই ম্যাচেই শাস্তির কোপে পড়লেন অধিনায়ক শুভমান গিল।

সোমবার ইডেনে গুজরাত টাইটান্স খেলবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। তার আগে ১২ লক্ষ টাকা জরিমানা হলো শুভমান গিলের।

IPL 2025

আইপিএলের আচরণবিধির ২.২২ ধারা অনুযায়ী শাস্তি হলো গিলের। চলতি আইপিএলে এই প্রথমবার গিলের গুজরাত টাইটান্স স্লো ওভার রেটের ফাঁদে পড়ল। সে কারণে অধিনায়ক গিলের গচ্চা গেল ১২ লক্ষ টাকা।

চলতি আইপিএলে দিল্লি ক্যাপিটালস অধিনায়ক অক্ষর প্যাটেল, রাজস্থান রয়্যালসের সঞ্জু স্যামসন, রয়্যাল চ্য়ালেঞ্জার্স বেঙ্গালুরু অধিনায়ক রজত পাটীদার, লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পন্থ, রাজস্থান রয়্যালসকে চার ম্যাচে নেতৃত্ব দেওয়া রিয়ান পরাগ ও মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক হার্দিক পাণ্ডিয়ার একই কারণে শাস্তি হয়েছে চলতি আইপিএলে।

তবে স্বস্তি একটাই। এবার আর স্লো ওভার রেটের ফাঁদে বারবার জড়ালেও সংশ্লিষ্ট অধিনায়ককে নির্বাসনের মুখে পড়তে হবে না। আর্থিক জরিমানা, ডিমেরিট পয়েন্ট যোগ হওয়ার নিয়ম চালু হয়েছে। আজ গিল টস জিতে ফিল্ডিং নিয়েছিলেন। আমেদাবাদে বিকেলে ম্যাচ ছিল। তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। প্রচণ্ড গরমে ক্রিকেটারদের অস্বস্তি বোধ হচ্ছিল। ফলে খেলা বন্ধ রাখায় কিছু সময় নষ্টও হয়।

ইডেনেই গিল টি২০ কেরিয়ারে নিজের প্রথম শতরানটি পেয়েছিলেন। কেকেআরেরও প্রাক্তনী। ইডেনে সেই নাইটদের বিরুদ্ধে নামার আগে গুজরাত দখলে নিল পয়েন্ট তালিকার শীর্ষস্থান। স্বাভাবিকভাবেই গিল উচ্ছ্বসিত।

শুভমান গিল বলেন, একটা সময় মনে হচ্ছিল দিল্লি ২২০-২৩০ তুলে ফেলবে। কিন্তু আমাদের বোলাররা তা হতে দেননি। আমরা রান তাড়া ভালোভাবেই করছি। এমনকী ২৪৫ রান তাড়া করেও ১০ রানে হেরেছি। দিল্লির রানে রাশ টানতেই তিনি জোরে বোলারদের উপর আস্থা রেখে একেবারে শেষ ওভারে আর সাই কিশোরকে বল দেন বলে জানান শুভমান।

জস বাটলারের পাশাপাশি শেরফান রাদারফোর্ডের ব্যাটিংয়েরও প্রশংসা করলেন গুজরাত টাইটান্স অধিনায়ক। আগ্রাসী ব্যাটিংয়ের পাশাপাশি তাঁরা দুজনেই যেভাবে স্ট্রাইক রোটেট করে গিয়েছেন তা বিশেষভাবে উল্লেখ করেন গিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+