IPL 2025: প্রেম করছেন না সিঙ্গল? আইপিএলের মধ্যেই ব্যক্তিগত জীবন নিয়ে বিরাট আপডেট দিলেন গিল
মাঠের মতোই মাঠের বাইরেও সমান চর্চায় থাকেন শুভমান গিল। তিনি ভারতীয় ক্রিকেটের প্রিন্স, দেশেরক মোস্ট এলিজেবল ব্য়াচেলারের মধ্যে একজন। ফলে গিলের প্রেম জীবন নিয়ে যে চর্চা থাকবে সেটা বলাই বাহূল্যষ গিলের প্রেমিকা কে তা নিয়েও চর্চা কম হচ্ছে না। অবশেষে নিজের প্রেম জীবন নিয়ে মুখ খুললেন গিল।
শুধু মাঠে নয় একই সঙ্গে মাঠের বাইরেও সমানভাবে ভাবে চর্চায় থাকেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। সচিন তেন্ডুনলকরের কন্যা সারা সঙ্গে ভারতীয় ক্রিকেটের গিলের সম্পর্ক নিয়ে নেট দুনিয়ায় রোজই নিত্য নতুন উপদান যুক্ত হয়। মাঝে মধ্যেই গিলের খেলা থাকলেই স্টেডিয়ামে দেখা যায় সারাকে। তবে সারা তেন্ডুলকর না সারা আলি খান সেই নিয়েও চর্চা বেশি থাকে।

একটি সাক্ষাৎকারে নিজের প্রেম জীবন নিয়ে গিল অকপটে জানিয়েছেন, আমার ব্যক্তিগত জীবন নিয়ে অনেক চর্চা হয়, কিন্তু আমি সেই সব কানেই তুলি না। তিন বছর ধরে আমি কোনও সম্পর্কে নেই। তাঁর বক্তব্যের মধ্য দিয়ে আরও একটি প্রশ্ন উঠেছে তাহলে তিন বছর আগে সম্পর্ক ভেঙে গিয়েছে প্রিন্সের!
গিল সহজভাবেই বিষয়টি বলেছেন, গত তিন বছরের বেশি সময় ধরেই আমি সিঙ্গল। আমাকে নিয়ে অনেক গুজব শুনতে পাই। বেশ কয়েকজনের সঙ্গে আমার জড়ানো হয়েছে। সব শুনে হাসি পায় খুব। কারণ যাদের সঙ্গে আমার নামকে যুক্ত করা হয় সম্পর্কের নিরিখে তাদের সঙ্গে কোনও দিন দেখাই হয়নি। সব কিছু শুনে আমার অদ্ভূত লাগে। এখানেই থেমে না থেকে গিল আরও বলেছেন,বছরের ৩৬৫ দিনের মধ্যে ৩০০ দিনই বাড়ির বাইরে থাকি। তাই কারও সঙ্গে থাকা বা সম্পর্কে থাকার মত সময় আমার কাছে নেই।
এর আগে আইপিএলে টস করার সময় গিল বিয়ে নিয়ে প্রশ্নের মুখোমুখি হন। ইডেনে কেকেআর-গুজরাত ম্যাচে টসের সময় সঞ্চালক ড্যানি মরিসন বলেন, তুমি দেখতে দারুণ ভালো তোমার বিয়ের সানাই ও খুব তাড়াতাড়ি বাজত চলেছে? তুমি খুব তাড়াতাড়ি কি বিয়ে করবে?নিজেকে সামলে নিতে কিছুটা সময় নেন গিল। তারপর হেসে গিল উত্তর দেন না সেরকম কোন বিষয় নয়।
তবে গিল যে সিঙ্গল এটা শুনে তাঁর মহিলা ভক্তবৃন্দ খুশি হবেন। ভারতীয় ক্রিকেটের প্রিন্সের জন্য আকূল অনেক মহিলা। গ্যালারিতে তাঁর প্রতিফলন দেখা যায়।












Click it and Unblock the Notifications