IPL 2025: কেকেআরের জন্য সুখবর, ইডেনেও গুজরাত পাচ্ছে না দলের নির্ভরযোগ্য বিদেশি পেসারকে
আগামী সোমবার ঘরের মাঠে কেকেআর খেলতে নামছে গুজরাত টাইটান্স দলের বিরুদ্ধে। এই ম্যাচ নাইটদের কাছে কঠিন পরীক্ষা। কারণ বর্তমানে ভালো ফর্মে আছে গুজরাত দল। তবে আহমেদাবাদ থেকে শনিবার স্বস্তির খবর এল কলকাতায়। কেকেআরের বিরুদ্ধেও গুজরাত পাবে না তাদের তারকা বিদেশি পেসার কাগিসো রাবাদাকে।
আইপিএল শুরু হওয়ার পর দুটি ম্য়াচ খেলেই দেশে ফিরে গিয়েছেন প্রোটিয়া পেসার। গুজরাত দলের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়েছিল, অত্যন্ত জরুরি একটি ব্যক্তিগত কারণেই দেশে ফিরে যেতে হয়েছে রাবাদাকে। তবে তিনি কবে ফিরবেন সেটা এতদিন নিশ্চিত করে কিছু বলা যাচ্ছিল না। তিনি কবে মাঠে ফিরবেন বা দলের সঙ্গে যোগ দেবেন সেটা নিয়ে ধোঁয়াশা ছিলই । তবে তারকা পেসারের প্রত্যাবর্তন নিয়ে মুখ খুললেন গুজরাত অধিনায়ক শুভমান গিল।

টসের সময় গিলকে রবি শাস্ত্রী রাবাদার ফেরা নিয়ে প্রশ্ন করেন। সেই প্রশ্নের উত্তরে গিল বলেন, আগামী ১০ দিনের মধ্যেই রাবাদ ফিরে আসবেন। গিলের কথাতেই স্পষ্ট এপ্রিল মাসের শেষের দিকে প্রোটিয়া তারকা গুজরাত শিবিরে যোগ দেবেন। আগামী সোমবার ইডেনে গুজরাত পাবে না রাবাদাকে। প্রতিপক্ষ দলে রাবাদার মতো অভিজ্ঞ পেসার না থাকায় কিছুটা সুবিধা হবে কেকেআরের।
কি ধরণেই ব্যক্তিগত সমস্যায় রাবাদা দেশে ফিরেছেন সেই ব্য়াপারে ধোঁয়াশা আছে। গুজরাত দলে য়ে প্রথম দুটি ম্যাচে খেলেছিলেন প্রোটিয়া পেসার। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৪১ রান খরচ করে এক উইকেট পেয়েছিলেন পাশাপাশি মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ৪২ রান খরচ করে এক উইকেট পেয়েছিলেন
এদিকে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাত টাইটান্স মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালসের। দুপুর এবং বিকেল খেলা প্রচণ্ড গরম। তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে আশে পাশে রয়েছে। আর্দ্রতা রয়েছে ১৪ শতাংশ। এমন অবস্থায় মাঠে খেলার মতো কষ্টকর গ্যালারিতে বসে ম্যাচ দেখাও। সমর্থকদের জন্য বিশেষ পাখা এবং সানস্ক্রিনের ব্যবস্থা করেছে গুজরাত টাইটান্স। প্রবল গরমে গ্যালারির অনেকাংশ ফাঁকা। গ্যালারির বেশির অংশই ভরেনি। ভূমিপুত্র অক্ষর প্রতিপক্ষ দলের অধিনায়ক। টসের সময় গরমের কথা মেনে নিলেন তিনিও।
এদিকে গুজরাতের বিরুদ্ধে ম্যাচেও ইডেনে পুরো দস্তুর টার্নার পিচ হবে না। গুজরাতের বিরুদ্ধে ঘূর্ণি পিচ হিতে-বিপরীত হতে পারে কেকেআরের। গুজরাটের হাতেও রশিদ খান রয়েছেন, সঙ্গে আছেন সাই কিশোর। ফলে কিছুটা স্লো টার্নার জাতীয় উইকেট হতে পারে।












Click it and Unblock the Notifications