IPL 2025: আইপিএল নিলামের আগেই টি২০ ক্রিকেটে নেতৃত্বে ফিরলেন, কোন দলের অধিনায়ক হলে‌ন শ্রেয়স?

২০২৪ সালে কেকেআরকে আইপিএলে চ্যাম্পিয়ন করেছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। কিন্তু নাইটদের রিটেনের লিস্টে জায়গা হয়‌ নি শ্রেয়সের। তবে আইপিএলের মেগা নিলামের আগেই নেতৃত্ব ফিরে পেলেন শ্রেয়স আইয়ার।

চ্যাম্পিয়ন অধিনায়ক কোন দল আগামী মরশুমের আইপিএল খেলবেন বা নেতৃত্ব দেবেন তা নিলামের পরই চূড়ান্ত হতে পারে। কিন্তু অধিনায়কত্বের দায়িত্ব ফিরে পেলেন তারকা এই ক্রিকেটার।তাও আবার টি২০ ফর্ম্যাটেই। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি । এই টুর্নামেন্টে মুম্বই দলের অধিনায়ক নির্বাচিত হয়েছেন শ্রেয়স আইয়ারই।

বিসিসিআই আয়োজিত এই টি২০ টুর্নামেন্টে শ্রেয়স আইয়ারকে মুম্বই দলের নেতৃত্ব দিতে দেখা যাবে। মুম্বই ক্রিকেট নিয়ামক সংস্থা'র কর্মকর্তারা আইপিএল জয়ী অধিনায়ক বেছে নিয়েছেন দলের নেতৃত্ব দেওয়ার জন্য। সূর্যকুমার যাদব এই টুর্নামেন্টের প্রথম দিকে কয়েকটি ম্যাচে খেলতে পারবেন না। ফলে শ্রেয়সই সাদা বলের ক্রিকেটে যোগ্য অধিনায়ক মুম্বইয়ের।

রঞ্জি ট্রফিতে অজিঙ্কা রাহানে দল'কে নেতৃত্ব দিলেও টি-২০ টুর্নামেন্টে তাঁকে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয় নি। আগামী ২৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে সৈয়দ মুস্তাক আলি ট্রফি। তার একদিন পরই আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। তাঁকে নিয়ে দলগুলির আগ্রহ তুঙ্গে।

চলতি বছরের শুরুর দিকেই টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার। অফ ফর্মের কারণেই তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ছন্দে ফিরতে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। শ্রেয়স প্রথম দিকে রাজী না হলেও পরে রঞ্জি ট্রফিতে খেলেছেন এবং রানও করেছেন। বোর্ডের গুডবুকে নামও তুলেছেন। এবার মুস্তাক আলি ট্রফিতেও দলকে নেতৃত্ব দেবেন।

টিম ইন্ডিয়ার টি২০ অধিনায়ক পারিবারিক অনুষ্ঠানের জন্য ব্যস্ত থাকবেন। তাই তাঁকে আপাতত মুম্বইয়ের স্কোয়াডে রাখা হয়নি। মুম্বই দল নক আউটে উঠলে তাঁকে এই টুর্নামেন্টে খেলতে দেখা যেতে পারে। পৃথ্বি শ মুম্বইয়ের রঞ্জি দলে ছিলেন না । তবে তাঁকে মুস্তাক আল ট্রফির স্কোয়াডে রেখেছেন মুম্বইয়ে নির্বাচকরা।

চোটের জন্য মুম্বইয়ের স্কোয়াডে নেই তারকা অল-রাউন্ডার শিবম দুবে, মুশির খান, তুষার দেশপাণ্ডে।
শ্রেয়সের সঙ্গে যে কেকেআরের সম্পর্ক ছেদ হয়ে গিয়েছে তা বলাই যায়। নিলামে নতুন দলে যোগ দেবেন চ্যাম্পিয়ন অধিনায়ক। তার আগে অবশ্য টি২০ ক্রিকেটে ফের একবার নিজেক ঝালিয়ে নেবেন শ্রেয়স আইয়ার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+