IPL 2025: নিলামের আগে ফের নজর কাড়লেন শ্রেয়স, টি২০ ক্রিকেটে করলেন দুরন্ত শতরান

আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজি তাদের অধিনায়ককে এবার ছেড়ে দিয়েছে। সেই তালিকায় আছে কেকেআরও। অনেক আলোচনার পর রফাসূত্র বেরোয়নি। ফলে শ্রেয়সকে ছেড়ে দিয়েছে কেকেআর, কিন্তু মেগা নিলামের আগেই দুরন্ত ছন্দে শ্রেয়স আইয়ার। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে দুরন্ত শতরান করে শ্রেয়স কিন্তু নিলামের আগেই নিজের দর বৃদ্ধি করে রাখলেন।

মুস্তাক আলি ট্রফিতেও মু্ম্বই দলকে নেতৃত্ব দিচ্ছেন শ্রেয়স আইয়ার। শনিবার গোয়ার বিরুদ্ধে খেলতে নেমেছিল মু্ম্বই দল। এই ম্যাচে কিন্তু অধিনায়কোচিত ইনিংস খেললেন শ্রেয়স। তাঁর ব্যাট থেকে এল ঝকঝকে একটা শতরান। তিনে ব্যাট করতে নামেন শ্রেয়স আইয়ার। মাত্র ৪৭ বলে শতরান করলেন। মুম্বই দলের হয়ে ৫৭ বলে ১৩০ রানে অপরাজিত শ্রেয়স। ১০টি করে চার এবং ছক্কা মেরেছেন শ্রেয়স আইয়ার। ঘরোয়া ক্রিকেটে শেষ পাঁচ ম্যাচে বিধ্বংসী ছন্দে আছেন মু্ম্বই দলের এই ক্রিকেটার।

Shreyas Iyer

চ্যাম্পিয়ন অধিনায়ক কোন দল আগামী মরশুমের আইপিএল খেলবেন বা নেতৃত্ব দেবেন তা নিলামের পরই চূড়ান্ত হতে পারে। একাধিক দলই তাঁকে দলে নেওয়ার দর হর হাঁকতে পারে। কিন্তু কোন দলে নাম লেখাবেন শ্রেয়স আইয়ার? নাইটদের চ্যাম্পিয়ন অধিনায়ককে দলে নিতে আগ্রহী একাধিক ফ্র্যাঞ্চাইজি।

তবে দৌড়ে কিছুটা এগিয়ে আছে শ্রেয়সের পুরানো দল দিল্লি ক্যাপিটলাসই।শ্রেয়স আইয়ার শুধু এই দলের ক্রিকেটারই ছিলেন না, একইসঙ্গে করেছেন অধিনায়কত্বও। কিন্তু দিল্লির ডেরা থেকে শ্রেয়স আইয়ারকে ভাঙিয়ে আনে কেকেআর। নাইটদের চ্যাম্পিয়ন করে পুরানো শিবিরেই ফিরতে পারেন শ্রেয়স।

উল্লখ্য এদিনই শ্রেয়সের একটি রেকর্ড ভেঙেছেন তিলক ভর্মা। । সৈয়দ মুস্তাক আলি ট্রফির ইতিহাসে সব থেকে বেশি রানের ব্যক্তিগত ইনিংস ছিল শ্রেয়স আইয়ারের দখলে। শ্রেয়স ২০১৯ সালে সিকিমের বিরুদ্ধে ৭টি চার ও ১৫টি ছক্কার সাহায্যে ৫০ বলে ১৪৭ রান করেছিলেন, তবে তিলক আজ ১৫১ রান করেছেন।

চলতি বছরের শুরুর দিকেই টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার। অফ ফর্মের কারণেই তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ছন্দে ফিরতে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। শ্রেয়স প্রথম দিকে রাজী না হলেও পরে রঞ্জি ট্রফিতে খেলেছেন এবং রানও করেছেন। বোর্ডের গুডবুকে নামও তুলেছেন।

এবার কোন দলে সুযোগ পান গত মরশুমের চ্যাম্পিয়ন অধিনায়ক তার দিকে নজর থাকবে সবার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+