IPL 2025: রিটেনের আগে কেকেআরের পক্ষ থেকে যোগাযোগের অভাব ছিল, নাইট ম্যানেজমেন্টের বিরুদ্ধে বিস্ফোরক শ্রেয়স
দশ বছর আইপিএলে কেকেআরকে চ্যাম্পিয়ন করেছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু চ্যাম্পিয়ন অধিনায়কে কেকেআর রিটেন না করায় চর্চা শুরু হয়েছিল। এমনকি নিলামে বিরাট দর হাকিয়ে পাঞ্জাব কিংস তাঁকে দলে নেয়। এরপর পাঞ্জব কিংস দলের নেতৃত্বের ভার পেয়েছেন শ্রেয়স। কিন্তু কেকেআরের সঙ্গে শেষের অধ্যায়টা যে মধুর ছিল না তা স্বীকার করে নিলেন শ্রেয়স আইয়ার।
সম্প্রতি একটি সর্ব ভারতীয় ইংরেজি মাধ্যমের অনুষ্ঠানে শ্রেয়স আইয়ার বলেন, গত মরশুম শেষ হওয়ার পর আমি অনুভব করেছিলাম কেকেআর আমাকে ধরে রাখবে, বিশেষ করে সিজন শেষ হওয়ার ঠিক পরে ফ্র্যাঞ্চাইজি আমাকে ধরে রাখার কথা বলে। এরপর কেকেআর কোন চেষ্টা না করায় আমি বিভ্রান্ত হয়ে যাই, যা আমাকে পরবর্তীকালে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করে।

একইসঙ্গে শ্রেয়স আরও বলেন, আইপিএল চ্যাম্পিয়ন হওয়ার পরেই আমাদের কথোপকথন হয়েছিল। কিন্তু কয়েক মাস ধরে, রিটেন সংক্রান্ত কথা স্থগিতা হয়ে গিয়েছিল। আমাকে রিটেন করার জন্য কোন সুনির্দিষ্ট প্রচেষ্টা ছিল না। আমি কি ঘটছে তা নিয়ে বিভ্রান্ত ছিলাম। সুতরাং, যোগাযোগের অভাব ছিল। ফলে পরিস্থিতিগত কাররণে পারস্পরিকভাবে আলাদা হয়েছি।
কেকেআর দলে ফের খেলার সুযোগ না পেয়ে যে তিনি হতাশ তা গোপন করেনি শ্রেয়স।প্রাক্তন নাইট অধিনায়ক বলেন, আমি কিছুটা হলেও হতাশ, কারণ যখন আপনার যোগাযোগের অভাব থাকে এবং আপনি যদি রিটেনের তারিখের এক সপ্তাহ আগে জিনিসগুলি জানতে পারেন, তবে স্পষ্টতই সেখানে কিছুর অভাব রয়েছে। তাই আমাকে কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হতে হল।
২০২১ সালে ইয়ার মর্গ্যানের নেতৃত্বে কেকেআর ফাইনালে উঠলেও ট্রফি জিততে পারেনি। । তারপর নাইটরা পরপর দুটো মরশুমে সপ্তম স্থানে দৌড় শেষ করে। পিঠের চোটের জন্য ২০২৩ আইপিএল খেলতে পারেননি আইয়ার। ২০২৪ সালের আইপিএলে ফিরে ভারতীয় দলের ব্যাটার কেকেআরের মেন্টর গৌতম গম্ভীরের সঙ্গে যৌথভাবে নাইটদের তৃতীয় শিরোপা এনে দেন।












Click it and Unblock the Notifications