IPL 2025: ধোনি থেকে রোহিত সবাইকে ছাপিয়ে গেলেন, চ্যাম্পিয়ন অধিনায়ক শ্রেয়স তৈরি করলেন নয়া নজির
নিলামে শ্রেয়সকে আইয়ারকে ফের দলে নিতে ব্যর্থ হল কেকেআর। শ্রেয়স আইয়ারকে তুলে নিল পঞ্জাব কিংস। গতবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআরে অধিনায়ককে দলে নিতে অল আউট ঝঁাপাল প্রীতি জিন্টার টিম। আইপিএলের ইতিহাসে চ্যাম্পিয়ন অধিনায়ককে রিটেন না করার নজির নেই। কিন্তু সেটাই করে কেকেআর।
আইপিএল নিলামে কার্যত ইতিহাস সৃষ্টি করলেন শ্রেয়স আইয়ার। গত মরশুমে মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকা দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু, এবার সেই রেকর্ড চুরমার করে দিলেন শ্রেয়স। পাঞ্জাব কিংস সম্ভবত শ্রেয়সকেই অধিনায়ক করবে তারা। সেই সঙ্গে চ্যাম্পিয়ন অধিনায়ক হিসেবে নয়া রেকর্ড তৈরি করলেন শ্রেয়স। এরআগে ধোনি বা রোহিত শর্মা তাদের দলকে ৫ বার আইপিএল চ্যাম্পিয়ন করে এত টাকা পানননি। শ্রেয়স একবার দলকে চ্যাম্পিয়ন করেই অতীতের সব অধিনায়ককে ছাপিয়ে গেলেন।

১৬.৩০ কোটি টাকা পেয়েছেন রোহিত শর্মা। ধোনি এবার অ্যান ক্যাপড ক্রিকেটার হওয়য়া চোর কোটি টাকা পেয়েছেন আরসিবির প্রাক্তন অধিনায়ক কোহলি ২১ কোটি টাকা পেয়েছেন। কিন্তু অতীতে কোনও চ্যাম্পিয়ন অধিনায়কের জন্য এত টাকা খরচ করেননি দলগুলি।
রিটেনশন জমা দেওয়ার আগের দিন পর্যন্ত শ্রেয়স আইয়ারকে নিয়ে দোলাচল অব্যাহত থাকে কেকেআর দলের। ২০২৪ সালে শ্রেয়স আইয়ারের নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় কেকেআর। কিন্তু তাঁকেই এবার দলে ধরে রাখেনি নাইটরা।
যিনি নেতা হিসাবে দলকে আইপিএল জিতিয়েছেন তাঁকে ছেঁটে ফেলার ইতিহাস সাম্প্রতিক অতীতে নেই।
কেকেআরকে নিতে হয়েছিবল সেই সাহসী সিদ্ধান্তই। ফলে শ্রেয়সকে ফেরানোর অঙ্ক খুব কঠিন ছিল, সেটা পারল না কেকেআর। এর ফলে নতুন অধিনায়ককে হয়ত বেছে নিতে হবে কেকেআরকে।
চলতি বছরের শুরুর দিকেই টেস্ট দল থেকে বাদ পড়েছিলেন শ্রেয়স আইয়ার। অফ ফর্মের কারণেই তাঁকে ভারতীয় দল থেকে বাদ দেওয়া হয়েছিল। ছন্দে ফিরতে তাঁকে ঘরোয়া ক্রিকেট খেলার নির্দেশ দেওয়া হয়েছিল ভারতীয় টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে। শ্রেয়স প্রথম দিকে রাজী না হলেও পরে রঞ্জি ট্রফিতে খেলেছেন এবং রানও করেছেন। বোর্ডের গুডবুকে নামও তুলেছেন।
কেকেআর দলে ক্যারিবিয়ান প্রীতি বরাবরই বেশি। এবারের রিটেনশন লিস্টে সেটাই দেখা গিয়েছে সেই ছবি। এবার আন্দ্রে রাসেলকে ধরে রেখেছে কেকেআর। তাঁকে ১২ কোটি টাকা দেওয়া হয়েছে। সুনীল নারিনকে ১২ কোটি টাকায়, বরুণ চক্রবর্তীকে ১২ কোটি টাকায়, ১৩ কোটি টাকায় ধরে রাখা হল রিঙ্কু সিংকে। রমনদীপ সিংকে ৪ কোটি টাকায় ধরে রাখল কেকেআর। হর্ষিত রানাকেও চার কোটিতে ধরে রাখল কেকেআর।












Click it and Unblock the Notifications