IPL 2025: ইডেনে এ কীণ্ড ঘটালেন শার্দুল ঠাকুর! আইপিএলে আগে যা কখনও হয়নি

IPL 2025: আইপিএলে মহসীন খানের পরিবর্ত হিসেবে সুযোগ পাওয়ার পর লখনউ সুপার জায়ান্টসের সেরা বোলার হয়ে উঠেছেন। তবে শার্দুল ঠাকুর ইডেনে গতকাল ঘটালেন নজিরবিহীন কাণ্ড।

কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে ম্যাচে শার্দুল টানা পাঁচটি ওয়াইড বল করলেন। সেই সঙ্গে আইপিএল ম্যাচে কোনও ওভারে সর্বাধিক হাত ঘোরানের নজিরও স্পর্শ করলেন।

IPL 2025

চলতি আইপিএলে এখনও অবধি সর্বাধিক উইকেটশিকারী হিসেবে বেগুনি টুপি দখলে রেখেছেন চেন্নাই সুপার কিংসের নূর আহমেদ। ৫ ম্যাচে তাঁর রয়েছে ১১ উইকেট। মুম্বই ইন্ডিয়ান্সের হার্দিক পাণ্ডিয়ার রয়েছে ৪ ম্যাচে ১০ উইকেট। সিএসকের খলিল আহমেদের ৫ ম্যাচে ১০ উইকেট রয়েছে।

দিল্লি ক্যাপিটালসের মিচেল স্টার্ক ৩ ম্যাচে, গুজরাত টাইটান্সের মহম্মদ সিরাজ চার ম্যাচে ও শার্দুল ঠাকুর ৫ ম্যাচে নিয়েছেন ৯টি করে উইকেট। গতকাল ইডেনে কেকেআরের বিরুদ্ধে ৪ ওভারে ৫২ রান দিয়ে শার্দুল নিলেন ২ উইকেট। অজিঙ্ক রাহানে ও আন্দ্রে রাসেলকে সাজঘরে ফেরালেন।

ত্রয়োদশ ওভারের শেষ বলে নাইট অধিনায়ককে সাজঘরে ফেরত পাঠান শার্দুল। যদিও এই ওভারের প্রথম পাঁচটি ডেলিভারির পাঁচটিই ছিল ওয়াইড বল। আগে আইপিএলে কোনও ওভারে কোনও বোলার টানা এতগুলি ওয়াইড বল করেননি।

২০১৫ সালে জসপ্রীত বুমরাহ, ২০১৭ সালে প্রবীণ কুমার, ২০২৩ সালে মহম্মদ সিরাজ ও গত বছর খলিল আহমেদ টানা চারটি করে ওয়াইড বল করেছিলেন। সেই নজিরগুলিকে ছাপিয়ে লজ্জার নজির শার্দুলের।

চেন্নাই সুপার কিংসের হয়ে ২০২৩ সালে তুষার দেশপাণ্ডের ওভার শেষ হয়েছিল ১১টি ডেলিভারির পর, লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে। ঠিক তার আগের দিন আরসিবির খেলা ছিল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে। মহম্মদ সিরাজের ওভার শেষ হতে লাগে ১১টি বল। তুষার আর সিরাজের কীর্তি গতকাল ছুঁলেন শার্দুল।

Take a Poll

আইপিএল ম্যাচের কোনও ইনিংসে সর্বাধিক ওয়াইড বল করার নজির গড়েছে লখনউ সুপার জায়ান্টসের। গতকাল কেকেআরের বিরুদ্ধে লখনউয়ের বোলাররা ১৫টি ওয়াইড বল করেছেন। তার মধ্যে শার্দুলের একারই রয়েছে ৮টি। গত বছর দিল্লি ক্যাপিটালসের খলিল আহমেদ রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ও ২০২৩ সালে চেন্নাই সুপার কিংসের মাথিশা পাথিরানা গুজরাত টাইটান্সের বিরুদ্ধে ৭টি করে ওয়াইড করেছিলেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+