IPL 2025: জাহিরের ফোনেই পরিকল্পনা বদল শার্দুলের, আইপিএলে কেমন পিচের পক্ষে সওয়াল?
IPL 2025: আইপিএলে প্রথমে দলই পাননি। ২টি ম্যাচের পর তিনিই আপাতত সর্বাধিক উইকেটশিকারী। ২ ম্যাচে ঝুলিতে ৬ উইকেট। গতকাল পান চারটি। আইপিএলের আসরে শার্দুল ঠাকুরের প্রত্যাবর্তন বেশ চমকপ্রদ।
এবারের আইপিএল শুরুর আগে শার্দুলকে দেখা গিয়েছিল লখনউ সুপার জায়ান্টসের অনুশীলনে। তখন থেকেই তাঁর খেলা নিয়ে জল্পনা তৈরি হয়। শেষ অবধি মহসীন খানের পরিবর্ত হিসেবে শার্দুলকে দলে নেয় লখনউ।

দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর গতকাল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে পাওয়ারপ্লেতে জোড়া ধাক্কা দেন শার্দুল। তাতেই শক্তিশালী অরেঞ্জ আর্মি বড় ধাক্কা খায়। ডেথ ওভারেও কার্যকরী ভূমিকা নিয়েছেন মুম্বইয়ের অলরাউন্ডার শার্দুল। হয়েছেন ম্যাচের সেরাও।
আইপিএলে দল না পেয়ে প্রথমে কাউন্টি খেলার পরিকল্পনা করেছিলেন। কিন্তু মত বদলান জাহির খানের ফোন পেয়েই। জাহির এখন লখনউ সুপার জায়ান্টসের মেন্টর। শার্দুল গতকাল জানান, রঞ্জি খেলার সময়ই জাহির তাঁকে লখনউ দলে পরিবর্ত হিসেবে নেওয়ার সম্ভাবনার কথা বলেন। তৈরি থাকার পরামর্শও দেন। শার্দুল বলেন, ভাবিনি আইপিএলে খেলতে পারব। আইপিএলে সুযোগ না পেলে কাউন্টি খেলার বিষয়ে মনস্থির করেছিলাম।
জাহিরের ফোন পাওয়ার পরই শার্দুল বুঝে যান, পরিবর্ত হিসেবে যখন নেওয়া হচ্ছে তখন খেলারও সুযোগ মিলবে। শার্দুলের কথায়, পরিবর্ত হিসেবে সুযোগ পেলে শুরু থেকে খেলার সম্ভাবনা জোরালো থাকে। জীবনে উত্থান-পতন থাকবেই। তবে বরাবরই নিজের দক্ষতার উপর আস্থা রেখেছি।
Lording around at the Uppal 🫡pic.twitter.com/0bdnnSK1Ss
— Lucknow Super Giants (@LucknowIPL) March 27, 2025
শার্দুল ব্যক্তিগত পারফরম্যান্সের চেয়েও দলকেই সবার চেয়ে এগিয়ে রাখেন। তিনি বলেন, ম্যাচ জেতাটা আমার কাছে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ। আমি কখনও কটা উইকেট পেলাম বা রান করলাম সেদিকে তাকাই না। ম্যাচে প্রভাব বিস্তার করে ম্যাচ-জেতানো পারফরম্যান্স করাই লক্ষ্য থাকে।
আইপিএলে ইডেনের পিচ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। কেকেআর মনের মতো পিচ পাচ্ছে না, বুঝিয়ে দিয়েছেন অধিনায়ক অজিঙ্ক রাহানে। শার্দুল কিন্তু পাটা উইকেটে একেবারেই খুশি নন। তিনি চান এমন উইকেট যেখানে ব্যাটে-বলে লড়াইয়ে ভারসাম্য থাকবে।
Lord Shardul supremacy 🔥 pic.twitter.com/ON6zrOweMu
— Lucknow Super Giants (@LucknowIPL) March 27, 2025
হায়দরাবাদের মতো হাই স্কোরিং উইকেট নিয়ে শার্দুল বলেছেন, এই ধরনের পিচে বোলারদের জন্য বিশেষ কিছু করার থাকে না। আগেও বলেছি, এখনও বলছি পিচ এমনভাবে তৈরি করা উচিত যাতে ব্যাটার ও বোলারদের খেলায় ভারসাম্য বজায় থাকে। ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম আসার ফলে কোনও দল ২৪০-২৫০ রান করলে তা বোলারদের পক্ষে আদর্শ পরিবেশ নয়।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications