IPL 2025: কেকেআরের সাজঘরে খুশির আমেজ, রাহানেদের অভিনন্দন জানিয়ে কী বললেন শাহরুখ?

শুক্রবার চিপকের মাঠে জয় পেয়েছে কেকেআর। ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারের পর জয়ে ফিরল কেকেআর। দাপটের সঙ্গেই জয় পেয়েছে নাইট ব্রিগেড। এরপর আগামী মঙ্গলবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর।

আরসিবি বিরুদ্ধে প্রথম ম্যাচে ইডেনে এসেছিলেন এরপর থেকে কেকেআরের কোন খেলাতেই শাহরুখ খানকে দেখা যাচ্ছে না। তবে স্বশরীরে আসতে না পারলেও তার বার্তা পৌঁছে যাচ্ছে নাইটের সাজঘরে। আগের ম্য়াচগুলির মতোই সিএসকের বিরুদ্ধে জয়ের পরও ভোকাল টনিক দিলেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। । সিইও ভেঙ্কি মাইসোরের মধ্যে দিয়ে নিজের বার্তা দলের ক্রিকেটারদের পৌঁছে দিচ্ছেন কিং খান।

shah rukh khan

শাহরুখ খান নিজের বার্তায় বলেছেন, আজ আমরা চ্যাম্পিয়নের মতোই খেলেছি। সুনীল নারিন দুরন্ত পারফরম্যান্স করেছেন। তিনি কি করতে পারেন সেটা আজকের ম্যাচে প্রমাণ করে দিয়েছেন। মঈন ভাই দারুন খেলেছেন আজকের ম্যাচে তাঁর উপস্থিতি একটা অন্য মাত্রা দিয়েছে। হর্ষিত দুরন্ত যেমন বোলিং করেছে তেমন ভালো ক্যাচও নিয়েছেন এর পাশাপাশি উল্লেখ করতে হবে বরুণ চক্রবর্তীর নামও তিনি এই ম্যাচের বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছেন। বরুণ কেমন খেলেছে সবাই দেখেছে আজকের ম্যাচে ।

এর পাশাপাশি শাহরুখ খান আরও বলেন, বৈভব অরোরা সব সময় পরিশ্রম করেন। আজকের ম্যাচে নিজের পরিকল্পনা গুলিকে কার্যকর করেছেন । এর পাশাপাশি নিজের বার্তায় কুইন্টন ডি কক থেকে শুরু করে রিঙ্কু সিং প্রত্যেকের নাম করেই প্রশংসা করেছেন বলিউড বাদশা। নিজের বার্তার শেষ লগ্নে এসে অজিঙ্ক রাহানেকে ধন্যবাদ জানাতে ভুল করেননি। শাহরুখ খান বলেছেন, রাহানেকে অভিনন্দন ক্যাপ্টেন্সির পাশাপাশি ব্যাটিং ফিল্ডিং সাজানো সবকিছুর জন্যই। অলরাউন্ড পারফরমেন্সের পাশাপাশি তিনি একজন মহান নেতা। এই ম্যাচের জয়টা এবং তিন পয়েন্টটা উপভোগ করো।

একটা জয়ই বদলে দিয়েছে নাইট শিবিরের চেহারাটা। কারণ ঘরের মাঠে লখনউয়ের কাছে হারের পর কিছুটা হলেও ধাক্কা খেয়েছিল কেকেআর। কিন্তু ধোনিদের ডেরায় গিয়ে তাদের হারিয়ে আবার চাঙ্গা হয়ে উঠেছে কেকেআর। সাজঘরেও হাসি খুশি মেজাজটা ফিরে এসেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+