IPL 2025: নাইটদের সাজঘরে শাহরুখের ভোকাল টনিক, রাহানে নয় রিঙ্কু সিংকে দিলেন বিশেষ দায়িত্ব
মঙ্গলবার ঘরের মাঠে ধাক্কা খেয়েছে কেকেআর। ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে হারতে হয়েছে কেকেআরকে। খুব কাছে গিয়েও জয় অধরাই থেকেছে নাইটদের ফলে কেকেআর শিবির কিছুটা হলেও হতাশ। কারণ ঋষভ পন্থদের বিরুদ্ধে মাত্র চার রানে পরাজিত হতে হয়েছে নাইটদের। আগামী শুক্রবার চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলতে নামবে কেকেআর।
চিপকে কঠিন ম্যাচের আগে রাহানে ব্রিগেডকে চাঙ্গা করতে ভোকাল টনিক দিলেন কেকেআর কর্ণধার শাহরুখ খান। আরসিবি বিরুদ্ধে প্রথম ম্যাচে ইডেনে এসেছিলেন এরপর থেকে কেকেআরের কোন খেলাতেই শাহরুখ খানকে দেখা যাচ্ছে না। তবে স্বশরীরে আসতে না পারলেও তার বার্তা পৌঁছে যাচ্ছে নাইটের সাজঘরে। সিইও ভেঙ্কি মাইসোরের মধ্যে দিয়ে নিজের বার্তা দলের ক্রিকেটারদের পৌঁছে দিচ্ছেন কিং খান।

ইডেন গার্ডেন্সে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে কাছে পরাজিত হওয়ার পর যখন কেকেআর সাজঘরে যখন হতাশার চিত্র তখনই শাহরুখের বার্তা এল রাসেল-রিঙ্কুদের জন্য । বসের বার্তা পড়ে শোনালেন দলের সিইও। শাহরুখ খান নিজের বার্তায় লিখেছেন এটা খুবই দুঃখজনক একটা হার কারণ আমরা জয়ের খুব কাছে পৌঁছে গিয়েছিলাম এই ম্যাচে। তবে আমাদের অনেক কিছু শেখার আছে এই ম্যাচ থেকে। প্রথমত আমরা যে লড়াই করতে পারি এবং বড় রান করতে পারি সেটা এই ম্যাচ থেকে প্রমাণিত।
এর পাশাপাশি শাহরুখ খান বলেছেন, সমস্ত ব্যাটাররা তাদের সেরাটা দিয়েছেন কিন্তু কোন সময় সেরাটা দিলেও তা যথেষ্ট হয় না আজ সেরকমই একটা দিন ছিল। আমি সবাইকেই বলতে চাইছি এই পরাজয় থেকে শিক্ষা নিতে হবে কারণ আমরা জয়ের একটা বল বা একটা হিট থেকে দূরে ছিলাম। তবে এখানেই শেষ নয় এখান থেকেই আমাদের অভিজ্ঞতা সঞ্চয় করে এগিয়ে যেতে হবে।
"Hold our head up, and face the next game" - SRK 💜💬 pic.twitter.com/5BJFDNNiBc
— KolkataKnightRiders (@KKRiders) April 9, 2025
একইসঙ্গে শাহরুখ খান উল্লেখ করেছেন, এই ম্যাচের পরাজয় ভুলে তোমাদের সামনের ম্যাচে ফোকাস করতে হবে। আগামী ম্যাচের জন্য তোমাদের অনেক অনেক শুভেচ্ছা । এই পরাজয়ের টাকে স্বাভাবিকভাবে গ্রহণ করো এবং আগামী ম্যাচের জন্য প্রস্তুত হও। রিঙ্কু তুমি আমার অনুপস্থিতিতে দলের প্রত্যেককে উজ্জীবিত করবে।
৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে কেকেআর। আগামী দুটি ম্যাচ এখন অ্যাওয়ে। সিএসকের পর পাঞ্জাব কিংসের বিরুদ্ধে খেলতে যাবে কেকেআর। আগামী ২১ এপ্রিল ফের ঘরের মাঠে ম্যাচ খেলবে কেকেআর। আগামী দুটি অ্যাওয়ে ম্যাচ কেকেআরের জন্য খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তালিকায় উন্নতি করার জন্য।












Click it and Unblock the Notifications