IPL 2025: নিলামে একটি নীতি নিয়ে অখুশি একাধিক ফ্র্যাঞ্চাইজি, নিয়ম বদল করবে বিসিসিআই?
কয়েকদিন আগেই আইপিএলের জন্য নিলাম নীতি এবং রিটেনশন সংক্রান্ত যাবতীয় তথ্য প্রকাশ করেছে বিসিসিআই। নয়া নিয়ম কতজন ক্রিকেটারকে রিটেনশন করতে পারবে দলগুলি? কীভাবে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার হবে এই সব নিয়েই বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। আগামী ৩১ অক্টোবরের মধ্যেই ধরে রাখা ক্রিকেটারদের তালিকা বোর্ডের কাছে জমা দিতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিরকে।
আইপিএল ফ্রাঞ্চাইজিগুলির সঙ্গে বৈঠক করার পরই নিলা্মের যাবতীয় নীতি ও নিয়ম কানুন চূড়ান্ত করেছে বিসিসিআই, কিন্তু তার পরেও কয়েকটি ফ্রাঞ্চাইজি নিলাম এবং রিটেনশন সংক্রান্ত বেশ কিছু সিদ্ধান্ত মেনে নিতে পারছেন না। তারা এই বিষেয় বোর্ডের কাছে তাদের আপত্তির কথা জানিয়েছেন। মূলত রাই টু ম্যাচ কার্ডের নয়া নিয়ম নিয়ম নিয়েই আপত্তি আছে বেশ কয়েকটি ফ্রাঞ্চাইজির।

উদাহরণ স্বরূপ বলা যায় ক্রিকেট একজন ক্রিকেটারকে অন্য একটি দলের পছন্দ হয়েছে। তাঁর জন্য আগ্রহী দলটি ২ কোটি টাকা দর দিল। বর্তমানে যে দলে খেলেন সেই দল তাঁকে রাইট টু ম্যাচ কার্ড দিয়ে ধরে রা্খার সিদ্ধান্ত নিল। কিন্তু নয়া নিয়মে আগ্রহী দল তাঁর জন্য ৪ কোটি দর দিল, এবার ধরে রাখার জন্য সংশিষ্ট ক্রিকেটারকে ৪ কোটি দিতে হবে না হলে আগ্রহী দল ক্রিকেটাকে পেয়ে যাবে। এখানেটই আপত্তি একাধিক ফ্রাঞ্চাইজির।
প্রতিবাদী ফ্রাঞ্চাইজিগুলির দাবি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করে ক্রিকেটারদের ভালো মূল্য দেওয়াই লক্ষ্য কিন্তু এটা নয় যে অতিরিক্ত বাজার দর সৃষ্টি করা। এই নিয়মে রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করা ফ্রাঞ্চাইজিগুলিকে অতিরিক্ত অর্থ খরচ করতে হবে তার ফলে পার্সে টাকা কমবে।ফলে সমস্যা হবে।
কিন্তু বোর্ড ইতিমধ্যেই সরকারিভাবে নিলাম নীতি প্রকাশ করে দিয়েছে, সেই মতোই করেই দলগুলি তাদের ঘর গুছাতে শুরুও করে দিয়েছে। এই পরিস্থিতিতে আদৌও নতুন নিয়ম চালু করার ফের সম্ভব কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে।












Click it and Unblock the Notifications