IPL 2025: রাজস্থান রয়্যালস জিততেই দলের সঙ্গ ছাড়লেন সঞ্জু স্যামসন, বেঙ্গালুরুতে ছুটলেন কেন?
IPL 2025: গুয়াহাটিতে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে চলতি আইপিএলের প্রথম জয় পেয়েছে রাজস্থান রয়্যালস। তারপরই বেঙ্গালুরু চলে গেলেন সঞ্জু স্যামসন।
সঞ্জুর আঙুলে অস্ত্রোপচার হয়েছিল। তারপর আইপিএলের শুরু থেকে খেললেও রাজস্থান রয়্যালসে অধিনায়কত্ব করছেন না সঞ্জু। খেলছেন শুধু ব্যাটার হিসেবেই।

সঞ্জুর ফিটনেস যাচাই করে আংশিকভাবে খেলার অনুমতি দিয়েছিলেন বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের বিশেষজ্ঞরা। ফলে সঞ্জু উইকেটকিপিং করতে পারেননি প্রথম তিনটি ম্যাচে। কিপিংয়ের দায়িত্ব সামলেছেন ধ্রুব জুরেল।
রাজস্থান গুয়াহাটিতে দুটি হোম ম্যাচ খেলল, একটি অ্যাওয়ে ম্যাচ খেলেছে। ফের তাদের খেলা রয়েছে শনিবার মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। সেই ম্যাচে সঞ্জু অধিনায়কত্বের ব্যাটন নিতে পারেন বলে জানা যাচ্ছে। তার আগে দরকার তাঁর উইকেটকিপিং করার অনুমতি।
গতকালের ম্যাচের পর আজই গুয়াহাটি থেকে বেঙ্গালুরু গিয়েছেন সঞ্জু স্যামসন। ক্রিকবাজের প্রতিবেদনে তেমনই জানানো হয়েছে। আইপিএলে উইকেটকিপিং যাতে করতে পারেন তার প্রয়োজনীয় ছাড়পত্র পেতে তাঁকে স্পোর্টস সায়েন্স বিভাগের সামনে পরীক্ষা দিতে হবে।
ডান হাতের আঙুলে অস্ত্রোপচার হয়েছিল সঞ্জুর। সে কারণেই এখনও অবধি সঞ্জু উইকেটকিপিংয়ের ছাড়পত্র পাননি। জানা যাচ্ছে, উইকেটকিপিং করার অনুমতি পেলেই তিনি রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দেওয়াও শুরু করবেন। রাজস্থানকে প্রথম তিন ম্যাচে নেতৃত্ব দেন রিয়ান পরাগ। ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে খেলছেন সঞ্জু।
সূত্রের দাবি, সঞ্জুর আঙুলে আর কোনও সমস্যা নেই। পুরোটাই সেরে গিয়েছে। সেন্টার অব এক্সেলেন্সে পরীক্ষা দেওয়ার পর তার উইকেটকিপিংয়ের ছাড়পত্র আদায়ে সমস্যা হবে না। পাঞ্জাব কিংস ম্যাচ থেকেই সঞ্জু নেতৃত্ব দেওয়া শুরু করতে পারবেন।
Anna. Chettan. 💗 pic.twitter.com/0YDXhqf3TR
— Rajasthan Royals (@rajasthanroyals) March 31, 2025
সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচে সঞ্জু স্যামসন ৬৬ রান করেছিলেন। কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে করেন ২০। গতকাল চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে ২০ রানে আউট হন সঞ্জু।












Click it and Unblock the Notifications