IPL 2025: কোচের সঙ্গে সঞ্জুর সংঘাত! লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে অনিশ্চিত রাজস্থান অধিনায়ক?
চলতি আইপিএলে পারফরম্যান্সের নিরিখে একেবারেই ভালো জায়গায় নেই রাজস্থান রয়্যালস। সাত ম্যাচের মধ্যে মাত্র দুটিতে জয় পেয়েছে রাজস্থান দল। লিগ টেবিলে তারা রয়েছে ৮ নম্বরে, এই পরিস্থিতিতে রাজস্থান দলের মধ্যে কোচ এবং অধিনায়কের মধ্যে সংঘাত নিয়ে নয় জল্পনা তৈরি হয়েছে।
গত বুধবার দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস এবং রাজস্থান রয়্যালসের মধ্যে ম্যাচটি সুপার ওভারে গড়ায় কিন্তু শেষ পর্যন্ত ম্যাচটি জিতে নেয় দিল্লি। এই ম্যাচের পরই একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে সঞ্জু স্যামসন এবং কোচ রাহুল দ্রাবিড়ের মধ্যে মনোমালিনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। দিল্লির বিরুদ্ধে ম্যাচে ৪০ ওভারে খেলা শেষে কোচ রাহুল দ্রাবিড় দলের ক্রিকেটারদের নিয়ে আলোচনা করছিলেন। ধারাভাষ্যকারদের অনুমান কোন ব্যাটারকে নামানো হবে সেটা নিয়েই হয়ত আলোচনা করছিলেন কোচ দ্রাবিড়।

কিন্তু সেই গুরুত্বপূর্ণ বৈঠকে সঞ্জু স্যামসন অংশই নেয়নি এমনকি অন্য একজন ক্রিকেটার আলোচনায় অংশ নেওয়ার জন্য ইশারা করলে তিনি তা সরাসরি তা প্রত্যাখান করেন বলেও নেটিজেনদের একাংশের দাবি ভিডিও দেখে। আর এখান থেকেই আশঙ্কা তৈরি হয়েছে রাজস্থান দলের কোচ অধিনায়কদের মধ্যে সম্পর্ক ভালো নেই।
সঞ্জু আইপিএলের প্রথম তিনটি খেলায় চোটের জন্য পুরো ম্যাচ খেলতে পারেননি সঞ্জু। তাঁর পরিবর্তে অধিনায়কত্ব করেন রিয়ান পরাগ। এরপর পুরোপুরি ফিট হয়ে দলের অধিনায়কত্বের দায়িত্ব নেন সঞ্জু। এখনও পর্যন্ত রাজস্থান দল প্রত্যাশা অনুযায়ী পারফরম্যান্স করতে পারিনি। নেটিজেনদের একাংশের ধারণা রাজস্থান টিম ম্যানেজমেন্ট সঞ্জুকে অধিনায়ক পদে আর নাও রাখতে পারে। কোচের সঙ্গে যেভাবে মুলোমালিন্যের বিষয়টি প্রকাশে এসেছে তা রাজস্থান দলের জন্য একেবারেই ভালো বিজ্ঞাপন নয়।
I knew there was definitely a rift within the setup when there were absolutely no discussions or chat in the dugout before the super over.Everyone was standing quite in a circle in the dugout.Look at Sanju's hand signal in the first video,he is deliberately ignoring everyone. https://t.co/DfxmlwGgBG pic.twitter.com/688ji3MXrS
— Delhi Capitals Fan (@pantiyerfc) April 17, 2025
রাজস্থান দলে সঞ্জু ছাড়াও রয়েছে যশস্বী জয়সওয়াল পাশাপাশি আছেন নীতীশ রান। রিয়ান পরাগ প্রথম তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন। ফলে সঞ্জুকে অধিনায়কত্ব থেকে সরালেও বিকল্প রয়েছে রাজস্থান টিম ম্যানেজমেন্টের হাতে। আইপিএলে গ্রুপ পর্বের সাতটি ম্যাচ হয়ে গিয়েছে। এখনও সাতটি করে ম্যাচ বাকি আছে। ফলে প্লে অফ-এ ওঠার সম্ভাবনা প্রত্যেকটি দলেরই আছে।
আগামীকাল লখনউ দলের বিরুদ্ধে খেলতে নামছে রাজস্থান দল। রাজস্থান টিম ম্য়ানেজমেন্ট নিশ্চিত নয় সঞ্জু আগামী ম্যাচে খেলবেন কিনা। সব মিলিয়ে রাজস্থান দলের পরিস্থিতি একেবারেই ভালো নয়। কোচ ও অধিনায়কের মধ্যে সংঘাতের জল্পনা বিতর্কের মাত্রা উস্কে দিয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications