IPL 2025: ধোনিকে টপকে নয়া নজির সঞ্জুর, সমালোচনার মধ্য়েই মাহির পাশেই সিএসকে কোচ
পুরোপুরি সুস্থ না হওয়ায় আইপিএলের প্রথম তিন ম্যাচে পুরো সময়ের জন্য খেলতে পারেনি সঞ্জু স্যামসন। শুধুমাত্র ব্য়াটার হিসাবেই খেলছেন। প্রথম তিন ম্যাচে ব্যাটে ভালো রান করেছেন এমনটাও নয়। রবিবার গুয়াহাটিতে সিএসকের বিরুদ্ধে ম্যাচে ১৬ বলে ২০ রান করেন। একটি চার ও একটি ছক্কা মারেন। কিন্তু এরইমধ্যে ধোনির রেকর্ড ভেঙে দিয়েছেন সঞ্জু।
টি২০ ক্রিকেটে ছক্কা হাঁকানোর নিরিখে ধোনিকে টপকে গেলেন সঞ্জু। এখনও পর্যন্ত টি২০ ক্রিকেটে ভারতীয়দের মধ্যে ছক্কা মারার নিরিখে পাঁচ নম্বরে আছেন ধোনি। তাঁর ছক্কার সংখ্যা ৩৪১। রবিবারের ম্যাচের পর সঞ্জুর ছক্কার সংখ্যা ৩৪২। ভারতীয়দের মধ্যে এক নম্বরে আছেন রোহিত শর্মা। তাঁর ছক্কার সংখ্যা ৫২৫। বিরাট কোহলি ৪২০টি ছক্কা মেরেছেন। সূর্যকুমার যাদব ৩৪৭টি ছক্কা মেরেছেন।

সিএসকের বিরুদ্ধে জয়ের পরই আবার বেঙ্গালুরুর এনসিএতে সঞ্জু গিয়েছেন বলেই একটি সর্বভারতীয় ইংরেজি সংবাদ মাধ্যম সূত্রের খবর। ফিটনেস টেস্টের জন্যই সঞ্জু এনসিএ গিয়েছেন। ফলে পাঞ্জাব ম্যাচে খেলতে পারবেন কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়েছে।
এদিকে রাজস্থান ম্যাচের পর ধোনিকে নিয়ে বিতর্ক চরমে। আগের মতো ফিটনেস যেমন নেই তেমনই ফি্নিশার মাহিও অতীত হয়ে গিয়েছে। ব্যাটিং অর্ডারে উপরের দিকে নামলেও ম্যাচ ফিনিশ করতে পারছেন না। যদিও সিএসকে দল ধোনির পাশেই আছে।
রাজস্থানের কাছে হারের পর স্টিফেন ফ্লেমিং বলেন, ধোনি নিশ্চয় ওর নিজের শরীরটা ভালো করে বুঝতে পারে। ওর হাঁটু গুলো খুব একটা ভালো নেই। ধোনিকে হাঁটুর খেয়াল রাখতে হয়। বাইরে থেকে দেখলে বোঝা যাবে না, ১০ ওভার ব্যাট করার ক্ষমতা ধোনির মধ্যে এখন আর নেই। শুধু ব্যাটিং করলেই হচ্ছে না দৌড়ে রান নিতেও হচ্ছে। তাই একটা ভারসাম্য বজায় রাখতে হবে। আমাদের ভুলে গেলে হবে না ধোনিকে ২০ ওভার উইকেটকিপিং করতে হয়।
ম্যাচ ফিনিশ করতে না পারায় ধোনিকে কটাক্ষ করলেন শেহওয়াগও। প্রাক্তন ভারতীয় ক্রিকেটার বলেছেন, ২ ওভারে ৪০ রান করা কঠিন কাজ। যত বড় ক্রিকেটারই ক্রিজে থাকুন না কেন কাজটা কঠিন। দুই এক বারহ হতে পারে।। ধোনি একবার অক্ষর প্যাটেলের ওভারে ২৪-২৫ রান তুলেছিল, অন্য এ কবার ইরফান পাঠানের ওভারে ১৯-২০ রান তুলেছিল, এই দুটির বেশি উদাহরণ নেি। গত পাঁচ বছরে সিএসকে ১৮০-র উপরে রান তাড়া করতে পারেনি।












Click it and Unblock the Notifications