IPL 2025: সঞ্জু, যশস্বীদের ধরে রাখার পথে রাজস্থান রয়্যালস, আইপিএল নিলামের আগে কাদের নাম রিটেনশন লিস্টে?
IPL 2025: আইপিএল নিলামের আগে কোন দল কাদের ধরে রাখছে তা নিয়ে চলছে তুমুল জল্পনা। বৃহস্পতিবারের মধ্যেই আইপিএলের ১০ দলকে এই বিষয়টি স্পষ্ট করে দিতে হবে।
রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়েছেন রাহুল দ্রাবিড়। মনে করা হচ্ছে, রিটেনশন লিস্টে রাজস্থান রয়্যালস বড় কোনও চমক দেখাবে না।

সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসের অধিনায়ক। প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে তাঁকে ধরে রাখবে রাজস্থান। ২০২২ সালে রাজস্থান রয়্যালস আইপিএল ফাইনাল খেলেছিল। তিন বছরের মধ্যে ২ বার খেলেছে প্লে-অফে। সঞ্জুর জন্য রাজস্থান রয়্যালসের বিপুল ফ্যান বেস তৈরি হয়েছে কেরলে।
চলতি বছরের আইপিএলে সঞ্জু ১৫ ইনিংসে ৫৩১ রান করেছিলেন, পাঁচটি অর্ধশতরান-সহ। সঞ্জুকে ১৮ কোটি টাকা দিয়ে ধরে রাখতে চলেছে রাজস্থান রয়্যালস। ২০১৫ সালে ভারতের হয়ে অভিষেক হলেও গত ৫ বছর দেশের হয়ে খেলেননি সন্দীপ শর্মা। আনক্যাপড ক্যাটাগরিতে তাঁকে ৪ কোটি টাকা দিয়ে রাখা হতে পারে।
আইপিএলে সর্বাধিক উইকেটশিকারী যুজবেন্দ্র চাহাল ভারতীয় দলে এখন ব্রাত্য। তবে রাজস্থান রয়্যালস তাঁকে হাতছাড়া করতে চাইবে না বলেই খবর। আইপিএলে ১৬০ ম্যাচে তাঁর ২০৫টি উইকেট রয়েছে। রাজস্থান রয়্যালসের হয়ে তিন মরশুমে তিনি ৬৬ উইকেট পেয়েছেন। চলতি বছর ১৫ ম্যাচে ১৮টি। ১১ কোটি টাকায় চাহালকে রাখা হতে পারে।
রিয়ান পরাগও চলতি বছর আইপিএলে ৫০০-র উপর রান করেছেন। ১৪ ম্যাচে ৫৭৩। ওপেনার না হলেও সঞ্জুর মতো তিনিও পাঁচ শতাধিক রান করেছেন, যা কম কথা নয়। পরাগকে রাজস্থান রয়্যালস ১১ কোটি টাকায় রাখতে পারে। যশস্বী জয়সওয়াল চলতি বছর আইপিএলে তেমন সুবিধা করতে পারেননি। তবে তাঁকে ১৪ কোটি টাকা দিয়ে ধরে রাখা হতে পারে।
ট্রেন্ট বোল্ট রাজস্থান রয়্যালসের হয়ে ২০২২ সাল থেকে চলতি বছর পর্যন্ত ৪১টি ম্যাচে ৪৫উইকেট নিয়েছেন। তাঁর নাম থাকতে পারে রিটেনশন লিস্টে। তবে বোল্ট, নাকি বিস্ফোরক ওপেনার জস বাটলার, কাকে রাজস্থান রয়্যালস সেটাই দেখার বিষয়।












Click it and Unblock the Notifications