IPL 2025: শুধু বুমরাহ নয়, আইপিএল খেলার ছাড়পত্রের অপেক্ষায় সঞ্জু-সহ আরও ৪ ক্রিকেটার

IPL 2025: আইপিএল শুরু হচ্ছে ২২ মার্চ থেকে। এদিনই জানা গিয়েছে জসপ্রীত বুমরাহকে মুম্বই ইন্ডিয়ান্স প্রথমদিকের বেশ কয়েকটি ম্যাচে পাবে না।

তবে শুধু বুমরাহই নয়। আইপিএল খেলার জন্য ন্যাশনাল ক্রিকেট আকাদেমি বা বিসিসিআইয়ের সেন্টার অব এক্সেলেন্সের ছাড়পত্রের অপেক্ষায় রয়েছেন আরও তিন ক্রিকেটার।

IPL 2025

এরই মধ্যে ক্রিকবাজের প্রতিবেদনে উল্লেখ, সেন্টার অব এক্সেলেন্সে বিসিসিআইয়ের স্পোর্টস সায়েন্স বিভাগের প্রধান নীতিন প্যাটেল পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি নোটিশ পিরিয়ডে আছেন। যা নিশ্চিতভাবেই বড় ধাক্কা।

সেন্টার অব এক্সেলেন্সে যাঁদের রিহ্যাব চলে তাঁদের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে থাকেন প্যাটেল। অনেক ক্রিকেটারকে ফিট করে মাঠে ফেরানোর ক্ষেত্রেও তাঁর ভূমিকা রয়েছে। বুমরাহর যে স্ট্রেস ইনজুরি রয়েছে পিঠে, তা সারাতেও ব্যক্তিগতভাবে বুমরাহকে সহায়তা করছেন তিনি।

নীতিন এরপর কী করবেন তা জানা না গেলেও বুমরাহকে খেলার মাঠে ফেরার ব্যাপারে চলতি মাসের শেষেই সবুজ সঙ্কেত দিতে পারে সেন্টার অব এক্সেলেন্স। তবে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে বুমরাহ কবে মাঠে ফিরবেন তা বলা যাচ্ছে না এখনই।

রাজস্থান রয়্যালসের অধিনায়ক সঞ্জু স্যামসনের ডান হাতের আঙুলে ফ্র্যাকচার ধরা পড়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজের পর। অস্ত্রোপচারও হয়। সঞ্জু ইতিমধ্যেই ব্যাটিংয়ের ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তবে উইকেটকিপিংয়ের বিষয়ে আরেকটু নিশ্চিত হতে চাইছে এনসিএ।

আগামী কয়েক দিনে সঞ্জুর আরও কিছু পরীক্ষা হওয়ার কথা। তারপরই তাঁর বিষয়ে মতামত জানাবে এনসিএ। এমনও হতে পারে প্রথমদিকে তিনি ব্যাটার হিসেবেই খেলবেন। সেক্ষেত্রে রাজস্থান রয়্যালসের অসুবিধা নেই। ধ্রুব জুরেল উইকেটকিপিং করবেন।

লখনউ সুপার জায়ান্টস তাকিয়ে রয়েছে দলের তিন পেসারের সবুজ সঙ্কেতের দিকে। ময়াঙ্ক যাদবের ব্যাক স্ট্রেসের সমস্যা, তিনি গত বছরের অক্টোবরের পর থেকে খেলেননি। আবেশ খানের হাঁটুর কার্টিলেজ সংক্রান্ত রিহ্যাব চলছে। মধ্যপ্রদেশের হয়ে রঞ্জি ট্রফির শেষ ম্যাচের পর থেকেই তিনি এনসিএতে। ইঞ্জেকশনও নিতে হচ্ছে।

মহসীন খানের ফিটনেস নিয়ে ধোঁয়াশা রয়েছে। তিনি গত ডিসেম্বরে বিজয় হাজারে ট্রফিতে উত্তরপ্রদেশ বনাম চণ্ডীগড় ম্যাচে ৫.৫ ওভার বোলিং করেছিলেন। তারপর থেকেই মাঠের বাইরে। তাঁর চোটের বিষয়ে বিস্তারিত তথ্য মেলেনি। তবে লখনউয়ের প্রথম ম্যাচের আগে এই তিন পেসারের মধ্যে দুজনকে খেলার ছাড়পত্র দেওয়া হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+