IPL 2025: 'আমাদের সন্তান আপনাদের বিনোদনের বিষয় নয়', সোশ্যাল মিডিয়ায় গর্জে উঠলেন বুমরাহের স্ত্রী
মাঠে ক্রিকেটাররা আশানুরূপ পারফরম্যান্স না করলেই তাদের সমালোচনার মুখোমুখি হতে হয়। এমনকি বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে বাদ জান না ক্রিকেটারের পরিবারের সদস্যরা। অনেক ক্ষেত্রেই ক্রিকেটারদের ছোট সন্তানদেরও নিশানা করা হয়। তাদের নিয়ে কুরুচিকর মন্তব্য করা হয়। এই পরিস্থিতিতে সমালোচকদের বিরুদ্ধে গর্জে উঠতেন উঠলেন জসপ্রীত বুমরাহের স্ত্রী সঞ্জনা গণেশন।
রবিবার মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ চলাকালীন গ্যালারিতে মায়ের কোলেই বসে থাকতে দেখা গিয়েছিল ছোট্ট অঙ্গদকে কিন্তু সেটা নিয়ে সমাজ মাধ্যমে শুরু হয়েছে চর্চা। অনেকেই হাসি মজা করেছেন ছোট্ট অঙ্গদকে নিয়ে। এই পরিস্থিতিতে গর্জে উঠলেন সঞ্জনা। লখনউয়ের বিরুদ্ধে ম্যাচে উইকেট পাওয়ার পরই ক্যামেরা তাক করে সঞ্জনা এবং তার সন্তানের দিকে। সেই ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। অনেকেই নানা ধরনের মন্তব্য করেন।

এর পরিপ্রেক্ষিতে সোশ্যাল মিডিয়ায় সঞ্জনা লিখেছেন, আমাদের ছেলে আপনাদের বিনোদনের বিষয়বস্তু নয়। আমি এবং জসপ্রীত অঙ্গদকে প্রচার থেকে দূরে রাখার সব সময় চেষ্টা করি। ক্যামেরাভর্তি স্টেডিয়ামে একজন বাচ্চাকে নিয়ে যাওয়ার ফল কি হতে পারে সেটা আমরা জানি। আমরা শুধু শুধুমাত্র খেলা দেখতে যাই না, জসপ্রীতকে সমর্থন করতে যাই।
একই সঙ্গে সঞ্জনা আরও স্পষ্ট করে দিয়েছেন, সমাজমাধ্যম বা প্রচারের আলো থেকে অঙ্গদকে দূরে রাখার চেষ্টা করি। প্রচারের আলোয় অঙ্গদকে আনার আমাদের কোন ইচ্ছা নেই আমরা চাই না যে তিন সেকেন্ডের ভিডিও দেখে কেউ বিচার করুক। কি সমস্যা রয়েছে বা ওর ব্যক্তিত্ব কেমন,
এখানেই থেমে না থেকে সঞ্জনা আরও বলেন, মাত্র দেড় বছর বয়সের মধ্যেই মানসিক সমস্যা বা হতাশা শব্দগুলি ওর সঙ্গে জুড়ে দেওয়ায় খুব খারাপ লাগছে। আপনারা আমাদের সন্তানের বিষয়ে কিছু জানেন না। তাই আমি অনুরোধ করছি আপনারা এই বিষয়টি থেকে মতামত দেওয়া থেকে দূরে থাকুন। আজকের পৃথিবীতে সততা এবং উদারতার গভীর একটা গুরুত্ব আছে।












Click it and Unblock the Notifications