IPL 2025: স্যামসন ছিটকে যেতেই আইপিএলে ইতিহাস, পরাগের নেতৃত্বে রাজস্থান রয়্যালসে অভিষেক ১৪ বছরের বৈভবের
IPL 2025: ফের রাজস্থান রয়্যালসকে নেতৃত্ব দিচ্ছেন রিয়ান পরাগ। আজ জয়পুরে লখনউ সুপার জায়ান্টস ম্যাচে নামার আগে বড় ধাক্কা খেল রাজস্থান রয়্যালস।
চোটের কারণে এই ম্যাচে খেলতে পারছেন না সঞ্জু স্যামসন। তিনি ছিটকে যাওয়ায় রচিত হলো নয়া ইতিহাস। আইপিএলে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো বৈভব সূর্যবংশীর।

রাজস্থান রয়্যালসের প্রথম তিনটি ম্যাচে অধিনায়কত্ব করেছেন রিয়ান পরাগ। আঙুলের চোট না সারায় উইকেটকিপিং করতে পারছিলেন না স্যামসন। ফলে খেলেন ইমপ্যাক্ট সাব হিসেবে। এরপর সেন্টার অব এক্সেলেন্সে গিয়ে উইকেটকিপিংয়ের ছাড়পত্র আদায় করেন কেরলের তারকা ক্রিকেটার।
তারপর থেকে রাজস্থান রয়্যালসের হয়ে উইকেটকিপিং করার পাশাপাশি নেতৃত্বও দেন। দিল্লি ক্যাপিটালস ম্যাচে ব্যাটিংয়ের সময় চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন স্যামসন। তখন থেকেই স্যামসনের ফিটনেস নিয়ে চর্চা চলছিল। আজ ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে জানা যায় স্যামসন এদিন খেলতে পারবেন না।
দিল্লির বিরুদ্ধে ১৯ বলে ৩১ রানে অপরাজিত থাকাকালীনই মাঠ ছেড়ছিলেন স্যামসন। চিকিৎসার পরিভাষায় অ্যাবডমিনাল স্ট্রেইনের সমস্যা রয়েছে তাঁর। স্যামসন কবে মাঠে ফিরবেন সেই বিষয়েও কোনও নিশ্চয়তা মেলেনি।
স্যামসনের পরিবর্তে রাজস্থান রয়্যালসের হয়ে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ওপেন করতে নামবেন বৈভব সূর্যবংশী। আইপিএলের ইতিহাসে সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে অভিষেক হলো বৈভবের। গত ২৭ মার্চ বৈভবের ১৪ বছর পূর্ণ হয়েছে। ১৪ বছর ২৩ দিনের মাথায় আইপিএলের ম্যাচে দেখা যাবে বৈভবকে। ইতিমধ্যেই বৈভব রাজস্থান রয়্যালসের নেটে জোফ্রা আর্চার-সহ তারকা বোলারদের সাবলীলভাবেই সামলেছে। ১.১ কোটি টাকায় বৈভবকে কেনে রাজস্থান রয়্যালস।
ভারতের অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ওপেন করতে নেমে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার দিনের ম্যাচে ৫৮ বলে শতরান করে সাড়া ফেলে দিয়েছিল বৈভব। বিহারের অনূর্ধ্ব ১৯ প্রতিযোগিতা রণধীর ভার্মা টুর্নামেন্টে বৈভব অপরাজিত ৩৩২ রানের ইনিংস খেলেছিল। অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের ফাইনালে ভারতকে তোলার পিছনেও বৈভবের অবদান ছিল। ৪৪ গড় রেখে বৈভব ১৭৬ রান করেছিল এশিয়া কাপে। আজ টস জিতে লখনউ সুপার জায়ান্টস ব্যাটিং নিল রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে।
রাজস্থান রয়্যালস- যশস্বী জয়সওয়াল, শুভম দুবে, রিয়ান পরাগ (অধিনায়ক), নীতীশ রানা, ধ্রুব জুরেল (উইকেটকিপার), শিমরন হেটমায়ার, ওয়ানিন্দু হাসারঙ্গা, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে। ইমপ্যাক্ট সাব- বৈভব সূর্যবংশী
লখনউ সুপার জায়ান্টস- এইডেন মার্করাম, মিচেল মার্শ, নিকোলাস পুরাণ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ডেভিড মিলার, আবদুল সামাদ, রবি বিষ্ণোই, শার্দুল ঠাকুর, প্রিন্স যাদব, দিগ্বেশ রাঠী, আবেশ খান।
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications