IPL 2025: কোহলি ছুঁলেন ওয়ার্নারের বিরাট কীর্তি, ম্যাচের সেরা হয়েই সাফল্যের রহস্য উন্মোচন সল্টের
IPL 2025: জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ৯ উইকেটে হারিয়ে দিল রাজস্থান রয়্যালসকে। এই প্রথম আইপিএলে প্রথম চারটি অ্যাওয়ে ম্যাচেই জয় পেল আরসিবি।
বিরাট কোহলি অর্ধশতরান হাঁকিয়ে দলকে জিতিয়ে মাঠ ছাড়লেন। তবে ম্যাচের সেরা হলেন আরেক অর্ধশতরানকারী ওপেনার ফিল সল্ট।

জয়ের জন্য ১৭৪ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছিলেন সল্ট। তিনি পাঁচটি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৩৩ বলে ৬৫ রান করলেন। কোহলি অপরাজিত থাকলেন ৪৫ বলে ৬২ রানে, তিনি ৪টি চার ও ২টি ছয় মেরেছেন।
কোহলি যদি ম্যাচের সেরার পুরস্কার পেতেন তাহলে ছুঁয়ে ফেলতেন রোহিত শর্মাকে। আইপিএলে ১৮ বার ম্যাচের সেরা হয়েছেন কোহলি। রোহিত হয়েছেন ১৯ বার। এবি ডি ভিলিয়ার্স সবচেয়ে বেশি ২৫ বার ম্যাচের সেরা হয়েছেন আইপিএলে। তাঁর পরেই ক্রিস গেইল (২২ বার)।
তবে বিরাট কোহলি শততম টি২০ অর্ধশতরান করার সঙ্গে সঙ্গেই ছুঁয়ে ফেললেন ডেভিড ওয়ার্নারকে। আইপিএলে কোহলির অর্ধশতরানের সংখ্যা হলো ৫৮। ৮টি শতরান আছে। ফলে আইপিএলে সবচেয়ে বেশিবার পঞ্চাশোর্ধ্ব রান তিনি করলেন ৬৬ বার। যে কীর্তি আগে থেকেই রয়েছে ডেভিড ওয়ার্নারের। ওয়ার্নার আইপিএলে চারটি শতরান ও ৬২টি হাফ সেঞ্চুরি করেছেন।
ফিল সল্ট দলকে জেতানোর ক্ষেত্রে অবদান রাখতে পেরে খুশি। সল্ট বলেন, নেটে জোফ্রা আর্চারের বল অনেক খেলেছি। আমাকে সবচেয়ে বেশিবার বল করেছেন জোফ্রাই। তাঁকে সবচেয়ে বেশিবার খেলেছি। বল যখন স্যুইং করছিল তখন অফে চালিয়ে খেলার পরিকল্পনা করি।
𝘈𝘸𝘢𝘺 𝘫𝘶𝘨𝘨𝘦𝘳𝘯𝘢𝘶𝘵 𝘳𝘰𝘭𝘭𝘴 𝘰𝘯 💯
— IndianPremierLeague (@IPL) April 13, 2025
A blistering start from Phil Salt and an ice-cold finish from Virat Kohli power #RCB to win No. 4 👊
Scorecard ▶ https://t.co/rqkY49M8lt#TATAIPL | #RRvRCB | @RCBTweets pic.twitter.com/aO3wLyAnke
সল্ট জানান, অন্য পিচের তুলনায় এদিনের উইকেট মন্থর ছিল। বল নীচু হচ্ছিল। তা সত্ত্বেও পাওয়ারপ্লেতে আগ্রাসী ব্যাটিংয়ের পরিকল্পনা কাজে দিয়েছে বলে উল্লেখ করেন আরসিবি ওপেনার। চলতি আইপিএলে একাদশ ব্যাটার হিসেবে তিনি এদিন ২০০ রানের মাইলফলক ছুঁলেন।
আরসিবির জয়ের পর অধিনায়ক রজত পাটীদার বলেন, বোলাররা পরিকল্পনা অনুযায়ী বোলিং করেছেন। বিশেষ করে পাওয়ারপ্লে বোলিং সত্যিই স্পেশ্যাল ছিল। উইকেটে ব্যাট করা সহজ ছিল না। ১৫০ থেকে ১৭০-এর মতো রান তাড়া করতে চাইছিলাম। বোলাররাই আত্মবিশ্বাস জুগিয়েছেন। যে কোনও ধরনের উইকেটে বল করতে তাঁরা প্রস্তুত।
পাটীদার বলেন, ডাগআউট থেকে সল্টের ব্যাটিং উপভোগ করছি। যেভাবে বিরাট কোহলি স্ট্রাইক রোটেট করে গিয়েছেন তা অসাধারণ। চারটি অ্যাওয়ে ম্যাচে জয় প্রসঙ্গে আরসিবি অধিনায়ক বলেন, আমরা স্টেডিয়াম দেখে খেলি না। ইতিবাচক থেকে সব সময়ই ভালো ক্রিকেট খেলতে চাই।
এদিকে, চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় বিরাট কোহলি উঠে এলেন পাঁচে। কোহলি ৬ ম্যাচে ২৪৮ রান করেছেন। এক থেকে চারে রয়েছেন যথাক্রমে নিকোলাস পুরাণ (৩৪৯), বি সাই সুদর্শন (৩২৯), মিচেল মার্শ (২৬৫) ও শ্রেয়স আইয়ার (২৫০)।












Click it and Unblock the Notifications