Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

IPL 2025: দ্বিতীয় ইনিংসে ব্যবহার করা যাবে দুটি বল! অধিনায়কদের সঙ্গে বৈঠকে একাধিক সিদ্ধান্ত বিসিসিআইয়ের

আগামী শনিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের ১৮তম সংস্করণ। তার আগে বৃহস্পতিবার দুপুরে মুম্বইয়ে বিসিসিআইয়ের সদর দপ্তরে বসেছিল আইপিএলের বিশেষ সভা। ১০ দলের অধিনায়ক এবং ম্যানেজাররা উপস্থিত ছিলেন বোর্ডের এই বৈঠকে। কেকেআর অধিনায়ক অজিঙ্ক রাহানে থেকে আরসিবির রজত পাটীদার প্রত্যেক অধিনায়ক উপস্থিত ছিলেন বোর্ডের বিশেষ বৈঠকে। প্রত্যেক অধিনায়ককে হাজি-মজা করতে দেখা গেল বৈঠক শেষে।

আইপিএলের আগে এই বৈঠকে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল। একইসঙ্গে আইপিএলের নিয়ম বিধিও অধিনায়ক এবং দলের ম্যানেজারদের বুঝিয়ে দেওয়া হল। ক্রিকবাজের প্রতিবেদন অনুসারে, বলে লালা লাগানোর নিয়মের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। করোনা অতিমারীর সময় থেকেই বলে লালা ব্যবহারে নিষেধাজ্ঞা জারি্ করে আইসিসি, যা আইপিএলেও ক্ষেত্রেও মেনে নেয় বিসিসিআই।

IPL

কিন্তু আসন্ন আইপিএলে এই নিষেধ আর থাকছে না। অধিনায়কদের সঙ্গে বোর্ডের বৈঠকের পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফের বলে পালিশ বজার রাখার জন্য লালা ব্যবহার করতে পারবেন বোলার বা ফিল্ডাররা।বৈঠকে উপস্থিত একটি সূত্র জানিয়েছেন, করোনা অতিমারীর সময় বলে লালা ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। কিন্তু অধিনায়করা চান এই নিয়ম ফেরানো হোক। বোর্ডের কোনও আপত্তি নেই। আর যদি ভবিষ্যতে আইসিসি পরিবর্তন আনে, তাহলে তা ক্রিকেটের উন্নতির জন্যই হবে।

প্রতিবছরই আইপিএলে নতুন কিছু নিয়মের প্রবর্তন করে বিসিসিআই। তবে আসন্ন আইপিএলে নতুন নিয়ম জারি হতে চলেছে। আইপিএলের দ্বিতীয় ইনিংসে দুইবার নতুন বল নেওয়া যাবে। শিশিরের প্রভাব কমাতেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই।

আইপিএল ম্যাচে দ্বিতীয় ইনিংসের ১১তম ওভারের পর দ্বিতীয় বলটি কার্যকর হবে। এই নিয়মের প্রাথমিক উদ্দেশ্য হল রাতের খেলায় শিশিরের প্রভাব কমানো। শিশির অনেক ক্ষেত্রেই দ্বিতীয় ইনিংসে ম্য়াচকে প্রভাবিত করে। দ্বিতীয় বল ব্যবহার করার সুযোগ থাকলে টস জয়ী অধিনায়কের অতিরিক্ত সুবিধা থাকবে না, ফলে অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছে বিসিসিআই । যদিও এই প্রতিবেদন প্রকাশ করার সময় পর্যন্ত সরকারিভাবে এই নিয়ম ঘোষণা করেনি বিসিসিআই।

Take a Poll

একইসঙ্গে আসন্ন মরশুমেও ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম। এই নিয়ম কাজে লাগিয়ে এক জন অতিরিক্ত ক্রিকেটার খেলাতে পারে দলগুলি। এই নিয়ম নিয়েই রোহিত শর্মা থেকে একাধিক ক্রিকেটার সবর হয়েছিলেন তবে এবারও নিয়ম বজায় থাকছে আইপিএলে। আগামী দিনে আর স্লো ওভার রেটের কারণে কোনও অধিনায়ককে নির্বাসিত হতে হবে না। তবে বেশি ডিমেরিট পয়েন্ট পেলে নির্বাসনের শাস্তি হতে হবে।

সাধারণত আইপিএলের উদ্বোধনী ভেন্যুতেই অধিনায়কদের নিয়ে ফটোশ্যুট হয়, তবে এবার কিছুটা ব্যতিক্রম হল। এবার মুম্বইয়ের 'গেট ওয়ে অফ ইন্ডিয়া'র সামনে ছবি তোলা হয়েছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+