IPL 2025: ভারতের টি২০ বিশ্বকাপ জেতা দলের ক্রিকেটারদের আইপিএলে বেতন কত? দেখুন পূর্ণাঙ্গ তালিকা

IPL 2025: ভারত চলতি বছর টি২০ বিশ্বকাপ জিতেছে। রোহিত শর্মার নেতৃত্বাধীন দলের সকলেই রয়েছেন আইপিএলের বিভিন্ন দলে। সবচেয়ে বেশি সংখ্যক প্লেয়ার মুম্বই ইন্ডিয়ান্সেই।

কাউকে ধরে রাখা হয়েছিল নিলামের আগেই। কেউ বা দল পেলেন নিলাম থেকে। আইপিএলের বেতনের নিরিখে অবশ্য সকলকে ছাপিয়ে গেলেন ঋষভ পন্থ।

IPL 2025

চলতি বছরের আইপিএলে দুরন্ত পারফরম্য়ান্সই ভারতের টি২০ বিশ্বকাপের দলে জায়গা করে দিয়েছিল ঋষভ পন্থের। ভারতের বিশ্বকাপ জয়ে অবদানও রাখেন। আইপিএলের ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়ে সবচেয়ে দামী ক্রিকেটার হিসেবে লখনউ সুপার জায়ান্টসে গিয়েছেন পন্থ।

ঋষভ পন্থের দর উঠেছে ২৭ কোটি টাকা। তিনি লখনউয়ের অধিনায়কও হতে চলেছেন বলে খবর। এবারের আইপিএল নিলামে শ্রেয়স আইয়ারের দর ওঠে ২৬.৭৫ কোটি টাকা, বেঙ্কটেশ আইয়ারের ২৩.৭৫ কোটি টাকা। তবে এই দুজনের কেউই ছিলেন না টি২০ বিশ্বকাপে।

বিরাট কোহলিকে ২১ কোটি টাকা দিয়ে রেখে দিয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ফলে টি২০ বিশ্বকাপ জেতা দলের ক্রিকেটারদের আইপিএল বেতনের নিরিখে পন্থের পরেই বিরাট।

১৮ কোটি টাকার বিনিময়ে জসপ্রীত বুমরাহকে মুম্বই ইন্ডিয়ান্স , সঞ্জু স্যামসন ও যশস্বী জয়সওয়ালকে রাজস্থান রয়্যালস এবং রবীন্দ্র জাদেজাকে চেন্নাই সুপার কিংস ধরে রেখেছিল।

টি২০ বিশ্বকাপে একটিও ম্য়াচ না খেলা যুজবেন্দ্র চাহালের দর আইপিএল নিলামে উঠল ১৮ কোটি টাকা। অর্শদীপ সিংয়ের আইপিএল বেতনও হলো ১৮ কোটি টাকা। দিল্লি ক্যাপিটালস অক্ষর প্যাটেলকে ধরে রেখেছিল সাড়ে ১৬ কোটি টাকায়।

সূর্যকুমার যাদব ও হার্দিক পাণ্ডিয়ার আইপিএল বেতন ১৬.৩৫ কোটি টাকা, তাঁদেরও নিলামের আগেই ধরে রাখে মুম্বই ইন্ডিয়ান্স। রোহিত শর্মাকে ধরে রাখা হয়েছিল ১৬.৩০ কোটি টাকায়। কুলদীপ যাদবকে দিল্লি ক্যাপিটালস ধরে রাখে ১৩.২৫ কোটি টাকায়।

আইপিএল নিলামে মহম্মদ সিরাজের দর উঠল ১২.২৫ কোটি টাকা। শিবম দুবের আইপিএল বেতনও আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল, তিনি প্রতি মরশুমে আইপিএলে খেলে পাবেন ১২ কোটি টাকা। ভারতের টি২০ বিশ্বকাপজয়ী দলের হেড কোচ রাহুল দ্রাবিড় রাজস্থান রয়্যালসের হেড কোচ হয়েছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+