IPL 2025: সূর্য ও বিরাটকে টপকে গেলেন সুদর্শন, ফের দখলে নিলেন আইপিএলের কমলা টুপি
IPL 2025: আইপিএলে বেগুনি টুপির মালিকানা আজ বদল হবে কিনা তা স্পষ্ট হবে গুজরাত টাইটান্সের বোলিংয়ের সময়। তার আগে আজ জয়পুরে বদলে গেল কমলা টুপির মালিকানা।
প্রথমে সূর্যকুমার যাদব ও পরে বিরাট কোহলি গতকালই চলতি আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারী হয়েছিলেন। কিন্তু বিরাট ২৪ ঘণ্টাও দখলে রাখতে পারলেন না কমলা টুপি। আইপিএলে সর্বাধিক রান সংগ্রহকারীর দৌড়ও হয়ে উঠেছে বেশ জমজমাট।

আজ সওয়াই মানসিং স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নিয়েছিল রাজস্থান রয়্যালস। এই ম্যাচেও সঞ্জু স্যামসন খেলতে পারছেন না। ফলে রিয়ান পরাগ নেতৃত্ব দিচ্ছেন। ওপেনিং জুটিতে ১০.২ ওভারে উঠল ৯৩ রান। সাই সুদর্শন ৩০ বলে ৩৯ রান করলেন। চারটি চার ও ১টি ছয়ের দৌলতে।
Short ball? No problem. That pull shot was next level! 💪
— Star Sports (@StarSportsIndia) April 28, 2025
Watch the LIVE action ➡ https://t.co/GeTHelSNLF #IPLonJioStar 👉 #RRvGT | LIVE NOW on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar pic.twitter.com/Wl8pRsCYlM
এর ফলে চলতি আইপিএলে প্রথম ব্যাটার হিসেবে সাই সুদর্শন সাড়ে চারশো রানের গণ্ডি টপকে গেলেন। ৯ ম্যাচে তাঁর রান ৪৫৬। গড় ৫৭, স্ট্রাইক রেট ১৫০.৪৯। ইতিমধ্যেই চলতি আইপিএলে পাঁচটি অর্ধশতরান রয়েছে সুদর্শনের। আজ ১১ রানের জন্য ষষ্ঠ অর্ধশতরানটি পেলেন না। তাঁকে আউট করে দেন মাহিশ থিকশানা।
বিরাট কোহলি চলে গেলেন দ্বিতীয় স্থানে। বিরাট ১০ ম্যাচে ৪৪৩ রান করেছেন। মুম্বই ইন্ডিয়ান্সের সূর্যকুমার যাদব ১০ ম্যাচে ৪২৭ রান করে রয়েছেন তিন নম্বরে। ১০ ম্যাচে লখনউ সুপার জায়ান্টসের নিকোলাস পুরাণ ৪০৪ রান করেছেন।
এই প্রতিবেদন লেখা অবধি পাঁচে থাকা মিচেল মার্শ ৯ ম্যাচে করেছেন ৩৭৮। দিল্লি ক্যাপিটালসের লোকেশ রাহুল ৮ ম্যাচে ৩৬৪ রান করেছেন। তিনি কাল কেকেআরের বিরুদ্ধে চলতি আইপিএলে চারশো রান পূরণ করার লক্ষ্যে নামবেন।
শেষ পাওয়া খবরে গুজরাত টাইটান্সের স্কোর ১৩ ওভারে ১ উইকেটে ১১০। অধিনায়ক শুভমান গিল ৪০ বলে ৬৩ ও জস বাটলার ৮ বলে ৬ রানে অপরাজিত আছেন। সর্বাধিক রান সংগ্রহকারীদের তালিকায় রাহুল, মার্শদের টপকেও যেতে পারেন বাটলার।
-
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
ভবানীপুরে আজ শক্তি প্রদর্শনে বিজেপি, শুভেন্দুর মনোনয়নে সঙ্গী অমিত শাহ -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
'খুব দ্রুত যুদ্ধ শেষ করব'! ইরান ইস্যুতে কড়া বার্তা মার্কিন প্রেসিডেন্টের, কী বললেন? -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
কালিয়াচক কাণ্ডে উত্তেজনা চরমে! বিচারকদের ঘেরাও-ভাঙচুরে তৃণমূলকে নিশানা সুকান্তর, কী বললেন দিলীপ? -
মালদহের অশান্তি নিয়ে বিজেপিকে কাঠগড়ায় তুলল মমতা, সুতির সভা থেকে শান্তির বার্তা -
বসন্তের শেষে বাড়ছে পারদ! গরমে কী নাজেহাল হবে শহরবাসী? কী জানাচ্ছে হাওয়া অফিস? জানুন -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ












Click it and Unblock the Notifications