IPL 2025: বিরাট কোহলি শততম টি২০ অর্ধশতরানের দোরগোড়ায়, জয়পুরের দ্বৈরথে একঝাঁক নজিরের হাতছানি

IPL 2025: আজ কিছুক্ষণ পরেই জয়পুরের সওয়াই মান সিং স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। স্টেডিয়ামের বাইরে বিরাট কোহলির জার্সিই বেশি বিক্রি হচ্ছে।

রাজস্থান রয়্যালস গুয়াহাটিতে হোম ম্যাচ খেলার পর আজই প্রথম জয়পুরে খেলতে নামছে। যদিও উন্মাদনায় সঞ্জু স্যামসনকে কয়েক যোজন পিছনে ফেলে দিয়েছেন কিং কোহলি।

IPL 2025

রাজস্থান রয়্যালস ও আরসিবির পারস্পরিক দ্বৈরথে সবচেয়ে বেশি রান রয়েছে কোহলির। ৩০টি ম্যাচে তিনি ৭৬৪ রান করেছেন। গড় ৩০.৫৬। স্ট্রাইক রেট ১২০.১২। সর্বাধিক স্কোর অপরাজিত ১১৩।

এই দুই দলের দ্বৈরথে সবচেয়ে বেশি রান করার নিরিখে কোহলির পর দ্বিতীয় স্থানে রয়েছেন এবি ডি ভিলিয়ার্স। এবিডি ১৬ ম্যাচে ৪৮৮ রান করেছেন। আজ সঞ্জু স্যামসন (১৯ ম্যাচে ৪৩০) যদি ৫৯ রান করেন তবে এবিডিকে সরিয়ে দুই নম্বরে চলে আসবেন।

বিরাট কোহলি আইপিএলে ২৫৭টি ম্যাচে ৮টি শতরান ও ৫৭টি অর্ধশতরান করেছেন। আজ যদি তিনি হাফ সেঞ্চুরি করেন তবে তা হবে ৫৮তম। টি২০-তে কোহলি ৪০৪টি ম্যাচে ৯৯টি অর্ধশতরান করেছেন। ফলে আজ হাফ সেঞ্চুরি করলে তা হবে টি২০-তে কোহলির শততম অর্ধশতরান। টি২০-তে কোহলির শতরান আছে ৯টি।

আজকের ম্যাচে আরসিবি অধিনায়ক রজত পাটীদার ১৫ রান করলে আইপিএলে স্পর্শ করবেন ১ হাজার রানের মাইলস্টোন। রাজস্থান রয়্যালসের রিয়ান পরাগের টি২০-তে ৩ হাজার রান করতে দরকার ১৪৩ রান, যা আজ হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

Take a Poll

আইপিএলে ৫০তম শিকার থেকে তিন উইকেট দূরে রাজস্থান রয়্যালসের পেসার তুষার দেশপাণ্ডে। একটি ছয় মারলে যশস্বী জয়সওয়াল ভারতে টি২০ ম্যাচে শততম ওভার বাউন্ডারি মারতে পারবেন।

আইপিএলে ১০০টি ছক্কা থেকে শিমরন হেটমায়ার রয়েছেন ৯ কদম দূরে। আইপিএলে ১৫০তম শিকার ঝুলিতে পুরতে সন্দীপ শর্মার ৮ উইকেট দরকার। টি২০-তে ২০০ উইকেট থেকে মাহিশ থিকশানা ২ শিকার দূরে। জয়পুরে আইপিএলের ম্যাচে ১ হাজার রানের মাইলস্টোন স্পর্শ করতে সঞ্জু স্যামসনের প্রয়োজন ৭৯ রান।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+