IPL 2025: বিরাট বিক্রমে ঘরের মাঠে দুরন্ত জয় আরসিবির, প্লে-অফের অঙ্ক কঠিন হয়ে গেল রাজস্থানের

চলতি মরশুমে ঘরের মাঠে চিন্নাস্বামী স্টেডিয়ামে প্রথম জয় পেল আরসিবি। রাজস্থানকে ১১ রানে পরাজিত করল রজত পাটীদারের দল। ম্যাচ হেরে রাজস্থানের প্লে অফের সমীকরণ আরও কঠিন হয়ে গেল।

বৃহস্পতিবার আইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ঘরের মাঠে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু মুখোমুখি হয়েছিল রাজস্থান রয়্যালস দলের। এই ম্যাচে টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। ব্যাট করতে নেমে শুরুটা ভালোই করেছিল আরসিবি দল। বিরাট কোহলি ও ফিল সল্টের ওপেনিং জুটি ৬১ রান তুলেছিল। সল্ট ২৩ বলে ২৬ রান করে আউট হলেন। তবে নিজের মেজাজেই খেলা চালিয়ে যান কিং কোহলি। অর্ধশতরানও পূরণ করেন।

Royal Challengers Bengaluru

সল্ট আউট হওয়ার পর দেবদত্তের সঙ্গে জুটি বাধেন কোহলি। এই জটি বড় রানের দিকে এগিয়ে নিয়ে যেতে থাকে আরসিবিকে। ৯৫ রানের পার্টনারশিপ তৈরি হয় কোহলি ও দেবদত্তের ব্যাটে। অর্ধশতরানের পর শতরানের দিকেই এগিয়ে যাচ্ছিলেন কিং কোহলি। কিন্তু ঘরের মাঠে ৪২ বলে ৭০ রান করে আউট হলেন কোহলি। তাঁর ইনিংসে ছিল ৮টি এবং দুটি ছক্কা। আইপিএলে রাজস্থানের বিরুদ্ধে ম্যাচে চেনা ছন্দে পাওয়া গেল কিং কোহলিকে।

২৭ বলে ৫০ রান করে আউট হলেন দেবদত্ত। চারটি চার এবং তিনটি ছক্কা মারেন দেবদত্ত। টিম ডেভিড শুরুটা ভালো করলেও বেশিদূর এগোতে পারলেন না। ১৫ বলে ২৩ রান করে রান আউট হলেন। এরমধ্যে ২টি চার এবং একটি ছক্কা মারেন। আরসিবি অধিনায়ক রজত পাটীদার এই ম্যাচে পুরোপুরি ফ্লপ ১ বলে ৩ রান করে আউট হলেন।

শেষ দিকে জীতেশ সর্মা ১০ বলে ২০ রান করে দলের রানকে ২০০-র গণ্ডি পার করে দিলেন। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান তোলে আরসিবি। রাজস্থানের হয়ে সন্দীপ শর্মা ৪ ওভারে ৪৫ রান খরচ করে ২ উইকেট নেন। জোফ্রা আর্চার ও হাসারঙ্গা একটি করে উইকেট পান।

জবাবে ব্যাট তকতে নেমে শুরুটা ভালো করে রাজস্থান রয়্যালস দলও। এই ম্যাচেও পরিবর্ত হিসাবে নামানো হয় বৈভব সূর্যবংশীকে। যশস্বী এবং বৈভরের ওপেনিং জুটি ৫২ রান তোলে। খুব বেশি রান করতে পারলেন না বৈভব। ১২ বলে ১৬ রান করে আউট হলেন টিনএজার ব্যাটার। ১৯ বলে ৪৯ রান করে দুরন্ত ইনিংস খেললেন যশস্বী। ১ রানের জন্য হাফ সেঞ্চুরি ফস্কালেন। সাতটি চার এবং ৩টি ছক্কা মারেন।
এরপর রাজস্থান দলের ব্যাটিংয়ের হাল ধরেন নীতীশ রানা এবং রিয়ান পরাগ জুটি। ২২ বলে ২৮ রান করে আউট হলেন রানা।

রিয়ান পরাগও বড় রান করতে ব্যর্থ হলেন। ১০ বলে ২২ রান করলেন। ২টি করে চার ও ছক্কা মারলেন। ১৩৪ রানে চার উইকেট হারায় রাজস্থান। ধ্রুব জুরেল , শিমরন হেটমায়ার দলের হাল ধরেন। শিমরন হেটমায়ার ১১ রান করে আউট হলেন। খেলা দারণ জমে উঠে। শেষ ২ ওভারে ২২ রান প্রয়োজন ছিল রাজস্থাব দলের। শেষে দিকে জুরেল ৩৪ বলে ৪৭ রানের ইনিংস খেললেন। জশ হ্যাজলউড ১৯তম ওভারে দুরন্ত বোলিুং করলেন।
শেষ ওভারে ১৬ রান প্রয়োজন ছিল রাজস্থান দলের। ১১ রানেই পরাজিত হল রাজস্থান।

চলতি আইপিএলে ঘরের মাঠে ভাল খেলতে পারেনি আরসিবি। তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে তারা। রাজস্থানের বিরুদ্ধে জয় পেল আরসিবি। ২০ ওভারে ৯ উইকেটে ১৯৪ রানেই আটকে গেল রাজস্থান।আরসিবির হয়ে জশ হ্যাজলউড ৪ ওভারে ৩৩ রানে ৪ উইকেট নিলেন। পাণ্ডিয়া দুটি উইকেট নিলেন।

Take a Poll

চলতি আইপিএলে ঘরের মাঠে ভাল খেলতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তিনটি ম্যাচের মধ্যে তিনটিতেই হেরেছে তারা। রাজস্থানের বিরুদ্ধে জয় পেল আরসিবি। রাজস্থানের প্লে অফের সমীকরণ কঠিন হয়ে গেল। ৯ ম্যাচে ১২ পয়েন্ট নয়ে তিন নম্বরে আরসিবি। ৯ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে রাজস্থান।নরাজস্থানের প্লে অফের সমীকরণ কঠিন হয়ে গেল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+