IPL 2025: রোহিতের রণকৌশলেই জয় পেল মুম্বই! দিল্লির বিরুদ্ধে ম্যাচে ধোনির রেকর্ড ভাঙলেন হিটম্যান
চলতি আইপিএলের শুরু থেকেই ছন্দহীন হিটম্যান। ব্যাট হাতে খারাপ ফর্ম অব্যাহত রোহিত শর্মার। রবিবার দিল্লির বিরুদ্ধে ব্যাট হাতে বড় রান পেতে ব্যর্থ হলেন হিটম্যান। কিন্তু রোহিতের রণকৌশলেই জয় পেল মুম্বই ইন্ডিয়ান্স!
মুম্বই ইন্ডিয়ান্স দলের অধিনায়কত্বের দায়িত্বে নেই রোহিত, চলতি মরশুমে পরিবর্ত হিসাবে খেলেছেন, শুধু ব্যাটিংই করছেন। দল ফিল্ডিং করার সময় মাঠে থাকছে না। কিন্তু রবিবার দিল্লির বিরুদ্ধে মাঠের বাইরে থেকেই মাস্টারস্ট্রোক দিলেন রোহিত শর্মা। দিল্লির মুখের গ্রাস ছিনিয়ে নিলেন, রোহিতের রণকৌশলেই ম্যাচে ফিরল মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লিকে ১২ রানে পরাজিত করতে সক্ষম হল।

ব্যাটিং করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ছন্দে খেলতে থাকেন করুণ নায়ার। তাঁকে থামানোর কোনও দিশাই পাচ্ছিল না মুম্বই ইন্ডিয়ান্স বোলাররা। কিন্ত ১৩তম ওভারে বল পরিবর্তনের পরই রোহিত ডাগ আউট থেকে নির্দেশ দেন স্পিনারকে বোলিং করাতে। কারণ বল শুখনো থাকবে। এরপরই কর্ণ শর্মাকে বোলিং করতে আনেন হার্দিক এবং রোহিতের পরিকল্পনা পুরোপুরি কার্যকর হয়ে যায়। এমনকি ম্যাচের সময় কোচ মাহেলা জয়াবর্ধনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা করতেও দেখা যায় রোহিতকে।
ব্যাটিং করার সময় প্রতিপক্ষ দলের তারকা বোলার জসপ্রীত বুমরাহের সঙ্গে একসময় কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েন নায়ার। করুণকে মুম্বই অধিনায়ক পাণ্ডিয়ার কাছে অভিযোগও জানাতে দেখা যায়। কিন্ত সেই সময় ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, মুচকি মুচকি হেসে বিচিত্র অঙ্গভঙ্গি করছেন রোহিত।
রবিবার ওপেন করতে নেমে বিপ্রাজ নিগমের বলে আউট হন। আম্পায়ার প্রথমে আউট না দিলেও ডিআরএসে বদলে যায় সিদ্ধান্ত। রোহিত নিজেও কতটা হতাশ সেটা তাঁর মুখ দেখেই বোঝা গেল। বড় রান পেতে ব্যর্থ হলেও দিল্লির বিরুদ্ধে ম্যাচে একটি রেকর্ড গড়লেন রোহিত। আইপিএলে প্রথম ভারতীয় ব্যাটার হিসাবে একই প্রতিপক্ষের বিরুদ্ধে ৫০টি ছক্কা মারার রেকর্ড সৃষ্টি করলেন রোহিত।
#MI's spinners 𝙩𝙪𝙧𝙣𝙚𝙙 the game on its head! 🙌
— Star Sports (@StarSportsIndia) April 13, 2025
Here’s how the experts broke down their coaching staff's spot-on call to bring them in at just the right moment 🗣#IPLonJioStar 👉 #LSGvCSK | MON, 14th APR, 6:30 PM LIVE on Star Sports 1, Star Sports 1 Hindi & JioHotstar! pic.twitter.com/POK9x6m9Qc
এর আগে ভারতীয়দের মধ্যে একই প্রতিপক্ষের (আরসিবি) বিরুদ্ধে ৪৯টি ছক্কা মারার নজির ছিল ধোনির। রবিবার সেই রেকর্ড ভাঙলেন রোহিত। তালিকার শীর্ষে ক্রিস গেইল। তিনি পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ৬১টি ছক্কা মেরেছেন।
তবে রোহিতকে আগের ফর্মে দেখা যাচ্ছে না, শেষ ছয়টি মরশুমে মাত্র একবারই ৪০০ রান করতে পেরেছেন রোহিত। অনেক প্রশ্ন উঠতে শুরু করেছে ৩৭ বছরের রোহিত শর্মাকে নিয়ে।












Click it and Unblock the Notifications