IPL: রোহিত যোগ দেবেন আরসিবিতে! অধিনায়কত্ব নিয়ে বিরাটের আস্থা থাকবে কার উপর? মুখ খুললেন কোহলির বন্ধু

নিলামের দিনক্ষণ এখনও ঘোষণা না হলেও ২০২৫ সালের আইপিএল ঘিরে এখন থেকেই পারদ চড়ছে। বিশেষ করে তারকা ক্রিকেটারদের দলবদল নিয়ে জ‌ল্পনা ক্রমেই বাড়ছে। মুম্বই দলে রয়েছে একগুচ্ছ তারকা। এদের মধ্যে কতজনকে ধরে রাখবে টিম ম্যানেজমেন্ট? আর কাদের ছাড়বে সেটা নিয়ে চর্চার অন্ত নেই। তবে সবথেকে জ‌ল্পনা রোহিত শর্মার দলবদল নিয়ে।

২০২৪ সালের আইপিএলে মুম্বই দলের অধিনায়কের পদ থেকে সরিয়ে দেওয়া হয় রোহিত শর্মাকে। তাঁর পরিবর্তে অধিনায়ক হন‌ হার্দিক পাণ্ডিয়া। অধিনায়কত্ব নিয়ে রোহিত এবং মুম্বই ম্যানেজমেন্টের মধ্যে দূরত্বের নানা তথ্য প্রকাশিত হয়েছে ইতিপূর্বে। ফলে রোহিত শর্মা আগামী মরশুমে জার্সি ‌বদল করতে পারেন বলেই শোনা যাচ্ছে। তাঁর গন্তব্য কি হবে আরসিবি? বিরাটের দলে অধিনায়ক হবেন হিটম্যান?

এই প্রসঙ্গে এবার মুখ খুললেন আরসিবি দলের সতীর্থ তথা কোহলির ঘনিষ্ঠ বন্ধু এবি ডিভিলিয়ার্স। সাম্প্রতিক একটি ভিডিওতে রোহিতের আরসিবিতে যোগদানের জল্পনা এবং তাঁর অধিনায়ক হওয়া নিয়ে নিজের মতামত ব্যক্ত করেছেন প্রোটিয়া প্রাক্তনী।

ইউটিউবে একটি প্রশ্নোত্তর পর্বে ডিভিলিয়ার্স বলেছেন, রোহিত যদি মুম্বই ইন্ডিয়ান্স থেকে আরসিবিতে চলে যায় তবে সেটা আইপিএলে সবথেকে বড় ঘটনা হবে। সংবাদ শিরোনামগুলি কল্পনা করুন। এটি হার্দিক পাণ্ডিয়ার প্রত্যাবর্তনের থেকেও বড় হবে। পাণ্ডিয়া গুজরাত দল থেকে মুম্বাইতে ফিরে এসেছেন, যদিও এটা খুব একটা আশ্চর্যের বিষয় ছিল না। কিন্তু রোহিত মুম্বই ছাড়ার ০.১% কোনও সুযোগ আছে বলে আমি মনে করিনা।'

এডি ভিলিয়ার্স আশাবাদী আসন্ন মরশুমে আরসিবিকে নেতৃত্ব দেওয়ার জন্য ফাফকে সমর্থন করবেন বিরাট কোহলি। তাঁর কথায়, "বয়স শুধু একটি সংখ্যা, আমি বুঝতে পারছি না কেন ফাফ-র ৪০ বছর হওয়া একটি সমস্যা হবে। তিনি কয়েক মরশুম ধরে আছেন এবং খেলোয়াড়রা তাঁর অধিনায়কত্বে খেলতে অভ্যস্ত। আমি বুঝতে পারছি থাঁর উপর প্রবল চাপ আছে কারণ তিনি আরসিবির হয়ে ট্রফি জিততে পারেনি, কিন্তু একজন খেলোয়াড় হিসেবে সে অসাধারণ ছিল।'

উল্লেখ্য রোহিতকে সরিয়ে হার্দিককে অধিনায়ক করলেও সেভাবে সাফল্য পায়নি মুম্বই দল। বরং তাঁরা বেশি ব্যর্থ হয়েছে। এই পরিস্থিতিতে ফের মুম্বই দলের অধিনায়ক বদল নিয়ে চর্চা লছে। এই প্রেক্ষাপটে সূর্যকুমার যাদব ভারত বাংলাদেশ ম্যাচের আগে আইপিএে অধিনায়কত্বনিয়ে কৌশলী অবস্থান নিয়েছেন। তিনি জল্পনা জিইয়ে রেখেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+