IPL 2025: আইপিএলে ব্যাট হাতে ছন্দহীন হিটম্যান, রোহিতের নামের পাশে লজ্জার রেকর্ড

আইপিএলে খারাপ ফর্ম অব্যাহত রোহিত শর্মার। চলতি মরশুমে দ্বিতীয় ম্যাচেও ব্য়াট হাতে চূড়ান্ত ব্যর্থ হলেন রোহিত শর্মা। শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদীর স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স খেলতে নেমেছিল গুজরাত টাইটান্স দলের বিরুদ্ধে। কিন্তু এই ম্যাচেও হারের মুখ দেখতে হলো পাঁচবারের চ্যাম্পিয়ন দলকে।

মুম্বই ইন্ডিয়ান্সের পরাজয়ের মধ্যেই উদ্বেগ বৃদ্ধি করছেন প্রাক্তন অধিনায়ক রোহিত শর্মা। তাঁকে একেবারেই ছন্দে পাওয়া যাচ্ছে না। গুজরাতের বিরুদ্ধে ম্যাচে মাত্র আট রান করেই সাজঘরে ফিরে গেলেন রোহিত। মহম্মদ সিরাজের প্রথম রান নিতে না পারলেও পরের দুটি বলে চার মারেন। সিরাজের বলেই ক্লিন বোল্ড হয়ে যান রোহিত।

rohit sharma

আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি এক অঙ্কের রান করার নিরিখে বর্তমানে শীর্ষে আছেন রোহিত শর্মাই। লজ্জার এই রেকর্ড রোহিতের নামের সঙ্গে একেবারেই সামঞ্জস্যপূর্ণ নয়। পাঁচবারের চ্যাম্পিয়ন অধিনায়ক, ব্যাট হাতেও এর আগে বিধংসী সব ইনিংস খেলেছেন। কিন্তু রোহিত যেন বর্তমানে অতিতের ছায়া মাত্র। আইপিএলের ইতিহাসে এখনও পর্যন্ত ৮০ বার এক অঙ্কের ঘরে রান করে আউট হলেন রোহিত। তিনি এই তালিকার শীর্ষে।।

এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন দীনেশ কার্তিক। তিনি ৭২ বার আউট হয়ে গিয়েছেন এক অঙ্কের ঘরে রান করেই। এরমধ্যে ১৮ বার আউট হয়েছেন ০ রান করে। তালিকায় তৃতীয় স্থানে আছেন বিরাট কোহলি আরসিবি তারকা ক্রিকেটার দু অঙ্কের ঘরে পৌঁছানোর আগেই আইপিএলে আউট হয়েছেন ৫৭ বার। এর মধ্যে ১০ বার শুন্য রান করে আউট হয়েছেন।

রবিন উথাপ্পাও ৫৭ বার আউট হয়েছেন এক অঙ্কের ঘরে রান করেই। এর মধ্যে আটবার শুন্য রান করে আউট হয়ে গিয়েছেন। শিখর ধাওয়ান আছেন পঞ্চম স্থানে আইপিএলের অন্যতম সফল ওপেনার ৫৬ বার আউট হয়ে গিয়েছেন এক অঙ্কের ঘরে রান করেই।

২০২৪ সালের আইপিএল থেকেই রোহিত একেবারে ছন্দহীন। গত নয় দশ মাসে তাঁর কেরিয়ারে অনেক উত্থান পতন ছিল। কিন্তু এই সময়কালেই ভারতীয় দলকে দুটি আইসিসি ট্রফি জিতিয়েছেন অধিনায়ক রোহিত। ২০২৪ সালের টি-২০ বিশ্বকাপ জেতার পর ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিও তাঁর নেতৃত্বেই ভারতীয় দল জিতেছে।

তবে আইপিএলে বর্তমানে তিনি অধিনায়ক নন একজন ক্রিকেটার হিসেবেই খেলছেন। মুম্বই ইন্ডিয়ান্সের নেতৃত্বে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া। শনিবার গুজরাতের বিরুদ্ধে হারের পরে মুম্বই ইন্ডিয়ান্স অধিনায়ক কিন্তু পরোক্ষভাবে দলের ব্যাটারদের আরও দায়িত্ব নেওয়ার কথাই উল্লেখ করেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+