IPL 2025: শামির বলেই সেঞ্চুরি রোহিতের! ওয়াংখেড়েতে প্রথম প্লেয়ার হিসেবে ছক্কা মারার নিরিখে ঈর্ষণীয় কীর্তি

IPL 2025: মহম্মদ শামির ওভারে দুটি এবং প্যাট কামিন্সের বলে একটি। বৃহস্পতিবার রোহিত শর্মার ক্যামিওতে নেই কোনও চার। তিনটি ছক্কা।

সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচেও রোহিত খেললেন ইমপ্যাক্ট সাব হিসেবে। ফিল্ডিং করতে হয়নি। ব্যাট করতে নামলেন ওপেনার হিসেবেই।

IPL 2025

চলতি আইপিএলে রোহিত চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে শূন্য রানে আউট হয়েছিলেন। গুজরাত টাইটান্স ম্যাচে ৮, কেকেআরের বিরুদ্ধে ১৩, আরসিবি ম্যাচে ১৭, দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৮ রান করে আউট হন।

সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রোহিত খেললেন ১৬ বলে ২৬ রানের ইনিংস। আউট হলেন প্যাট কামিন্সের বলে ট্রাভিস হেডের হাতে ক্যাচ দিয়ে। শামির বলে প্রথম ছক্কাটি হাঁকিয়েই ইতিহাসের পাতায় নাম লেখালেন হিটম্য়ান।

Take a Poll

ওয়াংখেড়ে স্টেডিয়ামে এই প্রথম কোনও প্লেয়ার আইপিএলে শততম ছক্কাটি হাঁকালেন। আইপিএলের ইতিহাসে সমস্ত স্টেডিয়ামের মধ্য়ে সবচেয়ে বেশি ছক্কাও দেখা গিয়েছে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। রোহিত এখানে ৮৩টি ম্যাচ খেলে ৮২ ইনিংসে ১০২টি ছক্কা মারলেন।

কোনও স্টেডিয়ামে আইপিএলে সর্বাধিক ছক্কা মারার নজির রয়েছে বিরাট কোহলির। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিরাট ৯১টি ম্যাচে ৮৮ ইনিংসে ১৩০টি ছক্কা মেরেছেন। ক্রিস গেইল চিন্নাস্বামীতেই ৪৫টি ম্যাচে ৪৪টি ইনিংসে ১২৭টি ছয় মেরেছেন।

এবি ডি ভিলিয়ার্স বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে ৬১টি ম্যাচের ৫৮টি ইনিংসে ১১৮টি ছয় মেরেছেন। ফলে আইপিএলে কোনও স্টেডিয়ামে একশোটি ছয় মারার নিরিখে রোহিত রইলেন চার নম্বরে। ওয়াংখেড়েতে কায়রন পোলার্ডের রয়েছে ৮৫টি ছয়।

ইডেন গার্ডেন্সে আইপিএলে সবচেয়ে বেশি ছয় মেরেছেন আন্দ্রে রাসেল। ৪৬টি ম্যাচের ৩৯টি ইনিংসে রাসেল ক্রিকেটের নন্দনকাননে ৮৪টি ছয় হাঁকিয়েছেন। আইপিএলে সবচেয়ে বেশি ৩৫৭টি ছয় মারার নজির রয়েছে গেইলের। দ্বিতীয় স্থানে থাকা রোহিত আইপিএলে ২৮৬টি ছয় মেরেছেন। বিরাট কোহলির রয়েছে ২৮২টি ছয়। মহেন্দ্র সিং ধোনির ২৬০টি। ২৫১টি রয়েছে এবিডির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+