IPL 2025: লখনউ দলের প্রাক্তন ও বর্তমান অধিনায়কের দারুণ মিল, ব্যর্থ পন্থকে নিয়ে মিমের বন্যা

আইপিএল নিলামে রেকর্ড মূল্যে ঋষভ পন্থকে দলে নিয়েছে লখনউ সুপার জায়ান্টস। কিন্তু প্রথম ম্যাচেই সুপার ফ্লপ ঋষভ পন্থ। সোমবার প্রাক্তন দল দিল্লির বিরুদ্ধে ম্য়াচ খেলতে নেমেছিলেন পন্থ। কিন্তু প্রথম ম্যাচেই ০ রানে আউট হলেন লখনউ সুপার জায়ান্টস দলের অধিনায়ক। প্রথম ম্যাচে ব্যাট হাতে তাঁর হতশ্রী পারফরম্যান্সের পর সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে সমালোচনার বন্যা বইতে শুরু করেছে। মিমও হচ্ছে দেদার পন্থকে নিয়ে।

আইপিএলের মেগা নিলামে পন্থ যে ঝড় তুলতে পারেন তার আগাম আভাস আগে থেকেই ছিল। কারণ দিল্লি দল পন্থের মতো তারকা ক্রিকেটারকে রিটেন না করার সাহসী সিদ্ধান্ত নেয়। এর ফলে নিলামের মঞ্চে পন্থের মতো মতো তারকা ক্রিকেটারকে দলে নিতে যে ঝাঁপাবে অন্য ফ্র্যাঞ্চগুলি তা ছিল সহজেই অনুমেয়। সেটাই হয়েছিল নভেম্বর মাসে সৌদি আরবে মেগা নিলামে।

Rishabh Pant

প্রত্যাশা মতোই অতীতে সব রেকর্ড ভেঙে দিয়েছিলেন ভারতীয় দলের তারকা ক্রিকেটার। পন্থকে দলে নেওয়ার জন্য ২৭ কোটি টাকা খরচ করে লখনউ দলকে। যা কিন্তু চমকে দেওয়ার মতোই। তবে পন্থের জন্য বরাদ্দ অর্থের থেকেও তাদের বেশি টাকা খরচ করতেও দ্বিধা বোধ করেননি লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। কিন্তু প্রথম ম্যাচে ব্যাট হাতে পারফরম্যান্সের নিরিখে সঞ্জীব গোয়েঙ্কাকে খুশি করতে পারলেন না পন্থ। ৬ বল খেলে ০ রান করেই আউট হলেন।

তবে পন্থ এবং কেএল রাহুলের মধ্যে দারুন একটি মিল আছে।পাঞ্জাবের হয়ে খেলার সময় কখনও আইপিএলে ০ স্কোর করেননি রাহুল, তারপর তিনি লখনউয়ের অধিনায়ক হয়ে প্রথম ম্যাচে খেলতে নামলে তিনিও ০ রানে আউট হন। আবার পন্থও দিল্লির হয়ে কখনও ০ স্কোর করেননি, সোমবার লখনউ সুপার জায়ান্টস দলের হয়ে খেলতে নেমে প্রথম ম্যাচেই ০ রানে আউট হলেন। প্রাক্তন ও বর্তমান অধিনায়কের দারুন মিল।

এদিকে পন্থ ০ রানে আউট হতেই সোশ্যাাল মিডিয়ায় তাঁকে নিয়ে চর্চা শুরু হয়েছে। মিম হচ্ছে পন্থকে নিয়ে। এখন লিখেছেন ভারতীয় দলের উইকেটরক্ষকদের মধ্যে প্রথম ম্যাচে ঈশান কিষাণ ১০৬, সঢ্জু স্যামসন ৬৬, জুরেল ৭০ রান করেছেন। সেখানে পন্থ করলেন ০। একজন আবার লিখেছেন পন্থের থেকে দুরন্ত নাচের একটা পারফরম্যান্স আজ আশা করা যাচ্ছে।

আগামীদিনে কিন্ত পন্থকে রানে ফিরতেই হবে, না হলে রাহুলের পরিণতি হতে পারে তাঁরও, বসের নাম কিন্তু গোয়েঙ্কা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+