IPL 2025: পন্থের সঙ্গে গোয়েঙ্কার আলোচনা নিয়ে ফের চর্চা, শাস্তি পেলেন লখনউ দলের বোলার
চলতি আইপিএলে সূচনাটা একেবারেই ভালো হল না লখনউ দলের। প্রথম তিন ম্যাচের মধ্যে দুটিতে হারতে হয়েছে তাদের। মঙ্গলবার পাঞ্জাবের কাছেও হেরে গিয়েছে লখনউ। দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে কথা বলতে দেখা গেল অধিনায়ক ঋষভ পন্থের সঙ্গে। যা নিয়ে ফের সমাজ মাধ্যমে চর্চা শুরু হয়েছে।
গত মরশুমে রাহুলের সঙ্গে বিতর্কিত অধ্যায়ের পর পন্থের সঙ্গে সঞ্জীব গোয়েঙ্কা কথা বললেই বিতর্ক সৃষ্টি হচ্ছে। পাঞ্জাব ম্যাচ শেষে মাঠেই পন্থের সঙ্গে কথা বলতে দেখা যায় লখনউয়ের কর্ণধারকে। যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় তীব্র গুঞ্জন তৈরি হয়েছে । হারের পরে এলএসজি দলের কর্ণধার গোয়েঙ্কার সঙ্গে অধিনায়ক পন্থের কথা বলার ছবি ভাইরাল হয়ে যায়। নেট দুনিয়ায় অনেকেই কেএল রাহুলের অধ্যায়ের কথা স্মরণ করেছেন।

এর আগে দিল্লির বিরুদ্ধে ম্যাচে হারের পর কোচ জাস্টিন ল্যাঙ্গার এবং ঋষভের সঙ্গে আলাদা করে কথা বলতে দেখা যায় লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কাকে। তাদের মধ্যে কী কথা হচ্ছিল বা কতটা শান্তিপূর্ণ আলোচনা হচ্ছিল সেটা নিয়ে তুমুল কৌতূহল নেট দুনিয়ায়। পাঞ্জাব ম্যাচের পরও সঞ্জীব গোয়েঙ্কার পন্থের সঙ্গে কথা বলার ভিডিও ভাইরাল হয়েছে।
২০২২ সাল থেকে লখনউয়ের অধিনায়ক ছিলেন কেএল রাহুল। তবে লখনউ দল তাঁকে ধরে রাখেনি। রাহুলকে লখনউ ছেড়ে দেওয়ায়, ভারতীয় তারকা আইপিএল নিলামে নিজের নাম তুলছিলেন তিনি দিল্লি দলে যোগ দেন। গত মরশুমে কে এল রাহুলের সঙ্গে উত্তপ্ত বাদানুবাদ হয় গোয়েঙ্কার। ফলে মঙ্গলবার ম্যাচ শেষে যে এমনটা হয়নি তাঁর নিশ্চয়তা নেই।
Goenka be like: Gussa toh bahut aa rha h tujh pr, pr kya karu Public dkh rhi h !!#LSGvsPBKS #IPL2025 pic.twitter.com/Dmg25fmMdj
— Cricket Adda (@Aslicricketer23) April 1, 2025
মঙ্গলবার একানা স্টেডিয়ামে ম্যাচ শেষে গোয়েঙ্কা পাঞ্জাব কিংসের অধিনায়ক শ্রেয়স আইয়ারকে কাছে ডেকে নেন। তাঁর সঙ্গে অনেকক্ষণ কথা বলেন। তাঁকে অভিনন্দন জানান এবং দীর্ঘসময় ধরে তার সঙ্গে কথা বলেন। ঋষভ পন্থকে গত বছর নিলামে ২৭ কোটি টাকায় দলে নেয় লখনউ সুপার জায়ান্টস। দলের নেতৃত্বের দায়িত্বও পন্থকে দেন। কিন্তু প্রথম তিন ম্যাচে পন্থ খুব সফল বলা যাবে না।
লখনউ সুপার জায়ান্টস তাদের পরবর্তী ম্যাচ খেলবে শুক্রবার, মুম্বই ইন্ডিয়ানসের বিরুদ্ধে ঘরের মাঠে। এদিকে লখনউ দলের বোলার দিগ্বেশ সিংয়ের ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে আইপিএলের আদর্শ আচরণ বিধি লঙ্ঘ করায়। তঁাকে একটি ডিমেরিট পয়েন্টও দেওয়া হয়েছে। লখনউ বোলার তাঁর অপরাধ মেনে নিয়েছেন।












Click it and Unblock the Notifications