IPL 2025: দামের নিরিখে আইপিএলে রেকর্ড ঋষভ পন্থের, নিলামে বিরাট দর পাওয়া ক্রিকেটারদের তালিকা দেখুন

আইপিএল মানেই কোটিপতি লিগ। রাতারাতি কোনও ক্রিকেটার হয়ে যান কোটপতি। আইপিএল নিলাম টাকার থলি নিয়ে দলগুলি সেরা ক্রিকেটারদের নেওয়ার জন্য ঝাঁপায়। এরফলে প্রতিবারই আইপিএল নিলাম নিত্য নতুন রেকর্ড সৃষ্টি করে। শেষ নিলামের টাকার অঙ্ককে ছাপিয়ে যান কোনও না কোন ক্রিকেটার। গত ১৭ বছরের আইপিএলের ইতিহাসে সবথেকে বেশি দাম পেয়েছেন কোন ক্রিকেটাররা? সেই তালিকাই তুলে ধরা হল এই প্রতিবেদনে।

এখনও পর্যন্ত আইপিএলের ইতিহাসে সবথেকে বেশিমূল্য পেয়েছেন ঋষভ পন্থ। ২০২৪ সালের ৩১ অক্টোবর আইপিএল দলগুলির রিটেনের তালিকা প্রকাশ হওয়ার পর সবথেকে অবাক করার মতো ঘটনা ঘটায় দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটারকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি।

ipl 2025

নভেম্বর মাসে মেগা নিলাম শুরুর কয়েক মিনিটের মধ্যে ২৭ কোটি টাকা দিয়ে পন্থকে দলে নেয় লখনউ। এখনও পর্যন্ত ১৭ বছরের ইতিহাসে পন্থের মতো কোনও ক্রিকেটার আইপিএলে দর পাননি। ২ কোটি টাকা বেস প্রাইস ছিল দিল্লি দলের প্রাক্তন অধিনায়ক ঋষভ পন্থের। সেখান থেকে তাঁর দর পৌঁছে যায় ২৭ কোটিতে। লখনউ দল তাঁকে দলে নিয়ে নেয় রেকর্ড পরিমাণ দামে। আইপিএলে নয়া ইতিহাস তৈরি করেন পন্থ।

নাইটদের চ্যাম্পিয়ন করা অধিনায়ক শ্রেয়স আইয়ার দর পাওয়ার তালিকায় ২ নম্বর আছেন । ২০২৫ সালের মেগা নিলামে ২৬.৭৫ কোটি টাকায় শ্রেয়সকে দলে নিয়েছে পাঞ্জাব। ২০২৪ সালের আইপিএলের মিনি নিলামে মিচেল স্টার্ককে ২৪.৭৫ কোটি টাকা দিয়ে দলে নেয়। অজি্ তারকাকেক নেওয়ার জন্য মিনি নিলামেও রেকর্ড অঙ্ক খরচ করে নাইটরা। তালিকায় চতুর্থ নামও এক ভারতীয়ের। তিনিও কেকেআর তারকা। বেঙ্কটেশ আইয়ারকে রিটেন করেনি কেকেআর। কিন্তু তাঁকে দলে রাখতে ভেঙ্কি মাইশোররা খরচ করেছেন ২৩.৭৫ কোটি টাকা।

২০২৪ সালের মি্নি নিলামে প্যাট কামিন্সকে নেওয়ার জন্য সানরাইজার্স খরচ করে ২০.৫০ কোটি। ২০২৩ সালে সাম কারানকে দলে নিতে পাঞ্জাব কিংস খরচ করে ১৮.৫০ কোটি। ২০২৫ সালের মেগা নিলামে পাঞ্জাব কিংস দলে দলে ধরে রাখে অর্শদীপ সিংকে,তাঁকে দলে রাখার জন্য প্রীতির দলকে খরচ করতে হয়েছে ১৮ কোটি টাকা। পাঞ্জাব কিংস চাহালকে ১৮ কোটি টাকায় দলে নেয়। অস্ট্রেলিয়ার গ্রিনকে মুম্বই ইন্ডিয়ান্স ১৭.৫০ কোটি টাকায় দলে নেয়। ২০২৩ সালে বেন স্টোকসকে সিএসকে ১৬.২৫ কোটি টাকায় দলে নেয়। একইঅঙ্কে ক্রিস মরিসকে রাজস্থান রয়্যালস নেয় ২০২১ সালে।

২০১৫ সালে ১৬ কোটিতে দিল্লি দলে যোগ দেন যুবরাজ সিং। নিকোলাস পুরানকে একইঅঙ্কে ২০২৩ সালে দলে নেয় লখনউ। ২০২০ সালে ১৫.৫০ কোটিতে দলে নেয় কেকেআর। ২০২২ সালে ১৫.২৫ কোটিতে ঈশান কিষাণকে দলে নেয় মুম্বই ইন্ডিয়ান্স।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+