IPL 2025: চ্যাম্পিয়ন্স ট্রফির আগেই পন্থের জন্য বিরাট সুখবর, ফের দলনেতার ভূমিকায় দেখা যাবে তারকা ক্রিকেটারকে?
দিল্লির হয়ে রঞ্জি ট্রফির ম্যাচে খেলার সিদ্ধান্ত নিলেও অধিনায়কত্বের দায়িত্ব পাচ্ছেন না, এমনকি ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজে এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতীয় দলে রোহিত শর্মার ডেপুটির দায়িত্বও পেলেন না। কিন্তু অধিনায়কত্বের দায়িত্বে দেখা যাবে ঋষভ পন্থকে।
আইপিএল নিলামে রেকর্ড দাম দিয়ে ঋষভ পন্থকে দলে নিয়েছে লখনউ দল। ফলে বিরাট ভাবনা চিন্তা নিয়েই যে পন্থকে দলে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কারা সেটা এক প্রকার স্পষ্ট ছিল। আসন্ন আইপিএল মরশুমে লখনউ দলের অধিনায়কত্বের দায়িত্ব কে পাবেন তা নিয়ে চলছিল জোর জল্পনা। কারণ কেএল রাহুলকে দলে রাখেনি লখনউ। ফলে অধিনায়কত্বের জন্য এগিয়ে ছিলেন পন্থই। তবে তবে নিকোলাস পুরানেরও অধিনায়ক হওয়ার সম্ভাবনা ছিল।

২০১৬ সাল থেকে দলে দিল্লি দলে আছেন পন্থ। দিল্লিতে খেলার সময় শেষ তিন বছর অধিনায়ক ছিলেন পন্থই। দুর্ঘটনা জনিত কারণে ২০২৩ সালে আইপিএল খেলতে পারেননি। ফলে লখনউ যে অধিনায়ক হিসাবে তাঁর নামই ঘোষণা করবে তা নিয়ে সন্দেহ থাকার কথা নয়। তবে নিকোলাস পুরানের নাম নিয়েও আলোচনা হয়েছিল। তাঁকে নিয়েও অধিনায়কত্ব নিয়ে গুঞ্জন ছিল, বিশেষ করে এলএসজি যখন উইন্ডিজ উইকেটকিপার-ব্যাটার নিকোলাস পুরানকে এবার রিটেন করেছে। এমনকি পুরান এর আগে এলএসজি'র অধিনায়ক ছিলেন।
সোমবার একটি সাংবাদিক বৈঠক ডেকেছেন লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেখানেই সরকারি ভাবে অধিনায়ক হিসাবে ঋষভ পন্থের নাম ঘোষণা করতে পারেন তিনি। আইপিএলে দিল্লি ক্যাপিটালস পন্থকে রিটেন করেনি। যা নিয়ে বিতর্কও হয়েছিল। পরে জানা গিয়েছিল, পন্থ নিজেই নাকি দিল্লি ক্যাপিটালসে থাকতে চাননি। চেয়েছিলেন নিলামের টেবিলে উঠতে।
নিলামে রেকর্ড দাম পেয়েছেন পন্থ।। শেষ পর্যন্ত ২৭ কোটি টাকার বিনিময়ে দিয়ে পন্থকে লখনউ দলে নেয়, যা আইপিএল ইতিহাসে সবচেয়ে বেশি দাম। এর আগে বর্ডার-গাভাসকর ট্রফিতে পন্থকে খুব সামনে থেকে দেখেছেন এলএসজি কোচ জাস্টিন ল্যাঙ্গার।
আইপিএলে নেতার দায়িত্ব পেলেও তবে প্রশ্ন উঠেছ টিম ইন্ডিয়ার নেতৃত্বের দৌড় থেকে কি ছিটকে গেলেন পন্থ? কারণ, চ্যাম্পিয়ন্স ট্রফি ও ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজের জন্য ভারতের রোহিতের ডেপুটি হয়েছেন শুভমান গিল। বোর্ড সূত্রের খবর, কেএল রাহুল একদিনের ক্রিকেটে উইকেটকিপিং করতে রাজি হয়ে গেলে পন্থ দ্বিতীয় কিপার হিসাবে দলে থাকবেন।












Click it and Unblock the Notifications