IPL 2025: কলকাতায় বসেই লখনউ দলের নেতৃত্বের ভার পেলেন পন্থ, আগামীর সেরা অধিনায়ককে দায়িত্ব দিলেন গোয়েঙ্কা

আইপিএল নিলামে রেকর্ড দাম দিয়ে ঋষভ পন্থকে দলে নিয়েছে লখনউ দল। ফলে বিরাট ভাবনা চিন্তা নিয়েই যে পন্থকে দলে নিয়েছেন সঞ্জীব গোয়েঙ্কারা সেটা এক প্রকার স্পষ্ট ছিল। আসন্ন আইপিএল মরশুমে লখনউ দলের অধিনায়কত্বের দায়িত্ব কে পাবেন তা নিয়ে চলছিল জোর জল্পনা। পন্থই যে লখনউ দলের নেতা হতে চলেছেন তা ২৪ ঘণ্টা আগেই স্পষ্ট হয়ে গিয়েছিল। সোমবার তাতে সিলমোহর দিলেন লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা।

সোমবার নিজের অফিসে একটি সাংবাদিক বৈঠক ডেকেছিলেন লখনউ দলের কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা। সেখানেই সরকারি ভাবে অধিনায়ক হিসাবে ঋষভ পন্থের নাম ঘোষণা করার কথা ছিল। কিন্তু সাংবাদিক সম্মেলনের আগেই আইপিএল সম্প্রচারকারী চ্যানেলে একটি টক শো-তে অংশ নেন সঞ্জীব গোয়েঙ্কা এবং ঋষভ পন্থ। সেখানেই তিনি পন্থকে তাঁর দলের অধিনায়ক হিসেবে ঘোষণা করেন।

সঞ্জীব গোয়েঙ্কা বলেছেন, ভবিষ্যতে আইপিএল ইতিহাসে ঋষভ পন্থই হতে চলেছেন সর্বকালের সেরা অধিনায়ক। আমি খুব পরিষ্কার ছিলাম যে আমরা যে কোনও মূল্যে এলএসজি দলে ঋষভ পন্থকে নেব। যে কেউ যা বলতে চায় বলুক। আমি জানতাম যে ঋষভ পন্থের জন্য আমরা যতটা বিড করব, কেউ ততটা বিড করবে না। আমরা পন্থকে পেয়ে খুশি।

নেতৃত্বের ভার পেয়েই পন্থের মুখে ধোনির নাম। ধোনিকে আদর্শ করেই চলেন পন্থ। লখনউ দলের নেতৃত্ব পেয়ে পন্থ বলেন, মাহি ভাইয়ের কথাগুলো খুবই বিখ্যাত, মাহি ভাই বলেছিলেন, প্রক্রিয়াটা খেয়াল রাখবেন, ফল আসবেই। আমি এটা মাথায় রেখেই দলকে নেতৃত্ব দেব। তবে পন্থের কাছে আইপিএলে নেতৃত্ব নতুন নয়। ২০১৬ সাল থেকে দলে দিল্লি দলে আছেন পন্থ। দিল্লিতে খেলার সময় শেষ তিন বছর অধিনায়ক ছিলেন পন্থই। দুর্ঘটনা জনিত কারণে ২০২৩ সালে আইপিএল খেলতে পারেননি।

সোমবার সকালেই কলকাতায় আসেন পন্থ। এরপর সোজা চলে যান আরপিএসজির অফিসে। সেখানে প্রথমে সঞ্জীব গোয়েঙ্কার সঙ্গে কথা বলেন পন্থ। এরপর লখনউ দলের জার্সি উন্মোচনের অনুষ্ঠানে যোগ দেন পন্থ। সেখানে উপস্থিত ছিলেন জাহির খান এবং সঞ্জীব গোয়েঙ্কা।

পন্থ বলেন আমার কাছে এটা একটা নতুন যাত্রা। আমি নতুন উদ্যোমে এবং নতুন লক্ষ্যে ঝাঁপাতে চাই। আমি অত্যন্ত সম্মানিত এই দায়িত্ব পেয়ে। সবাাইকে একসঙ্গে নিয়ে দলকে চ্যাম্পিয়ন করাই লক্ষ্য থাকবে। জাহির খান বলেন, অনূর্ধ্ব ১৯ থেকে ওর যাত্রা পথটা দেখেছি, এর আগে দিল্লি দলে একসঙ্গে ছিলাম দারুণ একজন ক্রিকেটার।

ধোনির কথা বললেও রোহিতের স্টাইলেই যে নেতৃত্ব দিতে চান তা বুঝিয়ে দিলেন পন্থ। তাঁর কথায়, 'আমি ক্রিকেটারদের পাশে থাকতে চাই। তাঁদের আস্থা অর্জন করতে চাই। স্পষ্ট কথা বলতে চাই যে, দল তার কাছে কী প্রত্যাশা করছে বা ঠিক কী ভূমিকা ভেবে রেখেছে। সেটাই আমার মন্ত্র।

এরপর গোয়েঙ্কা টক শো-তে বলেন, বর্তমানে সবাই বলেছে মহেন্দ্র সিং ধোনি এবং রোহিত শর্মা আইপিএল ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক। কিন্তু আমি বলছি ১০ বছর পর আমার কথাগুলো মিলিয়ে নেবেন . তখন সবাই বলবে 'এমএস ধোনি, রোহিত শর্মা এবং ঋষভ পন্থ। আইপিএলের সেরা অধিনায়ক। একইসঙ্গে গোয়েঙ্কা বলেন, আমাদের দল মোহনবাগান এসজি ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে এবার ক্রিকেটেও চ্যাম্পিয়ন হবে লখনউ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+