IPL 2025: রেকর্ড দাম পাওয়ার ২৪ ঘণ্টা পর দিলেন প্রথম প্রতিক্রিয়া, লখনউ দলে যোগ দিয়ে কী বললেন পন্থ?
গত ৩১ অক্টোবর আইপিএল দলগুলির রিটেনের তালিকা প্রকাশ হওয়ার পর সবথেকে অবাক করার মতো ঘটনা ঘটায় দিল্লি ক্যাপিটালস। ঋষভ পন্থের মতো তারকা ক্রিকেটারকে দলে না রাখার সিদ্ধান্ত নেয় দিল্লি। আইপিএল নিলাম যত এগিয়ে আসে ততই পন্থকে নিয়ে চর্চার পারদ বৃদ্ধি পেতে থাকে। রবিবার নিলাম শুরুর কয়েক মিনিটের মধ্যে ২৭ কোটি টাকা দিয়ে পন্থকে দলে নেয় লখনউ।
সাধারাণত দল পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রতিক্রিয়া দিয়ে দেন ক্রিকেটাররা। রেকর্ড দামে যদি কেউ বিক্রি হন তাহলে তাঁর প্রতিক্রিয়াও আসে দ্রুততার সঙ্গে। কিন্তু ঋষভ পন্থ বরাবরই ব্যাতিক্রমী। ২৪ ঘণ্টা পর নতুন দলে যোগ দেওয়া নিয়ে প্রতিক্রিয়া দিলেন পন্থ। আসলে পারথে ভারতীয় দলের সঙ্গে বর্তমানে আছেন পন্থ। রবিবার দিনের শেষে খানিকটা সুবিধাজনক জায়গায় ছিল ভারত। কিন্তু জয় নিশ্চিত হয়নি।

সোমবার সন্ধ্যায় লখনউ দলের সোশ্যাল মিডিয়ায় পন্থের বক্তব্যের ভিডিও প্রকাশ করা হয়েছ। সেখানে পন্থ বলেছেন, আমি অত্যন্ত উত্তেজিত লখনউ দলের সঙ্গে যুক্ত হতে পেরে। আমি প্রথমেই টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাতে চাই আমার উপর আস্থা রাখার জন্য। আমি সামনের দিকে তাকাতে চাই, এই দলের হয়ে অনেক ভালো স্মৃতি তৈরি করায় আমার লক্ষ্য।
পন্থ উত্তরাখণ্ডের ভূমিপুত্র, এবার খেলবেন পাশে রাজ্যের শহরের দলের হয়ে। লখনউ দলের নেতৃত্বের ভারও থাকবে পন্থেরই কাঁধে। রেকর্ড পরিমাণে দাম পাওয়ায় এবার তাঁর উপর থাকবে বিরাট প্রত্যাশা। লখনউ দলের প্রত্যাশা পূরণ করার গুরু দায়িত্ব তাঁরই কাঁধে।
24th Nov: Highest-paid player in IPL history
— Lucknow Super Giants (@LucknowIPL) November 25, 2024
25th Nov: Wraps up a historical win in Perth
Rishabh Pant, ladies and gentlemen 💙 pic.twitter.com/NTas9iijdy
সঞ্জীব গোয়েঙ্কা আগেই জানিয়েছিলেন পন্থকে দলে নেওয়ার জন্য তাঁরা বরাদ্দ অর্থের থেকে বেশি টাকা খরত করেছেন। পন্থকে দলে নেওয়া আমাদের পরিকল্পনার অংশ ছিল। তবে পন্থের জন্য আমরা ২৬ কোটি টাকা বরাদ্দ করেই রেখেছিলাম। তাই ২৭ কোটি কিছুটা বেশি হয়ে গেল। তবে ওঁকে পেয়ে আমরা খুশি। ও দারুণ একজন ক্রিকেটার, টিম ম্যান এবং ম্যাচ উইনার। ও এলএসজি পরিবারের অংশ হওয়ায় সকল সকল সমর্থকদের খুশি হওয়া উচিত।
সময়টা ভালোই যাচ্ছে পন্থের, রবিবারই আইপিএলে রেকর্ড দামে বিক্রি হয়েছেন, সোমবার পারথে ঐতিহাসিক টেস্ট জয়ী দলের সদস্য হলেন।












Click it and Unblock the Notifications