Rishabh Pant: ভুয়ো খবর, প্রতিদিন পরিস্থিতি খারাপ হচ্ছে! সোশ্যাল মিডিয়ায় হঠাৎ কেন এমন দাবি পন্থের?
Rishabh Pant: ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট শুরু কাল থেকে। তার আগে নিজের বিরক্তি প্রকাশ করলেন ঋষভ পন্থ। সোশ্যাল মিডিয়ায় সরব হলেন ভুয়ো খবরের বিরুদ্ধে।
পন্থের মতে, সোশ্যাল মিডিয়ায় আরও দায়িত্বশীল হওয়া উচিত সকলের। কিন্তু তা হচ্ছে না। প্রতিদিনই ভুয়ো খবরের জেরে পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে।

আইপিএলে দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ঋষভ পন্থ। কয়েক মাস ধরে তাঁকে নিয়ে নানা জল্পনা চলছে। যদিও দিল্লি ক্যাপিটালসের ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়ানইন্ডিয়া বাংলাকে প্রথম জানিয়েছিলেন, পন্থ দিল্লি ক্যাপিটালসেই থাকবেন। তাতেও জল্পনা থামেনি।
সম্প্রতি জানা গিয়েছে, দিল্লি ক্যাপিটালসের অন্যতম কর্ণধার পার্থ জিন্দলের সঙ্গে কথা হয়েছে পন্থের। বেতন বাড়িয়ে তাঁকে ধরে রাখবে ক্যাপিটালস, এমন কথাও জানা গিয়েছে। তারই মধ্যে জনৈক রাজীব এক্স হ্যান্ডলে লেখেন, পন্থ তাঁর ম্যানেজারের মাধ্যমে আরসিবিকে বিশেষ প্রস্তাব পাঠিয়েছিলেন।
রাজীবের দাবি, আরসিবি নতুন অধিনায়ক খুঁজছে জেনেই পন্থ ম্য়ানেজারের মাধ্যমে চলতি সপ্তাহের গোড়ার দিকে আরসিবিতে যোগদানের ইচ্ছাপ্রকাশ করেছিলেন। তা খারিজ করে দেয় আরসিবি ম্যানেজমেন্ট। ভারতীয় দলে পন্থ রাজনীতি করেন বলে বিরাট কোহলি তাঁকে আরসিবিতে চান না বলে দাবি রাজীবের।
এরপর আজ পন্থ এটিকে ভুয়ো খবর বলে দাবি করেন। এক্স হ্য়ান্ডলে তিনি লেখেন, কেন সোশ্যাল মিডিয়ায় সকলে এত ভুয়ো খবর ছড়ান! দায়িত্ববান হওয়া উচিত সকলের। যা হচ্ছে তা খুব খারাপ। অকারণে অবিশ্বাসের বাতাবরণ তৈরি করবেন না।
Apologies to @RishabhPant17 for that Pant to RCB tweet.
— Rajiv (@Rajiv1841) September 26, 2024
I genuinly feeling bad for that tweet as I always claim to stick with Facts & Stats, apologies to my followers too.
+ Pant did the right thing, I hope Pant & other big names expose these so called source based big Journos. pic.twitter.com/uarycVgOoq
পন্থ নেটাগরিকদের উদ্দেশে আরও লিখেছেন, আমি জানি এটা প্রথম নয়, শেষবারও নয়। তবু স্পষ্ট করে বলি, তথাকথিত সূত্রের কাছ থেকে যাচাই করে নেবেন। প্রতিদিনই পরিস্থিতি খারাপ হচ্ছে। বাকিটা আপনাদের উপর। রাজীবের পোস্টের প্রেক্ষিতে লিখলেও পন্থ এটাই জানিয়েছেন যে, এটা শুধু আপনাকে উদ্দেশ করে বলছি না। এটা সকলের জন্য যাঁরা ভুয়ো তথ্য ছড়াচ্ছেন।
যদিও পন্থকে পাল্টা জবাব দিতে ছাড়েননি রাজীব। তিনি লিখেছেন, আমি পোস্ট ডিলিট করছি না। তাতে আপনার জবাব কীসের প্রেক্ষিতে সেটা বুঝতে অসুবিধা হবে । তবে গতকাল এক বড় সাংবাদিক পডকাস্টে বলেছেন, পন্থ পাঞ্জাব কিংসে যেতে পারেন। আশা করব, আপনি সেই বড় সাংবাদিককেও জবাব দেবেন। কাল থেকে শুরু হতে চলা টেস্টের জন্য পন্থকে শুভেচ্ছাও জানান রাজীব।
এদিকে, দিল্লি ক্যাপিটালস সূত্রে জানা গিয়েছে ডিরেক্টর অব ক্রিকেট সৌরভ গঙ্গোপাধ্যায় হেড কোচের দায়িত্ব নিচ্ছেন না। যদিও পরবর্তীকালে কী পরিস্থিতি দাঁড়ায় সেটাই দেখার।












Click it and Unblock the Notifications