IPL 2025: ওই মুহূর্তই বদলে দিয়েছিল জীবনের সব কিছু! ট্যাটু দেখিয়ে কোন দিকে আলোকপাত রিঙ্কু সিংয়ের?
IPL 2025: আইপিএলে মঙ্গলবার ইডেনে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে নামছে কলকাতা নাইট রাইডার্স। নজর থাকবে রিঙ্কু সিংয়ের দিকে।
সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে রিঙ্কু ১৭ বলে ৩২ রানে অপরাজিত ছিলেন। চারটি চার ও একটি ছয়ের দৌলতে। সেই ছন্দ যাতে অব্যাহত থাকে, তেমনটাই চাইবে কেকেআর ম্যানেজমেন্ট।

কেকেআরের হয়ে সানরাইজার্সের বিরুদ্ধেই কেরিয়ারের ৫০তম আইপিএল ম্যাচটি খেলেছেন রিঙ্কু সিং। কেকেআরের সঙ্গে তাঁর রয়েছে স্পেশ্যাল কানেকশন। আর সেই বিষয়টিই রিঙ্কু ধরে রেখেছেন বিশেষ ট্যাটুতে। কেকেআরকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানালেন একাধিক অজানা কথা।
Introducing Venkatesh Iyer – our new dance instructor! 😅🕺 pic.twitter.com/8SUQDJyuIb
— KolkataKnightRiders (@KKRiders) April 6, 2025
রিঙ্কু বলেন, মডার্ন স্কুলে পড়তাম। একটি আন্তঃ বিদ্যালয় প্রতিযোগিতা চলছিল। সেখানে কয়েকজন আমার পারফরম্যান্স দেখেন। তাঁরা আমাকে খেলার জন্য আমন্ত্রণ জানান। টেনিস বলে আমার খেলা তাঁদের ভালো লেগেছিল। প্রথম ম্যাচে ৩২ বলে ৫৪ রান করি। সেখান থেকেই আমার ক্রিকেট খেলার যাত্রা শুরু।
ভারতের হয়ে অভিষেকের সময় তিনি নার্ভাস ছিলেন বলেও জানান রিঙ্কু। তিনি বলেন, দেশের হয়ে খেলার জন্যই আমরা সকলে ক্রিকেট খেলি। ফলে সেই সুযোগ যখন পেলাম তখন কিছুটা উদ্বেগ তো ছিলই। প্রথম ম্যাচে ব্যাট করতে পারিনি। শুধু ফিল্ডিং করেছিলাম। বৃষ্টি হওয়ায় উদ্বিগ্নও হয়ে পড়ি। তবে পরে সব স্বাভাবিক হয়ে যায়।
রিঙ্কুর যে ট্যাটুটি জনপ্রিয় তাতে লেখা গডস প্ল্যান, বিউটিফুলি ডান। সেই সঙ্গে ২টো ২০ মিনিট সময়ের উল্লেখও আছে, একটি ঘড়ির ট্যাটুতে। রিঙ্কু বলেন, ২০১৮ সালে কেকেআর আমাকে ৮০ লক্ষ টাকায় নিয়েছিল। এই পরিমাণ অর্থ আমার আর আমার পরিবারের জন্য অনেক। আগে আমাদের এত টাকাই ছিল না।
কেকেআর রিঙ্কুকে কেনায় বদলে যায় তাঁদের পরিবারের জীবনযাত্রা। রিঙ্কুর কথায়, এই অর্থ পাওয়ার পর ভাই-বোনদের বিয়ে দিতে সুবিধা হয়েছে। একটা বাড়িও কিনতে পেরেছি। সে কারণেই ট্যাটুতে ফ্যামিলিও লেখা আছে। ২টো ২০ বা ২টো ২১ মিনিটে আমাকে নিয়েছিল কেকেআর। সেই মুহূর্ত থেকেই বদলে গিয়েছিল সব কিছু। কেকেআরে খেলতে এসে বাংলার অনেক সংস্কৃতির সঙ্গেও একাত্ম হয়েছেন রিঙ্কু। চিনেছেন বাংলার নানা মিষ্টিও।












Click it and Unblock the Notifications