IPL 2025: প্রথম নিলামে ধোনিই বদলে দিয়েছেন ভারতীয় ক্রিকেটকে! ২০০৮ সালের অজানা কথা প্রকাশ্যে এল

রবিবার থেকে শুরু হচ্ছে আইপিএলের মেগা নিলাম। সৌদি আরবের জেড্ডায় বসতে চলেছে দুই দিন ব্যাপী মেগা নিলামের আসর। ২০০৮ সালের ফেব্রুয়ারি মাসে প্রথমবার আইপিএলের নিলাম হয়েছিল, এরপর আইপিএলের জনপ্রিয়তার গ্রাফ যেমন বৃদ্ধি পেয়েছে তেমনই নিলাম নিয়ে আকর্ষণও বৃদ্ধি পেয়েছে অনেকটাই। মহেন্দ্র সিং ধোনি কীভাবে আইপিল নিলামে ভারতীয় ক্রিকেটকে বদলে দিয়েছিলেন সেটা প্রকাশ্যে আনলেন রিচার্ড ম্যাডলি।

২০০৮ সালে আইপিএলের মেগা নিলাম পরিচালনা করেছিলেন রিচার্ড। একটি সর্বভারতীয় ইংরেজ সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাতকারে তিনি প্রকাশ্যে এনেছেন কীভাবে ধোনির সৌজন্যে বদলে গিয়েছে ভারতীয় ক্রিকেট। ২০০৮ সালে ধোনিরক বিক্রির প্রসঙ্গ ফের একবার তুলে ধরেছেন তিনি।

রিচার্ড জানিয়েছেন, "যখন আমি ধোনির নাম ঘোষণা করলাম এবং উন্মাদনা ছড়িয়ে পড়তে দেখলাম, তখনই বুঝলাম ভারতীয় ক্রিকেট চিরতরে বদলে গিয়েছে। ২০০৮ সালের নিলামের শিট যখন হাতে পেয়েছিলাম, তখন সেই তালিকায় অনেক বিখ্যাত নাম ছিল তবে সবথেকে উল্লেখযোগ্য নামটি ছিল দুই নম্বরে, তিনি মহেন্দ্র সিং ধোনি।

সেই ঘটনা প্রসঙ্গে তিনি আরও বলেন, যখন ধোনির নাম প্রথম ঘোষণা করলাম তখন দেখলাম সবার হাত উঠেছে, একটু করে সময় যাচ্ছে ততই টাকার অঙ্ক বৃদ্ধি পাচ্ছে। শেষ পর্যন্ত সেটা গিয়ে পৌঁছালো ৮ কোটিতে। কয়েক সপ্তাহের একটি টুর্নামেন্টের জন্য কোন দল একজন ক্রিকেটারের জন্য এতট টাকা খরচ করছে সেটা ভাবতে অবাক লেগেছিল, তখনই বুঝতে পারি ভারতীয় ক্রিকেট বদলে যাবে আগামী দিনে।

২০০৮ সালে ধোনিকে ৮ কোটি টাকা দিয়ে দলে নেয় চেন্নাই সুপার কিংস। এরপর থেকে মহেন্দ্র সিং ধোনি হয়ে উঠেছেন সিএসকে ভক্তদের কাছে থালা ।।মাঝে দুই মরসুম সিএসকে দল শাস্তির কবলে পড়ায় ধোনি খেলেছিলেন পুণে দলের হয়ে। আইপিএল তিনি সিএসকে দলকে পাঁচবার চ্যাম্পিয়ন করিয়ে করেছেন মহেন্দ্র সিং ধোনি ধোনি।

মাহি চেন্নাই সুপার কিংস নাম দুটি যেন সমার্থক হয়ে গিয়েছে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে গত দুই মরশুম ধরে ধোনির অবসর নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে কিন্তু ২০২৫ সালের আইপিএল মাঠে নামতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি, ইতিমধ্যেই চেন্নাই দলের পক্ষ থেকে রিটেন করে নেওয়া হয়েছে প্রাক্তন ভারত অধিনায়ককে।

গত ৩১ অক্টোবর অন্য দলগুলির মধ্যেই তালিকা জমা দেয় চেন্নাই সুপার কিংস রিটেনের তালিকায় দেখা গিয়েছে চার কোটি টাকা দিয়ে ধোনি কে দলে ধরে রেখেছে চেন্নাই সুপার কিংস বর্তমানে মাহি আনক্যাপড ক্রিকেটার হিসাবে গণ্য হচ্ছেন। কারণ তিনি পাঁচ বছর আগেই আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন। ৪৩ বছরের ধনী আগামী মরশুমে মাঠে নামলেও কতগুলি ম্যাচ খেলবেন বা কিভাবে খেলবেন সেটা নিয়ে কিন্তু জল্পনা রয়েছে।

তবে ধোনিকে সামনে রেখেই যে আগামী দিনের এগোতে চাই চেন্নাই সুপার কিংস দল তা এক প্রকার স্পষ্টই হয়ে গিয়েছে কারণ চেন্নাই সুপার কিংস দলের মূল নিউক্লিয়াস ধোনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+