IPL 2025 Retention Live Updates: আইপিএল রিটেনশনের তালিকা প্রকাশিত, হেইনরিখ ক্লাসেনের দরে রেকর্ড

IPL 2025 Retention Live Updates: আইপিএলের মেগা নিলাম নভেম্বরের চতুর্থ সপ্তাহে হওয়ার কথা। তার আগে বৃহস্পতিবার বিকেল ৫টার মধ্যেই ১০ দলকে জানিয়ে দিতে হবে রিটেনশনের তালিকা।

বেশ কয়েকটি দলের তালিকায় থাকছে চমক। কোনও কোনও দল কোর গ্রুপ ধরে রাখতে চাইছে। কেউ বা দল পুরো ঢেলে সাজানোর পরিকল্পনা করেছে। আইপিএল রিটেনশন সংক্রান্ত যাবতীয় টাটকা খবর জানতে চোখ রাখুন ওয়ানইন্ডিয়া বাংলায়।

IPL 2025 Retention Live Updates

Oct 31, 2024, 5:50 pm IST

পাঞ্জাব কিংসে ২ ক্রিকেটার

পাঞ্জাব কিংস বেশিরভাগ ক্রিকেটারকেই ছেড়ে দিল। ধরে রাখা হলো শশাঙ্ক সিং (৫.৫ কোটি), প্রভসিমরণ সিং (৪ কোটি)-কে।
Oct 31, 2024, 5:50 pm IST

লখনউ সুপার জায়ান্টসের তালিকা

লখনউ সুপার জায়ান্টস ধরে রাখল নিকোলাস পুরাণ (২১ কোটি), রবি বিষ্ণোই (১১ কোটি), ময়াঙ্ক যাদব (১১ কোটি), মহসীন খান (৪ কোটি), আয়ুষ বাদোনি (৪ কোটি)-কে।
Oct 31, 2024, 5:49 pm IST

রাজস্থান রয়্যালসে কোর গ্রুপ

রাজস্থান রয়্যালস যে ক্রিকেটারদের ধরে রাখল তাঁরা হলেন, সঞ্জু স্যামসন (১৮ কোটি), যশস্বী জয়সওয়াল (১৮ কোটি), রিয়ান পরাগ (১৪ কোটি), ধ্রুব জুরেল (১৪ কোটি), শিমরন হেটমায়ার (১১ কোটি), সন্দীপ শর্মা (৪ কোটি)।
Oct 31, 2024, 5:49 pm IST

দিল্লি ক্যাপিটালস ধরে রাখল চারজনকে

দিল্লি ক্যাপিটালস নিলামের আগে ধরে রাখল অক্ষর প্যাটেল (১৬.৫ কোটি), কুলদীপ যাদব (১৩.২৫ কোটি), ট্রিস্টান স্টাবস (১০ কোটি) ও অভিষেক পোড়েল (৪ কোটি)-কে।
Oct 31, 2024, 5:49 pm IST

গুজরাত টাইটান্সের তালিকা

গুজরাত টাইটান্সে ব্রাত্য থাকলেন বাংলার মহম্মদ শামি ও ঋদ্ধিমান সাহা। গুজরাত টাইটান্সের রিটেনশন লিস্টে রয়েছেন রশিদ খান (১৮ কোটি), শুভমান গিল (১৬.৫০ কোটি), সাই সুদর্শন (৮.৫ কোটি), রাহুল তেওয়াটিয়া (৪ কোটি), শাহরুখ খান (৪ কোটি)।
Oct 31, 2024, 5:48 pm IST

আরসিবির তিন রিটেনশন

আরসিবির রিটেনশন তালিকায় কোহলি (২১ কোটি) ছাড়াও রয়েছেন রজত পাটীদার (১১ কোটি), যশ দয়াল (৫ কোটি)।
Oct 31, 2024, 5:48 pm IST

চেন্নাই সুপার কিংসের তালিকা

মহেন্দ্র সিং ধোনি ভক্তদের জন্য সুখবর। মাহিকে ফের মাঠে দেখা যাবে আগামী বছর। চেন্নাই সুপার কিংস ধরে রাখল ঋতুরাজ গায়কোয়াড় (১৮ কোটি), মাথিশা পাথিরানা (১৩ কোটি), শিবম দুবে (১২ কোটি), রবীন্দ্র জাদেজা (১৮ কোটি) ও মহেন্দ্র সিং ধোনি (৪ কোটি)-কে।
Oct 31, 2024, 5:48 pm IST

তারকাদের ধরে রাখল মুম্বই

মুম্বই ইন্ডিয়ান্সের রিটেনশন লিস্টে নাম রয়েছে জসপ্রীত বুমরাহ (১৮ কোটি), সূর্যকুমার যাদব (১৬.৩৫ কোটি), হার্দিক পাণ্ডিয়া (১৬.৩৫ কোটি), রোহিত শর্মা (১৬.৩০ কোটি) ও তিলক বর্মা (৮ কোটি)-র।
Oct 31, 2024, 5:48 pm IST

ক্লাসেনের রেকর্ড

আইপিএলে এবার কেকেআর চ্যাম্পিয়ন হয় সানরাইজার্স হায়দরাবাদকে হারিয়ে। অরেঞ্জ আর্মি ধরে রাখল প্যাট কামিন্স (১৮ কোটি), অভিষেক শর্মা (১৪ কোটি), নীতীশ কুমার রেড্ডি (৬ কোটি), হেইনরিখ ক্লাসেন (২৩ কোটি), ট্রাভিস হেড (১৪ কোটি)-কে।
Oct 31, 2024, 5:47 pm IST

কেকেআরের রিটেনশন

কলকাতা নাইট রাইডার্সের কাছে খেতাব দখলে রাখার চ্যালেঞ্জ। আইপিএলে চলতি বছরের চ্যাম্পিয়নরা ধরে রাখল রিঙ্কু সিং (১৩ কোটি), বরুণ চক্রবর্তী (১২ কোটি), সুনীল নারিন (১২ কোটি), আন্দ্রে রাসেল (১২ কোটি), হর্ষিত রানা (৪ কোটি) ও রামনদীপ সিং (৪ কোটি)-কে।
Oct 31, 2024, 5:21 pm IST

রাসেলকে ধরে রাখতে চলেছে কেকেআর?

শ্রেয়স আইয়ারকে ছেড়ে দিলেও আন্দ্রে রাসেলকে ধরে রাখছে কেকেআর। ক্রিকবাজের প্রতিবেদনে তেমনই দাবি। সুনীল নারিন, বরুণ চক্রবর্তী, রিঙ্কু সিং, রামনদীপ সিং, হর্ষিত রানাকে ধরে রাখতে পারে কেকেআর।
Oct 31, 2024, 5:19 pm IST

বিকেল সাড়ে ৫টায় তালিকা প্রকাশ

আজ বিকেল সাড়ে পাঁচটায় প্রকাশ করা হবে আইপিএলের ১০ দলের তালিকা। চলছে কাউন্টডাউন।
Oct 31, 2024, 5:01 pm IST

সময়সীমা শেষ

আইপিএলে রিটেনশন লিস্ট জমা দেওয়ার সময়সীমা শেষ। একটু পরেই পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে বিসিসিআই।
Oct 31, 2024, 3:00 pm IST

প্রতীক্ষার ২ ঘণ্টা

আজ বিকেল ৫টাতে আইপিএল রিটেনশন তালিকা প্রকাশ। বিসিসিআই সরকারিভাবে তালিকা প্রকাশ করবে। তালিকা দেখানো হবে সম্প্রচারকারী সংস্থাগুলির চ্যানেল ও অ্যাপে।
Oct 31, 2024, 12:46 pm IST

বিসিসিআইয়ের নির্দেশিকা

আইপিএল রিটেনশনের সময়সীমা বিকেল ৫টা পর্যন্ত। তার আগে সংবাদমাধ্যমের কাছে যাতে রিটেনশন লিস্ট পৌঁছে না যায় সেজন্য ১০ দলকেই নির্দেশ দিল বিসিসিআই। বিকেল ৫টার পর বোর্ড ঘোষণা করবে।
Oct 31, 2024, 12:46 pm IST

পন্থ যাচ্ছেন আইপিএল নিলামেই

২০১৬ থেকে ২০২৪ সাল অবধি আইপিএলে দিল্লি ফ্র্যাঞ্চাইজি থাকার পর এবার সরতে হচ্ছে ঋষভ পন্থকে। পন্থের সঙ্গে ক্যাপিটালস ম্যানেজমেন্টের বৈঠক নিষ্ফলা। অধিনায়কত্ব নিয়েই মূল জটিলতা। তবে আরটিএম ব্যবহার করে পন্থকে ফেরাতে পারে ক্যাপিটালস।
Oct 31, 2024, 11:18 am IST

পন্থকে নিতে বড় পরিকল্পনা

রবীন্দ্র জাদেজার নাম চেন্নাই সুপার কিংসের রিটেনশন লিস্টে থাকা নিশ্চিত নয়। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের দাবি, পন্থকে নিতে চেয়ে ২০ কোটি টাকার ফান্ড রাখতে পারে সিএসকে। সে কারণে জাদেজার জন্য ব্যবহার করা হতে পারে রাইট টু ম্যাচ কার্ড।
Oct 31, 2024, 9:17 am IST

মহম্মদ সিরাজকে ছাড়ছে আরসিবি?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আইপিএলের রিটেনশন ডেডলাইন শেষের আগে ক্রসওয়ার্ড পাজল এক্স হ্যান্ডলে দিয়ে ফ্যানদের মতামত জানতে চেয়েছে। সেখানে মহম্মদ সিরাজের নাম থাকলেও ভারতের তারকা পেসারকে আরসিবি ছেড়ে দিতে পারে বলেও চর্চা রয়েছে।
Oct 31, 2024, 9:16 am IST

আর কয়েক ঘণ্টার অপেক্ষা

আর কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই জানা যাবে আইপিএলে কোন দল কাদের ধরে রাখল। কারা কটি রাইট টু ম্যাচ কার্ড ব্যবহার করতে পারবে আইপিএলে। বিকেল ৫টার মধ্যে রিটেনশন লিস্ট জমা দিতে হবে বিসিসিআইয়ের কাছে।
Oct 31, 2024, 12:59 am IST

রাজস্থান ও পাঞ্জাবের সম্ভাব্য তালিকা

রাজস্থান রয়্যালস রাখতে পারে যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন, রিয়ান পরাগ, সিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল ও আনক্যাপড সন্দীপ শর্মাকে। যদিও হেটমায়ার ও জুরেলের থাকা এখনও নিশ্চিত নয়। পাঞ্জাব কিংস ধরে রাখতে পারে আনক্যাপড শশাঙ্ক সিং ও প্রভসিমরন সিংকে।
Oct 31, 2024, 12:58 am IST

আরসিবি বেছে নিচ্ছে কাদের?

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বিরাট কোহলি ও রজত পাটীদারের সঙ্গে আনক্যাপড যশ দয়ালকে রেখে ঢেলে দল সাজাতে পারে। নিলাম থেকে কয়েকজনকে আরটিএম কার্ড ব্যবহার করেও নিতে পারে। বিরাট কোহলি নেতৃত্বে ফিরতে পারেন বলেও জল্পনা রয়েছে।
Oct 31, 2024, 12:58 am IST

গুজরাতে ব্রাত্য বাঙালি

গুজরাত টাইটান্স শুভমান গিল, রশিদ খান, সাই সুদর্শনের সঙ্গে আনক্যাপড রাহুল তেওয়াটিয়া ও শাহরুখ খানকে ধরে রাখবে বলেই খবর।
Oct 31, 2024, 12:57 am IST

ধোনি ছাড়া কাদের রাখছে সিএসকে?

চেন্নাই সুপার কিংস ধরে রাখতে পারে রবীন্দ্র জাদেজা, ঋতুরাজ গায়কোয়াড়, মাথিশা পাথিরানা, শিবম দুবে ও মহেন্দ্র সিং ধোনিকে। ধোনিকে আনক্যাপড হিসেবে রাখতে চলেছে সিএসকে।
Oct 31, 2024, 12:57 am IST

দিল্লি ক্যাপিটালসেই থাকবেন একমাত্র বাঙালি?

দিল্লি ক্যাপিটালস ধরে রাখতে পারে অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, ট্রিস্টান স্টাবস ও অভিষেক পোড়েলকে। জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ককেও ধরে রাখতে পারে ক্যাপিটালস।
Oct 31, 2024, 12:57 am IST

নজরে মুম্বই ইন্ডিয়ান্স

মুম্বই ইন্ডিয়ান্স রোহিত শর্মা, হার্দিক পাণ্ডিয়া, জসপ্রীত বুমরাহ, সূর্যকুমার যাদব, তিলক বর্মা এবং আনক্যাপড নমন ধীরকে ধরে রাখতে পারে বলেই খবর। তবে এর মধ্যে চার মহাতারকা বাদ পড়লে তা হবে বড় চমক।
Oct 31, 2024, 12:56 am IST

লখনউ সুপার জায়ান্টসের সম্ভাব্য তালিকা

লখনউ সুপার জায়ান্টস নিকোলাস পুরাণ, রবি বিষ্ণোই, ময়াঙ্ক যাদবের পাশাপাশি আনক্যাপড আয়ুষ বাদোনি ও মহসীন খানকে ধরে রাখতে পারে।
Oct 31, 2024, 12:56 am IST

সানরাইজার্স হায়দরাবাদ ধরে রাখছে কোর গ্রুপ

সানরাইজার্স হায়দরাবাদ ধরে রাখতে চলেছে হেইনরিখ ক্লাসেন, প্যাট কামিন্স, অভিষেক শর্মা, ট্রাভিস হেড ও নীতীশ কুমার রেড্ডিকে।
Oct 31, 2024, 12:56 am IST

কলকাতা নাইট রাইডার্সের সম্ভাব্য রিটেনশন

কলকাতা নাইট রাইডার্স রিঙ্কু সিং, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর পাশাপাশি আনক্যাপড হিসেবে রামনদীপ সিংকে ধরে রাখতে চলেছে বলে জানা যাচ্ছে। সেক্ষেত্রে কেকেআর ২টি আরটিএম কার্ড ব্যবহার করতে পারবে। নিলাম থেকে আন্দ্রে রাসেলকে নিতে কেকেআর উদ্যোগী হয় কিনা সেটা দেখার।
Oct 31, 2024, 12:55 am IST

বেশ কয়েকটি দলে আসছেন নতুন অধিনায়ক

এখনও অবধি যা খবর তাতে লোকেশ রাহুল, শ্রেয়স আইয়ার ও ঋষভ পন্থকে তাকিয়ে থাকতে হবে আইপিএল নিলামের দিকে। আগামী আইপিএলের আগে লখনউ সুপার জায়ান্টস, কলকাতা নাইট রাইডার্স এবং দিল্লি ক্যাপিটালস নতুন অধিনায়কের সন্ধানে। পাঞ্জাব কিংসেও দেখা যাবে নতুন অধিনায়ক।
Oct 31, 2024, 12:55 am IST

কোথায় নজর রাখবেন?

আইপিএল রিটেনশন সংক্রান্ত দিনভর খুঁটিনাটি খবরের আপডেট জানা যাবে ওয়ানইন্ডিয়া বাংলায়। এ ছাড়া আইপিএল সম্প্রচারকারী স্টার স্পোর্টস ও জিওসিনেমা অ্যাপে বিকেল সাড়ে চারটে থেকেই আইপিএল রিটেনশন সংক্রান্ত অনুষ্ঠান শুরু হয়ে যাবে।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+