IPL 2025 Retention: ১৮ কোটি টাকা! মুম্বই ইন্ডিয়ান্স ধরে রাখতেই বুমরাহ ভেঙে দিলেন সর্বকালীন রেকর্ড

IPL 2025 Retention: আইপিএলের রিটেনশন তালিকায় প্রথম পছন্দের ক্রিকেটার হিসেবে জসপ্রীত বুমরাহকে ধরে রেখেছে মুম্বই ইন্ডিয়ান্স। আর তাতেই এই ফ্র্যাঞ্চাইজির ইতিহাসে সর্বকালীন রেকর্ড গড়লেন বুমরাহ।

এত পরিমাণ অর্থে এর আগে কাউকে দলে নেয়নি মুম্বই ইন্ডিয়ান্স। ধরেও রাখেনি। দেশের ১ নম্বর পেসার এদিন ভেঙে দিলেন ক্যামেরন গ্রিনের রেকর্ড।

IPL 2025 Retention

২০০৮ সালে প্রথম আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সে সবচেয়ে বেশি দামী ক্রিকেটার ছিলেন সনৎ জয়সূর্য, তাঁকে ৯.৭৫ লক্ষ মার্কিন ডলারে কিনেছিল মুম্বইয়ের ফ্র্যাঞ্চাইজি। ২০০৯ সালে জেপি ডুমিনি (সাড়ে ৯ লক্ষ মার্কিন ডলার), ২০১০ সালে কায়রন পোলার্ড (সাড়ে সাত লক্ষ মার্কিন ডলার) মুম্বই ইন্ডিয়ান্সে ঈর্ষণীয় বেতন পান।

২০১১ সালে রোহিত শর্মাকে ২০ লক্ষ মার্কিন ডলারে কেনে মুম্বই ইন্ডিয়ান্স। ২০১২ সালে থিসারা পেরেরার দর উঠেছিল সাড়ে ৬ লক্ষ মার্কিন ডলার, ২০১৩ সালে গ্লেন ম্যাক্সওয়েল পেয়েছিলেন ১০ লক্ষ মার্কিন ডলার। ২০১৪ সালে মাইক হাসির জন্য মুম্বই ইন্ডিয়ান্স খরচ করেছিল ৫ কোটি টাকা।

২০১৫ সালে মুম্বই ইন্ডিয়ান্সে সবচেয়ে বেশি পরিমাণ বেতন ছিল অ্য়ারন ফিঞ্চের, ৩ কোটি ২০ লক্ষ টাকা। ২০১৬ সালে জস বাটলার ৩ কোটি ৮০ লক্ষ, ২০১৭ সালে করণ শর্মা ৩ কোটি ২০ লক্ষ টাকা, ২০১৮ সালে ক্রুণাল পাণ্ডিয়া ৮ কোটি ৮০ লক্ষ টাকায় মুম্বই ইন্ডিয়ান্সে চুক্তিবদ্ধ হন।

২০১৯ সালে বারিন্দর স্রানের জন্য ৩ কোটি ৪০ লক্ষ টাকা খরচ করেছিল মুম্বই ইন্ডিয়ান্সে। ২০২০ ও ২০২১ সালের আইপিএলে নাথান কুল্টার-নাইলের জন্য যথাক্রমে ৮ কোটি ও ৫ কোটি টাকা খরচ করে মুম্বই ইন্ডিয়ান্স। ২০২২ সালে ঈশান কিষাণকে নেওয়া হয় ১৫ কোটি ২৫ লক্ষ টাকা দিয়ে।

২০২৩ সালের নিলামে কিষাণের রেকর্ড ভেঙে দিয়ে ক্যামেরন গ্রিন চুক্তিবদ্ধ হয়েছিলেন সাড়ে ১৭ কোটি টাকায়। আইপিএলের নিলাম বা রিটেনশনের নিরিখে মুম্বই ইন্ডিয়ান্স দলের হয়ে সেই রেকর্ড ভেঙে দিয়ে বুমরাহ নিজের দখলে নিলেন সবচেয়ে বেশি দামী ক্রিকেটারের ঈর্ষণীয় নজির।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+