IPL 2025: রাজস্থান রয়্যালস ম্যাচেই সবুজ জার্সিতে আরসিবি, জয়পুরের দ্বৈরথে একাদশে থাকবেন কারা?
IPL 2025: আইপিএলে রবিবাসরীয় ডাবল হেডারের প্রথম ম্যাচে জয়পুরে মুখোমুখি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও রাজস্থান রয়্যালস। খেলা বিকেল সাড়ে তিনটে থেকে।
এই ম্যাচে বিরাট কোহলিরা নামবেন সবুজ জার্সি পরে। যার ফোটোশ্যুট হয়েছিল কলকাতায়।

আরসিবি আগের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে ৬ উইকেটে পরাস্ত হয়েছিল। গুজরাত টাইটান্স ৫৮ রানে হারিয়েছিল রাজস্থান রয়্যালসকে। ফলে কালকের ম্যাচে দুই দলই জয়ের সরণিতে ফিরতে বদ্ধপরিকর থাকবে।
𝐓𝐫𝐚𝐯𝐞𝐥 𝐃𝐢𝐚𝐫𝐢𝐞𝐬: 𝐓𝐡𝐞 𝐏𝐢𝐧𝐤 𝐂𝐢𝐭𝐲 𝐠𝐞𝐭𝐬 𝐚 𝐬𝐩𝐥𝐚𝐬𝐡 𝐨𝐟 𝐆𝐫𝐞𝐞𝐧 🩷💚
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 12, 2025
Before we go Green against RR on Sunday, the team sported new green travel kit en route Jaipur, sharing a few special messages about RCB’s Go Green initiative over the years. 🪴… pic.twitter.com/1GO1KsNPTa
আইপিএলে পারস্পরিক ৩২টি দ্বৈরথে আরসিবি জিতেছে ১৫টি ম্যাচে, রাজস্থান রয়্যালসের জয় ১৪টিতে। পরিত্যক্ত হয়েছে তিনটি ম্যাচ। শেষ পাঁচটি দ্বৈরথের নিরিখে রাজস্থান এগিয়ে ৩-২ ব্যবধানে।
গত বছরের আইপিএলে লিগ পর্বে রাজস্থান ৫ বল বাকি থাকতে আরসিবিকে হারায় ৬ উইকেটে। এরপর এলিমিনেটরে রাজস্থানের কাছে এক ওভার বাকি থাকতে ৪ উইকেটে পরাস্ত হয়েছিল আরসিবি। ২০২৩ সালে অবশ্য দুটি সাক্ষাতেই জেতে আরসিবি।
আরসিবি ২০১১ সালে একটি করে ম্যাচ খেলে সবুজ জার্সি পরে। ২০২১ সালে শুধু খেলেছিল নীল জার্সিতে। লাল বাদে অন্য রঙের জার্সি পরে আরসিবি খেলেছে ১৪টি ম্যাচ। তার মধ্যে মাত্র চারটিতে জিতেছে আরসিবি, হেরেছে ৯টিতে। একটি পরিত্যক্ত।
এই প্রতিবেদন লেখার সময় অবধি ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে চারে রয়েছে আরসিবি। ৫ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সাতে রয়েছে রাজস্থান রয়্যালস। সঞ্জু স্যামসনরা যেমন ব্যাটিং বিভাগে উন্নতি করতে মুখিয়ে থাকবেন, তেমনই ছন্দে ফেরার চেষ্টায় আরসিবি।
দুই দলেই ভালো ব্যাটার রয়েছেন, বোলিং বিভাগও বৈচিত্র্যপূর্ণ। সওয়াই মান সিং স্টেডিয়ামে চলতি আইপিএলের প্রথম ম্যাচ হবে কাল। আইপিএলের ৫৭টি ম্যাচে এখানে রান তাড়া করা দল জিতেছে ৩৭ বার। প্রথমে ব্যাট করা দলের জয় ২০টিতে।
প্রথম ইনিংসে গড় স্কোর ১৬২। এই মাঠে সর্বোচ্চ স্কোর ৬ উইকেটে ২১৭। সর্বনিম্ন স্কোর ৫৯ অল আউট। কালকের ম্য়াচ দিনে হলেও টস জেতা দল রান তাড়া করতেই পছন্দ করবে। জোফ্রা আর্চারের বিরুদ্ধে বিরাট কোহলি ও ফিল সল্টের ওপেনিং জুটির লড়াই হবে উপভোগ্য।
রাজস্থান রয়্যালসের সম্ভাব্য একাদশ- যশস্বী জয়সওয়াল, সঞ্জু স্যামসন (অধিনায়ক ও উইকেটকিপার), নীতীশ রানা, রিয়ান পরাগ, শিমরন হেটমায়ার, ধ্রুব জুরেল, জোফ্রা আর্চার, মাহিশ থিকশানা, ফজলহক ফারুকি, সন্দীপ শর্মা, তুষার দেশপাণ্ডে। ইমপ্যাক্ট সাব- শুভম দুবে।
আরসিবির সম্ভাব্য একাদশ- বিরাট কোহলি, ফিল সল্ট, দেবদত্ত পাড়িক্কল, রজত পাটীদার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জিতেশ শর্মা (উইকেটকিপার), ক্রুণাল পাণ্ডিয়া, টিম ডেভিড, ভুবনেশ্বর কুমার, জশ হ্যাজলউড, যশ দয়াল। ইমপ্যাক্ট সাব- সুযশ শর্মা।












Click it and Unblock the Notifications