IPL 2025 RCB Schedule: ধোনি-বিরাট দ্বৈরথ ২ বার, কেকেআরের বিরুদ্ধেও আরসিবির জোড়া ম্য়াচ

IPL 2025 RCB Schedule: আইপিএলের উদ্বোধনী ম্যাচে ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু অভিযান শুরু করবে কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে। ২০০৮ সালের পর এই প্রথম আইপিএলের শুরুতেই কেকেআর বনাম আরসিবি।

বিরাট কোহলির সঙ্গে মহেন্দ্র সিং ধোনির দ্বৈরথ দু-বার দেখার সুযোগ পাবেন ক্রিকেটপ্রেমীরা। যে দলগুলির বিরুদ্ধে আরসিবি ২টি করে ম্যাচ খেলবে তার মধ্যে রয়েছে কলকাতা নাইট রাইডার্সও। লিগ পর্বে কেকেআরের বিরুদ্ধেই অভিযান শুরু বিরাটদের, শেষ লিগ ম্যাচও।

IPL 2025 RCB Schedule -

আইপিএলে দলের নাম, লোগো, অধিনায়ক বদলেও একবারও আইপিএল জিততে পারেনি আরসিবি। এবার অধিনায়ক করা হয়েছে রজত পাটীদারকে। তবে দলের প্রধান মুখ বিরাট কোহলিই। তিনিই রজত পাটীদারকে গাইড করবেন। এবার ভারতীয় ক্রিকেটারদের দক্ষতায় আস্থা রেখেছে আরসিবি।

মুম্বই ইন্ডিয়ান্সের মতো আরসিবিরও প্রথম দুটি অ্যাওয়ে ম্যাচ। ২২ মার্চ শনিবার ইডেনে কেকেআর বনাম আরসিবি ম্যাচ। এরপর ২৮ মার্চ শুক্রবার চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে আরসিবি। বেঙ্গালুরুতে আরসিবির প্রথম ম্যাচ এপ্রিলের ২ তারিখ।

২ এপ্রিল বুধবার আরসিবি নিজেদের মাঠে মুখোমুখি হবে গুজরাত টাইটান্সের। এরপর বিরাট কোহলিরা যাবেন মুম্বইয়ে। এবারের আইপিএলে আরসিবি ও মুম্বই ইন্ডিয়ান্সের দ্বৈরথ হবে ১ বারই। এপ্রিলের ৭ তারিখ সোমবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে মুম্বই ইন্ডিয়ান্স ও আরসিবি।

১০ এপ্রিল বৃহস্পতিবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আরসিবি খেলবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। এপ্রিলের ১৩ তারিখ রবিবার জয়পুরে বিরাটদের প্রতিপক্ষ রাজস্থান রয়্যালস। ১৮ এপ্রিল শুক্রবার বেঙ্গালুরুতে আরসিবি খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে।

২০ তারিখ রবিবার মুল্লানপুরে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ খেলবে আরসিবি। ফলে ১৮ ও ২০ তারিখ পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ আরসিবির। ২৪ এপ্রিল বৃহস্পতিবার নিজেদের মাঠে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হবে আরসিবি।

২৭ এপ্রিল রবিবার দিল্লিতে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচ রয়েছে আরসিবির। মে মাসের ৩ তারিখ শনিবার বেঙ্গালুরুতে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে খেলবেন বিরাট-রজতরা। ৯ মে শুক্রবার লখনউয়ে লখনউ সুপার জায়ান্টসের বিরুদ্ধে রয়েছে কোহলিদের ম্যাচ। ১৩ মে বৃহস্পতিবার বেঙ্গালুরুতে আরসিবি বনাম সানরাইজার্স হায়দরাবাদ দ্বৈরথ।

১৭ মে শনিবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচটি বেঙ্গালুরুতেই খেলবে আরসিবি। সেই ম্যাচে তাদের প্রতিপক্ষ কেকেআর। অর্থাৎ কেকেআর ম্য়াচ দিয়ে লিগ পর্বের অভিযান শুরুর পর লিগ পর্বের শেষ ম্য়াচটিও নাইটদের বিরুদ্ধে খেলবেন কোহলিরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+