IPL 2025: চিন্নাস্বামীর পিচ নিয়ে অসন্তোষ আরসিবির! বিরাট মেজাজ হারালেন, রজত দায়ী করলেন ব্যাটারদের
IPL 2025: ঘরের মাঠে টানা দুটি ম্যাচে হারায় অস্বস্তি বাড়ল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর। বেরিয়ে এলে চিন্নাস্বামী স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তোষ।
দিল্লি ক্যাপিটালসের কাছে ১৩ বল বাকি থাকতে ছয় উইকেটে হারার পর মেজাজ হারাতে দেখা গেল বিরাট কোহলিকে। অধিনায়ক রজত পাটীদার আঙুল তুললেন ব্যাটারদের দিকে।

জশ হ্যাজলউড ১৮তম ওভার করতে গিয়েছিলেন। এই ওভারের প্রথম পাঁচ বলে ২৩ রান তুলে ম্যাচ জিতে নেয় ক্যাপিটালস। এরপরই ভাইরাল হয় বিরাট কোহলির ভিডিও। যেখানে দেখা যায় কোহলি বেশ উত্তেজিতভাবেই কথা বলছেন দীনেশ কার্তিকের সঙ্গে।
বিরাট যেভাবে হাত নেড়ে কথা বলছিলেন তাতে মনে হচ্ছিল হয় তিনি বোলিং পরিবর্তন নিয়ে অখুশি। নয়তো ফিল্ডার সাজানোর ধরন দেখে তিনি অসন্তুষ্ট। যদিও আকাশ চোপড়া সম্প্রচারকারী চ্যানেলে বলেন, রজত পাটীদার দলের অধিনায়ক। বিরাটের কিছু বলার থাকলে রজতকেই বলতে পারতেন। সম্ভবত হ্যাজলউড এতো রান দেওয়া নিয়েই কথা হচ্ছে।
ম্যাচের পর আরসিবির মেন্টর দীনেশ কার্তিক পিচ নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, প্রথম দুটি ম্যাচে আমরা ভালো পিচ চেয়েছিলাম। কিন্তু এমন উইকেট দেওয়া হলো যেখানে ব্যাট করাই চ্যালেঞ্জিং। তারপরও আমরা যথাসাধ্য চেষ্টা করেছি। কথা বলব কিউরেটরের সঙ্গে।
Ctrl. C 🤭
— Royal Challengers Bengaluru (@RCBTweets) April 10, 2025
Ctrl. V 😋
pic.twitter.com/euDOUM3QPz
কার্তিকের কথায়, আমাদের কিউরেটরের উপর আস্থা রয়েছে। চিন্নাস্বামীর পিচে ব্যাটাররা সহায়তা পাচ্ছেন না। যে দুটি ম্যাচ আমরা এখানে খেললাম তা চ্যালেঞ্জিং পিচে। টি২০ খেলায় বেশি রান প্রত্যাশিত। তা সকলের জন্যই ভালো। সম্প্রচারকারী সংস্থা থেকে শুরু করে ফ্যানেদের জন্য। কারণ তাঁরা বাউন্ডারি দেখতে পছন্দ করেন।
দিল্লির কাছে হারের পর ব্যাটারদের দিকেই আঙুল তুললেন পাটীদার। বিরাট কোহলি যখন আউট হন তখন আরসিবির স্কোর ছিল ৩ উইকেটে ৭৪। সেখান থেকে ২০ ওভারে তোলে ৭ উইকেটে ১৬৩। আরসিবি অধিনায়ক বলেন, আমরা ভালো ব্যাট করতে পারিনি। ব্যাটাররা যখন ছন্দে, ইচ্ছাশক্তি রয়েছে সেখানে ১ উইকেটে ৬১ থেকে ৯১ রানে চার উইকেট হওয়া গ্রহণযোগ্য নয়।
পাটীদারের কথায়, ভেবছিলাম ভালো ব্যাটিং উইকেটই রয়েছে। তবে কন্ডিশন ও পরিস্থিতি বোঝার ক্ষেত্রে সমস্যা ছিল। যেভাবে শেষের দিকে টিম ডেভিড ঝোড়ো ব্যাটিং করলেন তা ভালো। এমনকী পাওয়ারপ্লেতেও আমরা ভালো বোলিং করেছি। রবিবার জয়পুরে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে খেলবে আরসিবি। ৫ ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে আরসিবি রয়েছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে।












Click it and Unblock the Notifications