IPL 2025: নিলামে সৌজন্যের নজির, মুম্বইয়ের পছন্দের ক্রিকেটারের জন্য আরটিএম ব্যবহার করল না আরসিবি
আইপিএলের নিলাম মানেই টান টান প্রতিযোগিতা, অল্প মূল্যে শুধু ভালো ক্রিকেটারদের নেওয়াই লক্ষ্য থাকে না, একইসঙ্গে অন্য দলের নিশ্চিত হওয়া ক্রিকেটারের দর বৃদ্ধি করার রণকৌশলও নেয় একাধিক ফ্র্যাঞ্চাইজি। কিন্তু সোমবার মেগা নিলামে দেখা গেল সৌজন্যের এক ছবি, যেখানে মুম্বইয়ের পছন্দের ক্রিকেটারকে নিতে সাহায্য করল আরসিবি, কিন্তু কীভাবে? তুলে ধরা হল এই প্রতিবেদনে।
উইল জ্যাকস গত মরশুমের আইপিএলে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন, কিন্তু আরসিবি দল তাঁকে রিটেন করেনি। ফলে প্রথম থেকেই শোনা গিয়েছিল তাঁর জন্য আরটিএল ব্যবহার করতে পারে আরসিবি। নিলামে এবার তাঁর দিকে নজর ছিল একাধিক দলের। সোমবার সন্ধ্যায় মল্লিকা সাগর যখন জ্যাকসের নাম ঘোষণা করলেন তখন দুই দল আরসিবি এবং পাঞ্জাব দল দর কষাকষি শুরু করে। শেষ পর্যন্ত ৫.২০ কোটি দর ফাইনাল হয় মুম্বইয়ের অনুকূলে।

Such a Clown league It is.
— 𝑴𝒖𝒓𝒂𝒍𝒊 𝒄𝒉𝒐𝒘𝒅𝒂𝒓𝒚❤️🔥 (@MuraliVk18_) November 25, 2024
Akash ambani has gone to shake hands with RCB management after they refused to use RTM on will jacks
Clown league 🤡 ,Clown team 🤡 https://t.co/bzoT72B4tu pic.twitter.com/8D8QLIfpQg
আইপিএলের ইতিহাসে ৫০ থেকে ১০০-য় পৌঁছানো দ্রুততম ক্রিকেটার হওয়ার নজির গড়েছেন উইল জ্যাকস মাত্র ১০ বল লেগেছে তাঁর অর্ধশতরান থেকে শতরান করে ফেলেন এই তারকা ব্যাটার। গত মরশুমের আইপিএলে আশ্চর্যজনক শোনালেও এটাই বাস্তবে ঘটেছে। এতটাই দাপুটে ইনিংস খেলেছেন উইল জ্যাকস যে তিনি পিছনে ফেলে দিয়েছেন ক্রিস গেইলকেও।












Click it and Unblock the Notifications