IPL 2025: ম্যাচ জিতেও মোটা অঙ্কের জরিমানা আরসিবি অধিনায়কের, বল হাতে নয়া নজির ভুবনেশ্বরের

বিরাট কোহলির মতো মহাতারকা দলে থাকলেও চলতি মরশুমে আরসিবি দলের নেতৃত্বের ভার দেওয়া হয়েছে রজত পাটীদারকে। এখনও পর্যন্ত চলতি আইপিএলে চার ম্য়াচে ৬ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আরসিবি। হার্দিক পাণ্ডিয়াদের ডেরায় গিয়ে তাদের হারিয়েছে বেঙ্গালুরু। কিন্ত দলের জয়ের মধ্যেই শাস্তি পেলেন আরসিবি অধিনায়ক রজত পাটীদার।

হার্দিক পাণ্ডিয়াদের বিরুদ্ধে ১২ রানে জয় তুলে নিল রজত পাটীদারের দল। কোহলি আউট হওয়ার পর আরসিবির দলের ব্যাটিংয়ের হাল ধরেন রজত পাটীদার। তিনি ৩২ বলে ৬৪ রানের দুরন্ত ইনিংস খেললেন। ৫টি চার এবং চারটি ছক্কা মারেন। কিন্তু দলের স্লো ওভার রেটের জন্য মোটা অঙ্কের জরিমানা হল রজতের।

rcb Captain Rajat Patidar

মঙ্গলবার আরসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে আরসিবি দল স্লো ওভার রেট করেছে। চলতি মরশুমে প্রথমবার স্লো ওভার রেট করেছে আরসিবি দল। ফলে আইপিএলের আচরণ বিধির ২.২ ধারা অনুসারে অধিনায়ক রজত পাটীদারকে ১২ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এই বিষয়ে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

ম্যাচ জয়ের পর রজত পাটীদার বলেন এটা একটা দারুণ ম্যাচ হল এবং খুবই কঠিন তবে এই ম্যাচ জয়ের কৃতিত্ব বোলারদের বিশেষ করে এই মাঠে তারা অসাধারণ পারফরম্যান্স করেছেন। ক্রুণালের কথা আলাদা করে বলতে হবে শেষ ওভারের যা বোলিং করেছে সেটা একেবারেই সহজ ছিল না সে দারুন একটি প্রদর্শন করেছে আজকের ম্যাচে। আমি আবার বলছি টি-২০ ক্রিকেটে যেতে পারে বোলাররাই।

আগামী ১০ এপ্রিল ঘরের মাঠে আরসিবি খেলতে নামবে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। আরসিবি বোলার ভুবনেশ্বর কুমার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্য়াচে একটি রেকর্ড সৃষ্টি করেছেন। আইপিএলে ভুবনেশ্বরের উইকেট সংখ্যা হল ১৮৪। আইপিএলে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি হলেন ভুবি। তার আগে রয়েছে চাহাল(২০৬), পীযূষ চাওলা(১৯২)। ১৭৯ ইনিংসে ১৮৪ উইকেট পেয়েছেন ভুবনেশ্বর। টপকে গিয়েছেন ব্র্যাভোকে। আইপিএলে দ্রততম সর্বাধিক উইকটে পেলেন ভুবনেশ্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+