IPL 2025: আইপিএলে প্লে-অফে ওঠার পথ কঠিন চেন্নাই সুপার কিংসের, ঘুরে দাঁড়ানোর অনুপ্রেরণা হতে পারে আরসিবি
IPL 2025: আইপিএলে এই প্রথমবার টানা পাঁচটি ম্যাচ হারল চেন্নাই সুপার কিংস। তাও ঘরের মাঠে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে অভিযান শুরুর পর।
৬টি ম্যাচে সিএসকের ঝুলিতে মাত্র ২ পয়েন্ট। মহেন্দ্র সিং ধোনি গতকাল কেকেআর ম্যাচ থেকে নেতৃত্বের ব্যাটন নিয়েছেন। তবে যে প্রশ্ন এখন বড় আকার নিয়েছে তা হলো প্লে-অফে কি যেতে পারবে সিএসকে?

চেন্নাই সুপার কিংসের হাতে রয়েছে আর ৮টি ম্যাচ। তার সব কটিতে জিতলে পয়েন্ট হবে ১৬। ৭টি ম্যাচে জিতলে পয়েন্ট হবে ১৬। আর যদি ৬টি ম্যাচে জেতে তাহলে পয়েন্ট হবে ১৪। ১৪ পয়েন্ট নিয়ে প্লে-অফে পৌঁছনো কঠিন, তবে অসম্ভব নয়।
চেন্নাই সুপার কিংসের ম্যাচ বাকি রয়েছে লখনউ সুপার জায়ান্টস (অ্যাওয়ে), মুম্বই ইন্ডিয়ান্স (অ্যাওয়ে), সানরাইজার্স হায়দরাবাদ (হোম), পাঞ্জাব কিংস (হোম), রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (অ্যাওয়ে), কলকাতা নাইট রাইডার্স (অ্যাওয়ে), রাজস্থান রয়্যালস (হোম) ও গুজরাত টাইটান্সের (অ্যাওয়ে) বিরুদ্ধে।
গত বছরের আইপিএলে লিগ পর্বের শেষে ১৪ পয়েন্টে দাঁড়িয়ে ছিল চারটি দল। তবে চেন্নাই সুপার কিংসকে হারিয়ে নেট রান রেটে টেক্কা দিয়ে প্লে-অফে যায় আরসিবি। চেন্নাই সুপার কিংস, দিল্লি ক্যাপিটালস, লখনউ সুপার জায়ান্টসের ঝুলিতে ১৪ পয়েন্ট করে থাকলেও প্লে-অফের পথে অন্তরায় হয় নেট রান রেট।
গত বছর আরসিবির পারফরম্যান্স থেকে অনুপ্রেরণা পেতে পারে চেন্নাই সুপার কিংস। গতবার প্রথম ৮টি ম্যাচে মাত্র ১টিতে জিতেছিল আরসিবি। টানা ৬টি ম্যাচে পরাস্ত হওয়ায় অনেকে ধরেই নিয়েছিলেন প্লে-অফে যাওয়া বুঝি সম্ভব হবে না। বিরাট কোহলির মনেও তেমন ভাবনা এসেছিল।
The one where Kings & Knights meet! 💛🫂💜#WhistlePodu #Yellove pic.twitter.com/cM3ePvetVG
— Chennai Super Kings (@ChennaiIPL) April 12, 2025
৮ ম্যাচে মাত্র ২ পয়েন্ট, এই অবস্থা থেকে ১৪ ম্যাচের পর আরসিবির পয়েন্ট হয় ১৪। টানা ৬টি ম্যাচ হারের পর টানা ৬টি ম্যাচে জিতেছিল আরসিবি। হারায় সানরাইজার্স হায়দরাবাদ, গুজরাত টাইটান্স (২ বার), পাঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস ও চেন্নাই সুপার কিংসকে। যদিও এলিমিনেটরে হেরে আরসিবিকে বিদায় নিতে হয়েছিল। ফলে সেই তুলনায় যথেষ্টই ভালো অবস্থায় রয়েছে সিএসকে। ধোনির নেতৃত্বে তারা ঘুরে দাঁড়াতে পারে কিনা তা বলবে সময়ই।












Click it and Unblock the Notifications