IPL 2025: দুবাই টু চেন্নাই, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই সিএসকে দলের শিবিরে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা
আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি খেলেই রবীন্দ্র জাদেজার মিশন আইপিএল। আসন্ন আইপিএলের জন্য চেন্নাই সুপার কিংসের প্রস্তুতি শিবিরে যোগ দিলেন রবীন্দ্র জাদেজা। ভারতীয় দলের বাকি ক্রিকেটাররা চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার পর কয়েক দিন বিশ্রাম নিয়ে আইপিএল দলের যোগ দেবেন। জাদেজা কিন্তু দুবাই থেকেই সরাসরি চেন্নাই সুপার কিংসের শিবিরে পৌঁছে গেলেন।
চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর সোমবার রাতেই ভারতীয় দলে ক্রিকেটাররা দেশে ফিরেছেন। প্রত্যেকেই নিজের শহরে সরাসরি গিয়েছেন। কিন্তু রবীন্দ্র জাদেজা রাজকোটে যাননি। বরুন চক্রবর্তী এবং তিনি সরাসরি চেন্নাই পৌঁছে গিয়েছেন। বরুণের নিজের শহর চেন্নাই। তিনি কয়েকটা দিন বিশ্রাম নেওয়ার পরই কলকাতায় কেকেআর শিবিরে যোগ দেবেন। তবে জাদেজা কিন্তু কোন রকম সময় নষ্ট করলেন না। আইপিএল দলের শিবিরে যোগ দিলেন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পরই।

২০শে ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া সিএসকে প্রশিক্ষণ শিবিরটি বিসিসিআইয়ের নির্দেশে চিপক স্টেডিয়াম থেকে সিএসকে একাডেমিতে স্থানান্তরিত করা হয়েছে। বোর্ডের নির্দেশ যে মাঠে খেলা হবে সেখানে অনুশীলন করতে হবে অনেক নিয়ম মেনে। এমএস ধোনি, আর অশ্বিন, ঋতুরাজ, শিবম দুবে সহ অন্যান্য সিনিয়র ক্রিকেটাররা ইতিমধ্যেই শিবিরের অংশ। দুবাই থেকে ফিরে আসার পর জাদেজা সিএসকে দলের সতীর্থদের সঙ্গে যোগ দিলেন।
সিএসকে দলের পক্ষ থেকে একটি ভিডিও পোস্ট করা হয়েছে জাদেজার শিবির যোগদানের। জাদেজার অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট থেকে পুরোপুরি অবসর ঘোষণা করেননি। ওডিআই বা টেস্ট এখনো যে খেলা চালিয়ে যাবেন তার আভাসও দিয়েছেন।
একদিনের ক্রিকেট থেকে অবসর নেবেন না খেলা চালিয়ে যাবেন রবীন্দ্র জাদেজা? তা নিয়ে জোর চলছিল কয়েকদিন ধরেই। ট্রফি জয়ের পর সেই বিষয়ে কোনও উল্লেখ করেননি ভারতীয় দলের তারকা । এবার অবশ্য সোশাল মিডিয়ায় স্টোরিতে ইঙ্গিতমূলক পোস্ট করলেন। সোশ্যাল মিডিয়ায় তাঁর ইঙ্গিতপূর্ণ বক্তব্য, তাঁকে নিয়ে তৈরি হওয়া অপ্রয়োজনীয় গুজবের দরকার নেই। হাত জোড় করে রাখার ইমোজি পোস্ট করেন জাদেজা।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে জাদেজা ১০ ওভারে ৩০ রান খরচ করে ১ উইকেট নেন। বোলিং শেষে যেভাবে বিরাটকে আলিঙ্গন করলেন তাতে এটাই তাঁর শেষ ওডিআই ম্যাচ কিনা তা নিয়ে জল্পনা তৈরি হয়। যদিও জাদেজা এখনও অবসর ঘোষণা করেননি।
বোলিং এর পাশাপাশি ফিল্ডিংয়েও নজর কারছেন জাদেজা। ৩৬ বছর বয়সে এসেও কীভাবে এত ফিট থাকছেন তিনি, এই প্রশ্নের উত্তরে জাদেজা আগেই বলেছেন, খাবারের উপরে এবং ফিটনেসের দিকে বাড়তি ফোকাস করি। আসলে ৩৬ বছর হয়ে গেল এখন প্রতিটা দিন আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। তাই নিজেকে প্রতিনিয়ত ফিট রাখার চেষ্টা করি এর জন্য খাবার নিয়ে বাড়িতে চিন্তাভাবনা করতে হয়।












Click it and Unblock the Notifications