IPL 2025: ঘরের দলে ফিরেই অশ্বিন ফিরে গেলেন অতীতের স্মৃতিতে, তারকা স্পিনারকে নিয়ে পরিকল্পনা জানালেন ফ্লেমিং
আইপিএল নিলামের প্রথম দিনেই ভূমিপুত্র অশ্বিনকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস। রাজস্থান রয়্যালস দল ভারতীয় দলের স্পিনারকে রিটেন করেনি। রিটেন তালিকা প্রকাশ হওয়ার পর থেকেই অশ্বিনের সিএসকে দলে ফেরা নিয়ে জোর জল্পনা শুরু হয়। সেই জল্পনাতেই সিলমোহর দিয়ে কাশী বিশ্বনাথনরা প্রায় ১০ বছর অশ্বিনকে দলে ফিরিয়ে আনলেন। ভূমিপুত্রকে ৯.৭৫ কোটি টাকা দিয়ে দলে নিল সিএসকে।
অশ্বিনকে সিএসকে দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় রাজকীয়ভাবে স্বাগত জানাতে হয়েছে। ভূমিপুত্রকে ফিরে পেয়ে সমাজমাধ্যমে খুশি প্রকাশ করেছেন চেন্নাই সমর্থকরাও। সিএসকে দলে প্রত্যাবর্তনের পরই নিজের অনুভূতি প্রকাশ করেছেন অশ্বিন। সিএসকে দলের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় অশ্বিনের বক্তব্য প্রকাশ করা হয়েছে।

অশ্বিনকে দলে ফেরাতে মোটা অঙ্কের টাকাই খরচ করতে হয়েছে চেন্নাই দলকে। প্রথম দিনের নিলামে তাঁকে নিয়ে এই টাকার যুদ্ধ দেখার পর অশ্বিন ফিরে যাচ্ছেন অতীতের স্মৃতিতে। তিনি বলেছেন, সিএসকে আমাকে দাম দিয়ে কিনেছে। কিন্তু, আমি নস্টালজিক বোধ করছি কারণ, ২০১১ সালে আইপিএল নিলামের সময় সিএসকে আমার জন্য লড়াই করেছিল। এটা খুবই বিশেষ অনুভূতি।
একইসঙ্গে অশ্বিন আরও বলেছেন, সোশ্যাল মিডিয়ায় চেন্নাই ভক্তদের উন্মাদনা লক্ষ্য করেছি। আমি সেখানে রাজস্থান রয়্যালসের হয়ে খেলেছি। রাজস্থান দলের হয়ে চেন্নাইতে খেলার সময় লক্ষ্য করেছি যে আমি যখন বোলিং এবং ব্যাটিং করি তখন সিএসকে ভক্তরা চিৎকার করবে না বা উদযাপন করতেন না। এমএস ধোনির সাথে খেলার জন্য এবং ঋতুরাজের নেতৃত্বে খেলার জন্য উন্মুখ।
💬 💬 Will be a sweet homecoming for R Ashwin.
— IndianPremierLeague (@IPL) November 24, 2024
Rejoice for #CSK and Head Coach Stephen Fleming as they successfully bid for the hometown boy! ☺️ 💛#TATAIPLAuction | #TATAIPL | @ashwinravi99 | @ChennaiIPL pic.twitter.com/gHnU0GKJPc
টানা ৮ বছর চেন্নাই সিএসকে শিবিরে ছিলেন আর অশ্বিন। ঘরের দলের হয়ে ২০১০ ও ২০১১ সালে আইপিএল ট্রফি জেতেন অশ্বিন।২০২২ সাল থেকে পরপর দুটো মরশুম রাজস্থান দলের হয়ে খেলেছেন রবিচন্দ্রন অশ্বিন।
চেন্নাই দলের হেড কোচ স্টিফেন ফ্লেমিংও জানিয়েছেন, অশ্বিনের ঘরে ফেরা তাঁদের স্কোয়াডকে আরও শক্তিশালী করবে। কারণ তাদের একজন ভালো অভিজ্ঞ স্পিনার দরকার ছিল, এই ক্ষেত্রে অশ্বিনই ছিলেন তাদের প্রথম পছন্দ। আমরা খুব খুশি অশ্বিনকে ফিরে পেয়ে।












Click it and Unblock the Notifications