IPL 2025: অশ্বিনের নয়া চমক, বিসিসিআইয়ের আগেই ‘নিলাম’ আয়োজন করলেন তারকা স্পিনার
আগামী ২৪ এবং ২৫ নভেম্বর সৌদি আরবের জেড্ডায় আইপিএলের মেগা নিলাম অনুষ্ঠিত হবে। ইতিমধ্যেই রিটেনশনের তালিকা জমা পড়ে গিয়েছে। চূড়ান্ত হয়ে গিয়েছে কোন ক্রিকেটাররা নিলামে উঠতে চলেছেন। কিন্তু আইপিএলের মেগা নিলামের আগে নিজেই একটি নিলামের আয়োজন করলেন রবিচন্দ্রন অশ্বিন।
ভারতীয় দলের তারকা স্পিনারের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে। সেখানে বিভিন্ন বিষয়ে ভিডিও পোস্ট করেন অশ্বিন। তবে নিজেই একেবারে যেভাবে নিলামের আসর বসালেন তা এক কথায় অভিনব। নিলামে নিজেই সঞ্চালক হয়েছেন অশ্বিন। অন্য ক্রিকেটারদের মতোই নিজেকে নিলামে তুলেছেন অশ্বিন।

এই মক নিলামে তোলা হয়েছে কেএল রাহুল, জস বাটলার, ডেভিড ওয়ার্নার, ট্রেন্ট বোল্ট, কুইন্টন ডি কক। এমমনকি অশ্বিন সঞ্চালক হয়েও নিজেকেই নিলামে তুলেছেন। এমনকি অশ্বিন আয়োজিত মক নিলামে দেখা গিয়েছে কেএল রাহুলকে নিয়ে দিল্লি এবং কলকাতা দলের মধ্যে প্রবল লড়াই চলছে।
অশ্বিন বলেছেন, 'ভারতীয় টিভির ইতিহাসে প্রথমবার যেখানে সঞ্চালক নিজেকে নিজেই নিলাম করছে। সাধারণত আমি নিলাম নিয়ে খুব উৎসাহিত থাকি। তবে এই প্রথমবার আমরা আমাদের ইউটিউব চ্যানেলের জন্য মক নিলামের আয়োজন করছি প্রচুর সংখ্যাক মানুষকে নিয়ে।'
একইসঙ্গে অশ্বিন আরও বলেন, 'প্রচুর সংখ্যায় ক্রিকেট ভক্ত, বিশ্লেষক বছরের পর বছর ধরে আইপিএল দেখেন। আমরা আইপিএল ভক্তদের নিয়ে এক মক নিলাম আয়োজন করেছিলাম। প্রচন্ড উত্তেজনাপূর্ণ এই নিলাম অনুষ্ঠিত হয়েছে।'
রাজস্থান রয়্যালস দল সঞ্জু স্যামসন , যশস্বী জয়সওয়াল, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল, শিমরন হেটমায়ার, সন্দীপ শর্মাকে ধরে রেখেছে, বিপুল অঙ্কের টাকা রিটেনশনের জন্য খরচও করেছে কিন্তু তারা আশ্বিন-চাহালের মতো তারকা স্পিনারদের যেমন ধরে রাখেনি তেমনই জস বাটলারকেও ছেড়ে দিয়েছে।
রাজস্থান রয়্যালস দল তারা ৪১ কোটি টাকা নিহয়ে নিালামে যাবে। কারণ দল রিটেন করতেই বেশির ভাগ টাকা খরচ করে ফেলেছে রাজস্থান। তাদের কাছে কোনও আরটিএম কার্ড নেই।












Click it and Unblock the Notifications